উচ্চ সিয়াং জেলা
| উচ্চ সিয়াং জেলা জেলা | |
|---|---|
| অরুণাচল প্রদেশের জেলা | |
অরুণাচল প্রদেশে উচ্চ সিয়াং জেলার অবস্থান | |
| দেশ | ভারত |
| রাজ্য | অরুণাচল প্রদেশ |
| সদরদপ্তর | ইংকিয়ং |
| আয়তন | |
| • মোট | ৬,১৮৮ বর্গকিমি (২,৩৮৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩৫,২৮৯[১] |
| জনতাত্ত্বিক | |
| • সাক্ষরতা | ৬০%[১] |
| • লিঙ্গানুপাত | ৮৯১[১] |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উচ্চ সিয়াং জেলা হল ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের একটি জেলা। এটি ভারতের ৭৩৯টি জেলার মধ্যে চতুর্থ সর্বনিম্ন জনবহুল জেলা।[২] ১৯৯৯ সালে পূর্ব সিয়াং জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।[৩]
ভূগোল
[সম্পাদনা]ইংকিয়ং এই জেলার সদর শহর। জেলার মোট আয়তন ৬,১১৮ বর্গকিলোমিটার (২,৩৬২ বর্গমাইল)।[৪] আয়তনে এই জেলা রাশিয়ার নিউ সাইবেরিয়া দ্বীপের প্রায় সমান।[৫]
উচ্চ সিয়াং জলবিদ্যুৎ কেন্দ্র ও মৌলিং জাতীয় উদ্যান এই জেলায় অবস্থিত।
বিভাগ
[সম্পাদনা]অরুণাচল প্রদেশ বিধানসভার তুতিং-ইংকিয়ং ও মারিয়াং-গেকু কেন্দ্র দুটি এই জেলায় অবস্থিত। এই দুটি কেন্দ্রই অরুণাচল পূর্ব লোকসভা কেন্দ্রের অংশ।[৬]
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, উচ্চ সিয়াং জেলার জনসংখ্যা ৩৫,২৮৯।[১] এই জনসংখ্যা লেইকেনস্টেইন রাষ্ট্রের জনসংখ্যার প্রায় সমান।[৭] ভারতের ৭৩৯টি জেলার মধ্যে আয়তনের হিসেবে এই জেলার স্থান ৭৩৬তম।[১] জেলার জনঘনত্ব ৫ জন প্রতি বর্গকিলোমিটার (১৩ জন/বর্গমাইল) ।[১] ২০০১-২০১১ দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ৫.৭৭%।[১] উচ্চ সিয়াং জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৯১ জন নারী।[১] জেলার সাক্ষরতার হার ৫৯.৯৪%.[১]
এই জেলার অধিবাসীরা মূলত আদি ও মেম্বা উপজাতির মানুষ। আদি উপজাতির মানুষেরা দোনি-পোলো ধর্ম ও মেম্বা উপজাতির মানুষেরা তিব্বতি বৌদ্ধধর্মের অণুসারী।
ভাষা
[সম্পাদনা]এই জেলার প্রধান ভাষা হল সিনো-তিব্বতি ভাষাগোষ্ঠীর আদি ভাষা। এই ভাষা তিব্বতি ও লাতিন হরফে লেখা হয়।[৮]
প্রাণী ও উদ্ভিদ
[সম্পাদনা]১৯৮৬ সালে উচ্চ সিয়াং জেলায় মৌলিং জাতীয় উদ্যান গঠিত হয়। এই জাতীয় উদ্যানের আয়তন ৪৮৩ কিমি২ (১৮৬.৫ মা২)।[৯]
পাদটীকা
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 "District Census 2011"। Census2011.co.in। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "districtcensus" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ Law, Gwillim (২৫ সেপ্টেম্বর ২০১১)। "Districts of India"। Statoids। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Arunachal Pradesh: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১১১৩। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - ↑ "Island Directory Tables: Islands by Land Area"। United Nations Environment Program। ১৮ ফেব্রুয়ারি ১৯৯৮। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১।
New Siberia (Novaya Sibir) 6,201km2
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 27 নং অবস্থানে horizontal tab character রয়েছে (সাহায্য) - ↑ "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Arunachal Pradesh website। ১৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
212 Liechtenstein 35,236 July 2011 est.
{{ওয়েব উদ্ধৃতি}}:|উক্তি=এর 4 নং অবস্থানে line feed character রয়েছে (সাহায্য) - ↑ M. Paul Lewis, সম্পাদক (২০০৯)। "Adi: A language of India"। Ethnologue: Languages of the World (16th edition সংস্করণ)। Dallas, Texas: SIL International। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১১।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}:|edition=-এ অতিরিক্ত লেখা রয়েছে (সাহায্য) - ↑ Indian Ministry of Forests and Environment। "Protected areas: Arunachal Pradesh"। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Official website
- List of Places in Upper-Siang