উচ্চ সুবনসিরি জেলা
| উচ্চ সুবনসিরি জেলা জেলা | |
|---|---|
| অরুণাচল প্রদেশের জেলা | |
অরুণাচল প্রদেশে উচ্চ সুবনসিরি জেলার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | অরুণাচল প্রদেশ |
| সদরদপ্তর | দপোরিজো |
| আয়তন | |
| • মোট | ৭,০৩২ বর্গকিমি (২,৭১৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৮৩,২০৫[১] |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৬৪%[১] |
| • লিঙ্গানুপাত | ৯৮২[১] |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উচ্চ সুবনসিরি জেলা হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের একটি জেলা। ১৯৮৭ সালে সুবনসিরি জেলা জেলা ভেঙে উচ্চ ও নিম্ন সুবনসিরি জেলা গঠিত হয়।[২]
ভূগোল
[সম্পাদনা]দপোরিজো হল উচ্চ সুবনসিরি জেলার সদর শহর। এই জেলার আয়তন ৭,০৩২ বর্গকিলোমিটার (২,৭১৫ বর্গমাইল)।[৩] আয়তনে এই জেলা যুক্তরাজ্যের ইস্ট ফকল্যান্ডের প্রায় সমান।[৪] দপোরিজো, দুমপোরিজো, তালিহা, নাচো, সিয়ুম ও মারো এই জেলার উল্লেখযোগ্য শহর।
অর্থনীতি
[সম্পাদনা]২০০৬ সালে ভারত সরকার উচ্চ সুবনসিরি জেলাকে ভারতের ২৫০টি সবচেয়ে অনগ্রসর জেলার তালিকাভুক্ত করেছে।[৫] এটিই অরুণাচল প্রদেশের একমাত্র জেলা যেটি অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে।[৫]
বিভাগ
[সম্পাদনা]অরুণাচল প্রদেশ বিধানসভার পাঁচটি আসন এই জেলার অন্তর্গত: নাচো, তালিহা, দপোরিজা, রাগা ও দুমপোরিজো। এই আসনগুলির সবকটিই অরুণাচল পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৬]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, উচ্চ সুবনসিরি জেলার জনসংখ্যা ৮৩,২০৫।[১] এই জনসংখ্যা অ্যানডোরা রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান।[৭] আয়তনের হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬২১তম।[১] জেলার জনঘনত্ব ১২ জন প্রতি বর্গকিলোমিটার (৩১ জন/বর্গমাইল) ।[১] ২০০১-২০১১ দশকে জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ৫০.৩৪%।[১] এই জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৯৮২ জন নারী।[১] সাক্ষরতার হার ৬৩.৯৬%।[১]
এই জেলার অধিবাসীরা মূলত টাগিন, হিল মিরি ও গালো উপজাতির মানুষ।
ভাষা
[সম্পাদনা]তাগিন এই জেলার প্রধান ভাষা। সিনো-তিব্বতীয় ভাষাগোষ্ঠীর দুটি ভাষা। হিলস মিরি বা ন্যিশি ও গালো ভাষা জেলার পূর্বাঞ্চলে কিছু মানুষের ভাষা।[৮]
যোগাযোগ
[সম্পাদনা]দুর্গম পার্বত্যাঞ্চল হওয়ায় রাজ্যে তেমন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি। ১৩নং জাতীয় সড়ক এই রাজ্যের প্রধান মহাসড়ক। এটি জেলা সদর দপোরিজো সংযোগ করে চলে গেছে। দপোরিজো থেকে জেলার সীমান্তবর্তী অন্য অংশের সংযোগ উত্তরে ১০০ কিমি এগিয়ে দিঙসার-এ সমাপ্ত হয়ে গেছে , যা আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮০ কিমি অন্তর্ভাগে। সড়কটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত।
নিকটবর্তী রেলওয়ে স্টেশন আসামের শিলাপাথার(বগীবিল সেতুর উত্তরপ্রান্ত) যা প্রায় ২২০ কিমি দূরত্বে অবস্থিত। সেখানে একক ডিজেল লাইন রয়েছে।
পাদটীকা
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 "District Census 2011"। Census2011.co.in। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "districtcensus" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Arunachal Pradesh: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৩। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
East Falkland 7,040km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 14 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - 1 2 Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Arunachal Pradesh website। ১৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
198 Andorra 84,825 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 4 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ "Galo: A language of India"। Ethnologue: Languages of the World (16th edition সংস্করণ)। Dallas, Texas: SIL International। ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১১।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}:|edition=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার|4168 editor=উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official site
- List of Places in Upper-Subansiri