নামসাই জেলা
| নামসাই জেলা | |
|---|---|
| অরুণাচল প্রদেশের জেলা | |
| দেশ | ভারত |
| রাজ্য | অরুণাচল প্রদেশ |
| প্রতিষ্ঠিত | ২৫ নভেম্বর ২০১৪ |
| সদরদপ্তর | নামসাই |
| সরকার | |
| • লোকসভা কেন্দ্র | অরুণাচল পূর্ব |
| • বিধানসভা আসন | ৩টা (চৌখাম, নামসাই, লেকাং) |
| আয়তন | |
| • মোট | ১,৫৮৭ বর্গকিমি (৬১৩ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১)[১] | |
| • মোট | ৯৫,৯৫০ |
| • জনঘনত্ব | ৬০/বর্গকিমি (১৬০/বর্গমাইল) |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৫৪.২৪%[১] |
| • লিঙ্গানুপাত | ৯৮৪.৪৯[১] |
| স্থানাঙ্ক | ২৭°৪০′০৮″ উত্তর ৯৫°৫২′১৭″ পূর্ব / ২৭.৬৬৮৯° উত্তর ৯৫.৮৭১৪° পূর্ব |
| গড় বার্ষিক বৃষ্টিপাত | ৩৫০০-৪০০০[১] মিমি |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামসাই জেলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের ১৯ টি জেলার একটি জেলা। এটি একটি নতুন সৃষ্ট জেলা যা ২৫ নভেম্বর, ২০১৪ তারিখে লোহিত জেলা ভেঙ্গে সৃষ্টি হয়।[২] নামসাই হচ্ছে এই জেলার সদরদপ্তর।
১৫ আগস্ট, ২০১৪ লোহিত জেলার নামসাই মহকুমাকে অরুণাচল প্রদেশের নয়া জেলা হিসেবে ঘোষণা করা হয়। নামসাই জেলা এই প্রদেশের ১৮তম জেলা।
ইতিহাস
[সম্পাদনা]২০১৩ সালের ২১ মার্চ নবাম টুকীর অধীনস্থ সরকার নামসাই জেলা সৃষ্টির প্রস্তাবে সন্মতি জানায়৷[৩] ২০১৪ সালের ২৫ নভেম্বর লোহিত জেলার একাংশ পৃথক করে নামসাই জেলা গঠন করা হয়৷[২]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের লোকগণনা অনুসারেরে নামসাই জেলার জনসংখ্যা ৯৫,৯৫০ জন৷[১] জেলাটির জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৬০.৫ জন৷[১] নামসাই জেলার প্রতি ১০০০ জন পুরুষের বিপরীতে মহিলার সংখ্যা ৯৮৪.৪৯ জন এবং সাক্ষরতার হার ৫৪.২৪%।[১]
পর্য্যটন
[সম্পাদনা]
- সোনালী পেগোডা
নামসাইতে অবস্থিত সোনালী পেগোডাটি পর্য্যটনের অন্যতম আকর্ষণ৷[৪][৫]
স্থানীয় তাই-খামটি ভাষায় একে 'কংমু খাম' ('Kongmu Kham') নামে ডাকা হয়৷ এই সোনালী পেগোডা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার সমূহের একটি৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 "Namsai at a Glance"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
- 1 2 "Namsai became the 18th district of Arunachal Pradesh in November 2014"। India Today। ১৮ ডিসেম্বর ২০১৪। ১৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৫।
- ↑ "Arunachal clears bill for four new districts"। The Times of India। ২২ মার্চ ২০১৩।
- ↑ "Namsai's Golden Pagoda awes fans in Zubeen's viral Mission China song"। The News Mill (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭।
- ↑ Hundred novice monks ordained at the Golden Pagoda ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ অক্টোবর ২০১৬ তারিখে, The Arunachal Times