বিষয়বস্তুতে চলুন

পূবালী ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(পূবালী ব্যাংক পিএলসি থেকে পুনর্নির্দেশিত)
পূবালী ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং, আর্থিক পরিষেবা
প্রতিষ্ঠাকাল১৯৫৯
সদরদপ্তর২৬, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
মনজুরুর রহমান (চেয়ারম্যান)
মোহাম্মদ আলী (ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহযৌথ ব্যাংকিং
ফাইন্যান্স ও বীমা
কনসুমার ব্যাংকিং
ইনভেস্টমেন্ট ব্যাংকিং
বিনিয়োগ ব্যবস্থাপন
বৃদ্ধি ৳ ১,০৯০.০০ কোটি ২০২৫
কর্মীসংখ্যা
৬,২১৯
ওয়েবসাইটhttps://www.pubalibankbd.com

পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরেই এটি বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯' পদক অর্জন করেছে।[১]

ইতিহাস

[সম্পাদনা]

ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তার উৎসাহে ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয় এবং পুনরায় ১৯৮৩ সালে এটিকে বেসরকারিকরণ করা হয় ও নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড।

ব্যাংকটি ২০০৭ সালে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের সাথে ১০০ মিলিয়ন টাকার ঋণ চুক্তি স্বাক্ষর করে। [২]

২০০৯ সালে পূবালী ব্যাংকের রিজার্ভ ছিল প্রায় ৮৮.৮৯ বিলিয়ন টাকা। ব্যাংকটির নন-পারফর্মিং লোন ২০০৪ সালে ১৮.৪০ শতাংশ থেকে কমে ২.৯৬ শতাংশে দাঁড়ায়।[৩]

কার্যক্রম

[সম্পাদনা]

ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:

  • বাণিজ্যিক ব্যাংকিং
  • ইসলামি ব্যাংকিং
  • এসএমই ব্যাংকিং
  • কার্ড পরিসেবা (ডেবিট)
  • ভোক্তা ঋণ
  • এটিএম পরিষেবা (অন্যান্য ব্যাংকের সাথে সংযুক্ত)

ব্যাংকটির বর্তমানে (২০২৫) শাখার সংখ্যা ৫১১ টি এবং উপশাখা ২৬০ টি [৪]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১২।
  2. ↑ "Pubali Bank, Uttara Finance ink Tk10cr term loan agreement"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০০৭। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
  3. ↑ Rahman, Sajjadur (১০ ফেব্রুয়ারি ২০১০)। "Pubali Bank to expand horizon"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২৩।
  4. ↑ "পূবালী ব্যাংক ওয়েব সাইট"। ৬ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]