মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না | |
|---|---|
মাহমুদুর রহমান মান্না, ২০২৪ | |
| জন্ম | ১ নভেম্বর ১৯৫১ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| শিক্ষা | ঢাকা কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় |
| পেশা | লেখক, রাজনীতিবিদ |
| কর্মজীবন | ১৯৬৮ – বর্তমান |
| পরিচিতির কারণ | নাগরিক ঐক্যের সভাপতি (সাবেক আহ্বায়ক) |
| রাজনৈতিক দল | নাগরিক ঐক্য |
| দাম্পত্য সঙ্গী | মেহের নিগার |
| সন্তান | ২ |
| পিতা-মাতা |
|
মাহমুদুর রহমান মান্না (জন্ম: ১ নভেম্বর ১৯৫১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব।[১] তিনি বর্তমানে নাগরিক ঐক্য এর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক।[২] এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক সহ-সভাপতি (ভিপি)।[৩]
প্রাথমিক ও ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]মাহমুদুর রহমান মান্নার জন্ম ১৯৫১ সালের ১ নভেম্বর, বগুড়া জেলায়। তার পিতার নাম আফসার উদ্দিন আহমদ এবং মাতার নাম মেহের আক্তার। তিনি মেহের নিগার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ।[৪]
শিক্ষা জীবন
[সম্পাদনা]১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন মাহমুদুর রহমান মান্না। এর পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথেমেটিকস ও লাইব্রেরী সাইন্স বিভাগে ভর্তি হন। পরবর্তীতে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় মাস্টার্স সম্পন্ন করতে পারেন নি।
রাজনীতি
[সম্পাদনা]১৯৬৮ সালে মান্না বাংলাদেশ ছাত্রলীগ এর আহ্বায়ক নির্বাচিত হন। এরপর ১৯৭২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৬ সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হন। ১৯৭৯ সালে ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৮০ সালে তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গঠন করেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। এরপর ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। ২০০৭ সালে আলোচিত এক এগারো সরকারের সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ এর পদ থেকে বাদ পড়লে তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে তিনি এই দলের সভাপতি হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পূর্বক জাতীয় সংসদ নির্বাচনেও অংশ গ্রহণ করেছিলেন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।[৫]
কর্ম জীবন
[সম্পাদনা]তিনি বাংলাদেশের নাগরিক সমাজের নাগরিক ঐক্য - এর সহ-প্রতিষ্ঠাতা, সাবেক আহ্বায়ক এবং বর্তমান সভাপতি। এছাড়াও তিনি রাজনৈতিক আলোচক হিসেবে মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেন।
সমালোচনা
[সম্পাদনা]দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাকে 'সরকারের ভীষণ সমালোচক' হিসাবে বর্ণনা করেছিল। একটি কথোপকথন রেকর্ড ফাঁস হবার পর তাকে গ্রেফতার করা হয়েছিল যেখানে তাকে বলা হয়েছিল যে, “সে কোন সেনা অফিসারের সাথে কথা বলার ব্যাপারে সম্মত হবে কিনা?” অফিসারের নাম প্রকাশ হয়নি।[৬]
২৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান গ্রেফতার করেছিল,[৭] বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা সাদেক হোসেন খোকা এর সাথে একটি কথোপকথনের সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনের আহবান জানান। পরবর্তীতে অডিওটি ফাঁস হবার পর তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন। জাতীয় মানবাধিকার কমিশন তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছিল।[৮] পরবর্তীতে নাগরিক ঐক্য তার মুক্তির আহবান জানিয়েছিল।[৯] সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তার মুক্তির দাবি জানিয়েছিলেন।[১০] নভেম্বর ২০১৬ সালে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।[১১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- রকমারি.কম এ মাহমুদুর রহমান মান্না
- অথরস.কম.বিডি তে মাহমুদুর রহমান মান্না ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ অক্টোবর ২০১৯ তারিখে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Formula, only a phone call away"। দ্য ডেইলি স্টার।
- ↑ "BNP blames Awami League of creating rift between its allies"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Politicians responsible for rot in student politics: speakers"। New Age। Dhaka। ২৯ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Al Masum Molla, Mohammad; Jamil Khan, Mohammad। "Manna likely to run for mayor"। ঢাকা ট্রিবিউন। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "ইসিতে আপিল মঞ্জুর, বগুড়া-২ আসনেও প্রার্থিতা ফিরে পেলেন মান্না"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ১১ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২৬।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Al-Mahmood, Syed Zain। "Bangladesh Court Orders Arrest of Opposition Leader"। Wall Street Journal। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "On the boil"। The Economist। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "NHRC demands legal action against Manna, Khoka"। দৈনিক প্রথম আলো। ২৩ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Nagorik Oikya demands Manna's treatment, release"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "Khaleda accuses govt of muzzling freedom of expression"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৬।
- ↑ "SC upholds Manna's bail, no bar to release"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৮ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৭।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- ১৯৫১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ
- বগুড়া জেলার রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর বাংলাদেশী রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর বাংলাদেশী রাজনীতিবিদ
- ডাকসু ভিপি
- বাংলাদেশী রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা
- বগুড়া জেলার ব্যক্তি