কর্মসংস্থান ব্যাংক
| ধরন | রাষ্ট্রায়ত্ত |
|---|---|
| শিল্প | ব্যাংকিং |
| প্রতিষ্ঠাকাল | ১৯৯৮ |
| সদরদপ্তর | ১,রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশ,[[(২৮৪ টি শাখা, ৩৩টি আঞ্চলিক কার্যালয়, ৪টি বিভাগীয় কার্যালয়, ৪টি বিভাগীয় নিরীক্ষা কার্যালয়)] |
প্রধান ব্যক্তি | ড. এ এফ এম মতিউর রহমান (চেয়ারম্যান) অরুন কুমার চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক) |
| পণ্যসমূহ | ব্যাংকিং সেবা কনজ্যুমার ব্যাংকিং কর্পোরেট ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং |
| ওয়েবসাইট | kb |
কর্মসংস্থান ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত অ-তফসিলী (Non-scheduled) ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে বেকারদের অর্থ সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে উৎসাহিত করার লক্ষ্যে। দেশের ক্রমবর্ধমান বেকার যুবক ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ঋণ সহায়তা প্রদানের জন্যে ১৯৯৮ সালে এ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]দেশের বেকার যুবদের কর্মসংস্থানের উদ্দেশ্যে ৩ বিলিয়ন টাকা মূলধন নিয়ে ১৯৯৮ সনের ৭ নং আইন বলে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।[১] গ্রাম্য এলাকার মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়।[৩]
পরিচালনা পদ্ধতি
[সম্পাদনা]ব্যাংকটির পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব ড. এ এফ এম মতিউর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী। এছাড়াও পরিচালনা পর্যদের অন্য সদস্যরা হলেন (পদাধিকার বলে) এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ন সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ব্যাংকটির বোর্ড সচিব।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মোহাম্মদ আবদুল মজিদ (২০১২)। "কর্মসংস্থান ব্যাংক"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "Entrepreneurship: A solution for unemployment"। thefinancialexpress-bd.com। The Financial Express Online Version। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬।
- ↑ "Central bank opposes plan for new specialised bank"। archive.dhakatribune.com। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]