জোছন দস্তিদার

জোছন দস্তিদার (জন্ম ১৬ জুন ১৯৩১ — মৃত্যু ১৬ জুলাই ১৯৯৮) একজন বাঙালী নাট্যকার, মঞ্চাভিনেতা ও সমাজকর্মী। অভিনেত্রী খেয়ালি দস্তিদার তাঁর কন্যা।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জোছন দস্তিদার কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে পাশ করে সরকারি আর্ট কলেজের ভর্তি হন ও ১৯৫৭ সালে সেখান থেকে ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থাতে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন।[১]
অভিনয়
[সম্পাদনা]তার অভিনয় জীবন শুরু ভবানীপুর আর্ট অ্যান্ড কালচার সংস্থায়। প্রথমে বৈশাখী নাট্যদল ও পরে ‘রূপান্তরী’ ও ‘চার্বাক’ নাট্যসংস্থার প্রতিষ্ঠাতা তিনি। বামপন্থী গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িত থাকায় ১৯৬৫-৬৬ সাল তাঁকে জেল খাটতে হয়। গান লেখা, টিভি টেলিসিরিয়াল পরিচালন্ প্রযোজনা ইত্যাদির ক্ষেত্রে জোছন দস্তিদার বাংলা সংস্কৃতিজগতে পরিচিত নাম। সোনেক্স প্রোডাকশন হাউস তার তৈরী এবং তাঁর পরিচালিত প্রথম সিরিয়াল ‘তেরো পার্বণ’।[২] এছাড়া উড়নচণ্ডী’, ‘সেই সময়’, ‘নাচনী ইত্যাদি সিরিয়ালও পরিচালনা করেছেন তিনি।[৩] ১৯৮২ খ্রিস্টাব্দে বড়ো পর্দার জন্য প্রাগৈতিহাসিক নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। মৃণাল সেন পরিচালিত পদাতিক চলচ্চিত্রে তার প্রথম অভিনয়। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে আছে ‘বিংশোত্তরী’, ‘স্বর্ণগ্রন্থি’, ‘কর্ণিক’, ‘অমর ভিয়েতনাম’, ‘আজকের স্পার্টাকাস’ ‘গদ্য পদ্য প্রবন্ধ’, ‘এ এক ইতিহাস’ ইত্যাদি।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জোছন (ঘোষ) দস্তিদার - Barisalpedia"। www.barisalpedia.net.bd। ২৭ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।
- ↑ "টিভিও যে নক্ষত্রের জন্ম দেয়, দেখা গেল"। Eisamay। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলার ঘরে ঘরে 'তেরো পার্বণ' - Anandabazar"। anandabazar.com। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০।