বিষয়বস্তুতে চলুন

বেলিজ জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেলিজ
ডাকনামজাগুয়ার
অ্যাসোসিয়েশনবেলিজ ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচডেল পেলায়ো সিনিয়র
অধিনায়কএলরয় স্মিথ
সর্বাধিক ম্যাচএলরয় স্মিথ (৫৭)
শীর্ষ গোলদাতাডিয়ন ম্যাককুলে (২৬)
মাঠএফএফবি স্টেডিয়াম
ফিফা কোডBLZ
ওয়েবসাইটwww.belizefootball.bz
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৮২ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১১৪ (এপ্রিল–জুন ২০১৬)
সর্বনিম্ন২০১ (নভেম্বর ২০০৭–জানুয়ারি ২০০৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৮০ হ্রাস ১ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৬৬ (সেপ্টেম্বর ২০১৮)
সর্বনিম্ন১৮৯ (জানুয়ারি ২০০৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 এল সালভাদোর ৩–০ বেলিজ 
(সান সালভাদোর, এল সালভাদোর; ২৯ নভেম্বর ১৯৯৫)
বৃহত্তম জয়
 বেলিজ ৭–১ নিকারাগুয়া 
(বেলিজ সিটি, বেলিজ; ১৭ এপ্রিল ২০০২)
বৃহত্তম পরাজয়
 কোস্টা রিকা ৭–০ বেলিজ 
(স্যান হোসে, কোস্টা রিকা; ১৭ মার্চ ১৯৯৯)
 মেক্সিকো ৭–০ বেলিজ 
(মোন্তেরে, মেক্সিকো; ২১ জুন ২০০৮)
কনকাকাফ গোল্ড কাপ
অংশগ্রহণ১ (২০১৩-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৩)

বেলিজ জাতীয় ফুটবল দল (ইংরেজি: Belize national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বেলিজের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বেলিজের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বেলিজ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৮৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে। ১৯৯৫ সালের ২৯শে নভেম্বর তারিখে, বেলিজ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; এল সালভাদোরের সান সালভাদোরে অনুষ্ঠিত উক্ত ম্যাচে বেলিজ এল সালভাদোরের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট এফএফবি স্টেডিয়ামে জাগুয়ার নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বেলিজের রাজধানী বেলমোপানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডেল পেলায়ো সিনিয়র এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন দেপোর্তেস সাবিওয়ের রক্ষণভাগের খেলোয়াড় এলরয় স্মিথ

বেলিজ এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে বেলিজ এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে।

এলরয় স্মিথ, মার্ক লেসলি, ডিয়ন ম্যাককুলে, হ্যারিসন রোচেস এবং ক্রিয়েসন লোপেসের মতো খেলোয়াড়গণ বেলিজের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৬ সালের এপ্রিল মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বেলিজ তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১১৪তম) অর্জন করে এবং ২০০৭ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বেলিজের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৬৬তম (যা তারা ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৮০অপরিবর্তিত  ডোমিনিকা৯২২.২৫
১৮১অপরিবর্তিত  চাদ৯২০.৩৭
১৮২অপরিবর্তিত  বেলিজ৯১৮.৬৮
১৮৩অপরিবর্তিত  বাংলাদেশ৯১৬.৭৫
১৮৪অপরিবর্তিত  ভুটান৯১৩.০২
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৭৮বৃদ্ধি  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ১০৭৮
১৭৯হ্রাস  আফগানিস্তান১০৭৩
১৮০বৃদ্ধি  জিব্রাল্টার১০৫৮
১৮০হ্রাস  বেলিজ১০৫৮
১৮২হ্রাস  সাঁউ তুমি ও প্রিন্সিপি১০৫৭

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮
স্পেন ১৯৮২
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮উত্তীর্ণ হয়নি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২১০
জার্মানি ২০০৬
দক্ষিণ আফ্রিকা ২০১০১১
ব্রাজিল ২০১৪১৭১৩
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১২৬১৩৩২৫৪

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]