বিষয়বস্তুতে চলুন

রিধিমা ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিধিমা ঘোষ
২০১৯ সালে রিধিমা
জন্ম (1989-01-18) ১৮ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৭)
অন্যান্য নামরিধি
মাতৃশিক্ষায়তনলরেটো হাউস
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ
পেশাঅভিনেত্রী
টেলিভিশন সঞ্চালক
কর্মজীবন২০০৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীগৌরব চক্রবর্তী (২৮ নভেম্বর ২০১৭-বর্তমান)
সন্তানধীর
আত্মীয়সব্যসাচী চক্রবর্তী (শ্বশুর)
মিঠু চক্রবর্তী (শাশুড়ি)
অর্জুন চক্রবর্তী (দেবর)

রিধিমা ঘোষ (জন্ম ১৮ জানুয়ারি ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি ২০০৭ সালে সঙ্ঘমিত্র চৌধুরীর রাতপরীর রূপকথা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ২০০৯ সালে স্টার জলসায় সম্প্রচারিত টিভি সিরিজ বৌ কথা কওয়ে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।[]

শিক্ষা

[সম্পাদনা]

রিধিমা তার শিক্ষাজীবন শুরু করেন লরেটো হাউসে ভর্তির মাধ্যমে।[] তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রিধিমা ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্ৰহণ করেন। তার বেড়ে ওঠা কলকাতায়। দীর্ঘদিন যাবৎ তার অভিনেতা গৌরব চক্রবর্তী এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল।[] তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে। তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে গৌরবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার শ্বশুর হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং শ্বাশুড়ি হলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তার দেবর হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তার একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ধীর।[][]

ক্যারিয়ার

[সম্পাদনা]

রিধিমা ২০০৯ সালে স্টার জলসার মেগাসিরিয়াল বৌ কথা কও-এর মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ইতোপূর্বে তিনি ২০০৭ সালে সঙ্ঘমিত্র চৌধুরীর রাতপরীর রূপকথা চলচ্চিত্রে অভিনয় করেন। কৌশিক গঙ্গোপাধ্যায়র রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। যেটি ২০১১ সালে বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক দ্বারা প্রশংসিত হয়। ২০১৪ সালে তিনি কালার্স বাংলার ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি সত্যবতীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।

চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
সালচলচ্চিত্রচরিত্রপরিচালকসহ-শিল্পী
২০০৭রাতপরীর রূপকথাদিয়াসঙ্ঘমিত্র চৌধুরীজ্যাকি শ্রফ
২০০৯ফ্রেন্ডদিয়াশতাব্দী রায়সব্যসাচী চক্রবর্তী
২০০৯অমর সঙ্গীপ্রিয়াসুবাহ সেনমৈনাক ব্যানার্জি
২০১০লাভ কানেকশনরাইবিরেশ চট্টোপাধ্যায়সানি
২০১১পিরিতি কাঁঠালের আঠামুনরেশমি মিত্রসৌরভ
২০১১রঙ মিলান্তিকমলিকাকৌশিক গঙ্গোপাধ্যায়গৌরব চক্রবর্তী
২০১২ল্যাপটপরায়াকৌশিক গঙ্গোপাধ্যায়গৌরব চক্রবর্তী
২০১২হঠাৎ সেদিনদীপাবাসু চ্যাটার্জীফেরদৌস আহমেদ
২০১৩বাইসাইকেল কিকমাধবীলতাদেবাশীষ সেন শর্মা ও সুমিত দাসসৌরভ বন্দোপাধ্যায়
২০১৩কিডন্যাপারকোয়েলরূপক মজুমদারসমদর্শী দত্ত
২০১৩আমার বডিগার্ডআঁখিহরনাথ চক্রবর্তীপ্রতীক
২০১৩আসব আরেক দিনকুহুঅভিজিৎ দাশগুপ্ত ও অরিন্দম শীলগৌরব চক্রবর্তী
২০১৩হাফ সিরিয়াসতুলিউৎসব মুখার্জিসাহেব ভট্টাচার্য
২০১৫ফেকবুকপায়েলসঞ্জয় বর্ধনগৌরব চক্রবর্তী
২০১৫আগুনদিয়া চৌধুরীজয়দীপ মুখোপাধ্যায়সব্যসাচী চক্রবর্তী
২০১৫রাজকাহিনী[]ফাতিমা/শবনমসৃজিত মুখোপাধ্যায়ঋতুপর্ণা সেনগুপ্ত
২০১৮ক্রিসক্রসবিরসা দাশগুপ্তঅর্জুন চক্রবর্তীজয়া আহসান
২০২০দ্বিতীয় পুরুষ[]অঙ্কিতাসৃজিত মুখোপাধ্যায়গৌরব চক্রবর্তী
২০২৩টেনিদা এ্যান্ড কোম্পানি[]অন্বেষাসায়ন্তন ঘোষালসব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তীগৌরব চক্রবর্তী
২০২৩নিখোঁজতনয়াআরণ্যক চ্যাটার্জিসোহম চক্রবর্তী ও সোমরাজ মাইটি

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"Hindustantimes Bangla। ২৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২৪
  2. "Five interesting things about Ridhima Ghosh"www.tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  3. "গৌরবের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা এঁকে দিলেন ঋদ্ধিমা, কেন জানেন?"News18 বাংলা। ২৪ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  4. "ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং, ধীরের মুখে-ভাতের সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা"Hindustantimes Bangla। ১৭ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  5. "Ridhima Ghosh: 'মাতৃত্বের উপহার', ছেলে ধীরের সঙ্গে Mother's Day পালন, পোস্ট ঋদ্ধিমার"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  6. "Rajkahini premiere a star-studded affair!"The Times of India। ১২ জানুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪
  7. "What's Ridhima's takeaway from 'Dwitiyo Purush'?"The Times of India। ৩১ জানুয়ারি ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৪
  8. "নীলপাহাড়ির রহস্য উন্মোচনে শুরু টেনিদার প্রস্তুতি, প্রকাশ্যে ছবির পোস্টার"Eisamay। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]