রিধিমা ঘোষ
রিধিমা ঘোষ | |
|---|---|
২০১৯ সালে রিধিমা | |
| জন্ম | ১৮ জানুয়ারি ১৯৮৯ |
| অন্যান্য নাম | রিধি |
| মাতৃশিক্ষায়তন | লরেটো হাউস ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ |
| পেশা | অভিনেত্রী টেলিভিশন সঞ্চালক |
| কর্মজীবন | ২০০৭–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | গৌরব চক্রবর্তী (২৮ নভেম্বর ২০১৭-বর্তমান) |
| সন্তান | ধীর |
| আত্মীয় | সব্যসাচী চক্রবর্তী (শ্বশুর) মিঠু চক্রবর্তী (শাশুড়ি) অর্জুন চক্রবর্তী (দেবর) |
রিধিমা ঘোষ (জন্ম ১৮ জানুয়ারি ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি ২০০৭ সালে সঙ্ঘমিত্র চৌধুরীর রাতপরীর রূপকথা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ২০০৯ সালে স্টার জলসায় সম্প্রচারিত টিভি সিরিজ বৌ কথা কওয়ে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।[১]
শিক্ষা
[সম্পাদনা]রিধিমা তার শিক্ষাজীবন শুরু করেন লরেটো হাউসে ভর্তির মাধ্যমে।[২] তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]রিধিমা ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্ৰহণ করেন। তার বেড়ে ওঠা কলকাতায়। দীর্ঘদিন যাবৎ তার অভিনেতা গৌরব চক্রবর্তী এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল।[৩] তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে। তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে গৌরবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার শ্বশুর হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং শ্বাশুড়ি হলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তার দেবর হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তার একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ধীর।[৪][৫]
ক্যারিয়ার
[সম্পাদনা]রিধিমা ঘোষ স্টার জলসার ধারাবাহিক বউ কথা কও-এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সংঘমিত্র চৌধুরী পরিচালিত রাতপরীর রূপকথা চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করেন, যা সেপ্টেম্বর ২০১১ সালে মুক্তি পায়।[৬]
২০১৪ সালে কালার্স বাংলায় সম্প্রচারিত ব্যোমকেশ ধারাবাহিকের মাধ্যমে ঘোষ টেলিভিশনে ফিরে আসেন। এই ধারাবাহিকে তিনি সত্যবতীর চরিত্রে অভিনয় করেন, যে ভূমিকাটি তাঁকে আরও ব্যাপক পরিচিতি এনে দেয়।
হইচইয়ের ওয়েব সিরিজ ব্যোমকেশের মাধ্যমে ঘোষ ওটিটিতে আত্মপ্রকাশ করেন এবং প্রথম আটটি সিজনে সত্যবতীর চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি আরও বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন।[৭]
২০২৪ সালে ঘোষ জি বাংলায় রান্নার অনুষ্ঠান রন্ধনে বন্ধন সঞ্চালিকা হিসেবে টেলিভিশনে ফিরে আসেন। তিনি তাঁর স্বামী, অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।[৮]
চলচ্চিত্রসমূহ
[সম্পাদনা]| সাল | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক |
|---|---|---|---|
| ২০০৭ | রাতপরীর রূপকথা | দিয়া | সঙ্ঘমিত্র চৌধুরী |
| ২০০৯ | ফ্রেন্ড | দিয়া | শতাব্দী রায় |
| ২০০৯ | অমর সঙ্গী | প্রিয়া | সুবাহ সেন |
| ২০১০ | লাভ কানেকশন | রাই | বিরেশ চট্টোপাধ্যায় |
| ২০১১ | পিরিতি কাঁঠালের আঠা | মুন | রেশমি মিত্র |
| ২০১১ | রঙ মিলান্তি | কমলিকা | কৌশিক গঙ্গোপাধ্যায় |
| ২০১২ | ল্যাপটপ | রায়া | কৌশিক গঙ্গোপাধ্যায় |
| ২০১২ | হঠাৎ সেদিন | দীপা | বাসু চ্যাটার্জী |
| ২০১৩ | বাইসাইকেল কিক | মাধবীলতা | দেবাশীষ সেন শর্মা ও সুমিত দাস |
| ২০১৩ | কিডন্যাপার | কোয়েল | রূপক মজুমদার |
| ২০১৩ | আমার বডিগার্ড | আঁখি | হরনাথ চক্রবর্তী |
| ২০১৩ | আসব আরেক দিন | কুহু | অভিজিৎ দাশগুপ্ত ও অরিন্দম শীল |
| ২০১৩ | হাফ সিরিয়াস | তুলি | উৎসব মুখার্জি |
| ২০১৫ | ফেকবুক | পায়েল | সঞ্জয় বর্ধন |
| ২০১৫ | আগুন | দিয়া চৌধুরী | জয়দীপ মুখোপাধ্যায় |
| ২০১৫ | রাজকাহিনী[৯] | ফাতিমা/শবনম | সৃজিত মুখোপাধ্যায় |
| ২০১৮ | ক্রিসক্রস | বিরসা দাশগুপ্ত | |
| ২০২০ | দ্বিতীয় পুরুষ[১০] | অঙ্কিতা | সৃজিত মুখোপাধ্যায় |
| ২০২৩ | টেনিদা এ্যান্ড কোম্পানি[১১] | অন্বেষা | সায়ন্তন ঘোষাল |
| ২০২৩ | নিখোঁজ | তনয়া | আরণ্যক চ্যাটার্জি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"। Hindustantimes Bangla। ২৩ ফেব্রুয়ারি ২০২২। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪।
- ↑ "Five interesting things about Ridhima Ghosh"। www.tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "গৌরবের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা এঁকে দিলেন ঋদ্ধিমা, কেন জানেন?"। News18 বাংলা। ২৪ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং, ধীরের মুখে-ভাতের সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা"। Hindustantimes Bangla। ১৭ মার্চ ২০২৪। ২৩ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "Ridhima Ghosh: 'মাতৃত্বের উপহার', ছেলে ধীরের সঙ্গে Mother's Day পালন, পোস্ট ঋদ্ধিমার"। Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"। Hindustantimes Bangla। ২৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৬।
- ↑ "Byomkesh's OTT debut on Hoichoi gets hotter with the central characters' First Look reveal"। www.medianews4u.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৬।
- ↑ "Gaurav and Ridhima are set to host 'Randhane Bandhan' together; Share their food preferences"। The Times of India। ১৮ মে ২০২৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৬।
- ↑ "Rajkahini premiere a star-studded affair!"। The Times of India। ১২ জানুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "What's Ridhima's takeaway from 'Dwitiyo Purush'?"। The Times of India। ৩১ জানুয়ারি ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "নীলপাহাড়ির রহস্য উন্মোচনে শুরু টেনিদার প্রস্তুতি, প্রকাশ্যে ছবির পোস্টার"। Eisamay। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে রিধিমা ঘোষ (ইংরেজি)