ছায়াময়
ছায়াময় একটি বাংলা হাস্যরসাত্বক ও ভৌতিক চলচ্চিত্র যার পরিচালক হরনাথ চক্রবর্তী। এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শিশুদের উপন্যাস ছায়াময় অনুসারে ২০১৩ সালে প্রকাশিত।[১][২]
কাহিনী
[সম্পাদনা]আমেরিকা থেকে নিজের পরিবারের ইতিহাস খুজতে বাংলার শিমুলগড় গ্রামে আসে মেধাবী ছাত্র ইন্দ্রজিত। এই গ্রামে তাদের পূর্বপুরুষের রাজত্ব ছিল। স্থানীয় জমিদারের লাঠিয়ালরা তাকে চোর বলে মারধোর করে ও মৃত মনে করে ফেলে দিয়ে গেলে সে আশ্রয় পায় গ্রামের এক স্বর্ণকারের বাড়ি। স্বর্ণকারের শিশুপুত্র অলঙ্কারের সাথে সে গ্রামে খুজতে থাকে গুপ্ত প্রাসাদ, যেখানে তার পূর্বপুরুষের আত্মারা ঘুরে বেড়ান। জমিদার গগন সাপুই মতলব করে সেই গুপ্ত প্রাসাদের গুপ্তধন হাতিয়ে নেওয়ার। সে দুই ভাড়াটে গুন্ডা কালু আর পীতাম্বরকে নিয়োগ করে। কিন্তু গগন অজানা ভুতের অত্যাচারে নাজেহাল হয় আর কালু পীতাম্বরকে পিটিয়ে তাড়ান গ্রামের এক প্রবীণ ব্যক্তি। গগণ শেষে গ্রামবাসীদের কাছে ধরা পড়ে যায়।
অভিনয়
[সম্পাদনা]- গৌরব চক্রবর্তী - ইন্দ্রজিত
- সব্যসাচী চক্রবর্তী - চন্দ্রকুমার
- দীপঙ্কর দে - গগন সাপুই
- পরাণ বন্দ্যোপাধ্যায় - ঠাকুর্দা
- শান্তিলাল মুখার্জি - কালী কাপালিক
- দেবেশ রায়চৌধুরী - স্বর্ণকার
- অধিরাজ গাঙ্গুলি - অলঙ্কার
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Ritesh (১৮ অক্টোবর ২০১৭)। "ভূত চতুর্দশীতে দেখতে পারেন বাংলার সেরা এই ভূতের ছবিগুলি"। https://bengali.oneindia.com। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}:-এ বহিঃসংযোগ (সাহায্য)|ওয়েবসাইট= - ↑ "Tollywood's kidding around - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ২০১৩-এর চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- লোমহর্ষক চলচ্চিত্র
- ভারতীয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- হরনাথ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্র
- শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত চলচ্চিত্র
- ২০১০-এর দশকের বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় শিশুতোষ চলচ্চিত্র
- বাংলা ভাষার হাস্যরসাত্মক লোমহর্ষক চলচ্চিত্র