মিশেল আজানাভিস্যুস
অবয়ব
মিশেল আজানাভিস্যুস | |
|---|---|
Michel Hazanavicius | |
২০১৭ সালে আজানাভিস্যুস | |
| জন্ম | ২৯ মার্চ ১৯৬৭ |
| জাতীয়তা | ফরাসি |
| মাতৃশিক্ষায়তন | École nationale supérieure d'arts de Cergy-Pontoise |
| পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক |
| কর্মজীবন | ১৯৮৮–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | বেরেনিস বেজো |
| সন্তান | ৪ |
| পুরস্কার | পূর্ণ তালিকা |
মিশেল আজানাভিস্যুস (ফরাসি: Michel Hazanavicius; ফরাসি উচ্চারণ: [mi.ʃɛl a.za.na.vi.sjys] (); জন্ম: ২৯শে মার্চ, ১৯৬৭) হলেন একজন ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সম্পাদক। তিনি তার ২০১১ সালে নির্মিত দি আর্টিস্ট চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি গোয়েন্দাধর্মী ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ (২০০৬) ও ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস (২০০৯) চলচ্চিত্র পরিচালনা করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আজানাভিস্যুস ১৯৬৭ সালের ২৯শে মার্চ প্যারিসে জন্মগ্রহণ এক লিথুনীয় ইহুদি পরিবারে করেন। তার দাদা-দাদী ও নানা-নানীরা ১৯২০-এর দশকে ফ্রান্সে আগমন করে এবং সেখানে বসবাস শুরু করে।[১][২][৩][৪]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | টীকা |
|---|---|---|
| ১৯৯২ | দেরিক কন্ত্রে সুপারম্যান | টেলিভিশন স্বল্পদৈর্ঘ্য |
| সা দেতোর্ন | টেলিভিশন চলচ্চিত্র | |
| ১৯৯৩ | লা ক্লাস আমেরিকাইন | |
| ১৯৯৪ | সেস পা ল্য ২০ অর | টেলিভিশন ধারাবাহিক |
| ১৯৯৬ | লে ফিল্ম ক্যুই সর্তেঁ ল্য ল্যন্দেমাঁ দান লে সাল দ্য সিনেমা | প্রামাণ্য টেলিভিশন ধারাবাহিক |
| ১৯৯৭ | এশেস অ কাপিতাল | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ১৯৯৯ | মে আমি | পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ২০০৬ | ওএসএস ১১৭: ল্য কাইর নেদ দেস্পিয়োঁ | গোয়েন্দা চলচ্চিত্র |
| ২০০৯ | ওএসএস ১১৭: রিও ন্য রেপোঁ প্লুস | গোয়েন্দা চলচ্চিত্র |
| ২০১১ | দি আর্টিস্ট | নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ২০১২ | লে ইনফিদেলে | |
| ২০১৪ | দ্য সার্চ | |
| ২০১৭ | গদার মন আমোর |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত চলচ্চিত্র | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|---|
| একাডেমি পুরস্কার | ২০১২ | শ্রেষ্ঠ পরিচালনা | দি আর্টিস্ট | বিজয়ী | [৫] |
| শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | মনোনীত | ||||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | মনোনীত | ||||
| বাফটা পুরস্কার | ২০১২ | শ্রেষ্ঠ পরিচালনা | দি আর্টিস্ট | বিজয়ী | [৬] |
| শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য | মনোনীত | ||||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ রবিনসন, জর্জ (২৭ ডিসেম্বর ২০১১)। "'The Artist' Director's Nod To Billy Wilder" (ইংরেজি ভাষায়)। দ্য জিউস উয়িক। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ "French "Artist" Director Knows What "Mazel Tov" Means" (ইংরেজি ভাষায়)। শোবিজ৪১১। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ ব্লুম, নেট। "Interfaith Celebrities: Golden Globes and Television" (ইংরেজি ভাষায়)। ইন্টারফেইথ ফ্যামিলি। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ "Meet the director behind surprise Best Picture contender" (ইংরেজি ভাষায়)। এন্টারটেইনমেন্ট ইনকোয়ারার। ১০ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ "Oscars 2012: Nominees in full"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
- ↑ "Bafta Film Awards 2012: Nominations"। বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ১৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৬৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নির্বাক চলচ্চিত্র পরিচালক
- ফরাসি ইহুদি
- ফরাসি চলচ্চিত্র অভিনেতা
- ফরাসি চলচ্চিত্র পরিচালক
- ফরাসি চলচ্চিত্র প্রযোজক
- ফরাসি চলচ্চিত্র সম্পাদক
- ফরাসি ভাষার চলচ্চিত্র পরিচালক
- লিথুনীয়-ইহুদি বংশোদ্ভূত ফরাসি ব্যক্তি
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালনার জন্য সেজার পুরস্কার বিজয়ী
- ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার বিজয়ী
- ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কার বিজয়ী