বিষয়বস্তুতে চলুন

খাঁচার ভেতর অচিন পাখি (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাঁচার ভেতর অচিন পাখি
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরায়হান রাফী
প্রযোজকরেদওয়ান রনি
চিত্রনাট্যকার
  • সিদ্দিক আহমেদ
  • রায়হান রাফী
  • নাজিম-উদ-দৌলা
কাহিনিকাররায়হান রাফী
শ্রেষ্ঠাংশে
সুরকারআরাফাত মহসিন নিধি
চিত্রগ্রাহকশেখ রাজিবুল ইসলাম
সম্পাদকসিমিত রায় অন্তর
পরিবেশকচরকি
মুক্তি
  • ২১ অক্টোবর ২০২১ (2021-10-21)
স্থিতিকাল১১৩ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

খাঁচার ভেতর অচিন পাখি রায়হান রাফী পরিচালিত ২০২১ সালের বাংলাদেশী থ্রিলার চলচ্চিত্র। এটি যৌথভাবে রচনা করেছেন রায়হান রাফী, নাজিম-উদ-দৌলা ও সিদ্দিক আহমেদ। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তমা মির্জা, ইন্তেখাব দিনার ও সুমন আনোয়ার। চলচ্চিত্রটি ২০২১ সালের ২১শে অক্টোবর চরকিতে মুক্তি পায়। চলচ্চিত্রটি আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার ও ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।[১][২]

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

নির্মাণ

[সম্পাদনা]

রায়হান রাফী এই চলচ্চিত্রের গল্প লিখেন কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর সময়ে এবং ঘরবন্দী থাকার অবস্থা মাথায় রেখে এর নামকরণ করা হয় "খাঁচার ভেতর অচিন পাখি"।[৩] চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করা হয় রংপুরের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে। টানা ১৫ দিন সেখানে চিত্রগ্রহণ করা হয়।[৪]

সঙ্গীত

[সম্পাদনা]

খাঁচার ভেতর অচিন পাখি চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি। এতে লালনের "খাঁচার ভিতর অচিন পাখি" গানটি ব্যবহার করা হয়। গানে কণ্ঠ দেন রিজভী রিজু।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১১ মার্চ ২০২২ শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র খাঁচার ভেতর অচিন পাখি বিজয়ী [৫]
শ্রেষ্ঠ অভিনেতা (ওয়েব চলচ্চিত্র) ফজলুর রহমান বাবু বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী (ওয়েব চলচ্চিত্র) তমা মির্জা বিজয়ী
মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২৭ মে ২০২২ সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) ফজলুর রহমান বাবু বিজয়ী [৬]
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
৩ সেপ্টেম্বর ২০২২ শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র খাঁচার ভেতর অচিন পাখি বিজয়ী [৭]
শ্রেষ্ঠ চিত্রনাট্য (গল্প) রায়হান রাফী বিজয়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) তমা মির্জা বিজয়ী
এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
ডিসেম্বর ২০২২ সেরা ফিচার ফিল্ম - ওয়েব চলচ্চিত্র খাঁচার ভেতর অচিন পাখি মনোনীত [৮]
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
১৭ ফেব্রুয়ারি ২০২৩ শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) তমা মির্জা বিজয়ী [৯]
শ্রেষ্ঠ ওয়েব চলচ্চিত্র খাঁচার ভেতর অচিন পাখি মনোনীত
শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ফিল্ম) রায়হান রাফী মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "খাঁচার ভেতর অচিন পাখি: তিন পুরস্কারের চমক"। দৈনিক প্রথম আলো। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  2. ↑ "সেরা চলচ্চিত্র 'খাঁচার ভেতর অচিন পাখি'"। দ্য ডেইলি স্টার। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  3. ↑ "এখনও ঘোরের মাঝেই আছি: তমা মির্জা"। সময় নিউজ। ২০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  4. ↑ "'খাঁচার ভেতর অচিন পাখি'"। দৈনিক সমকাল। ১৩ অক্টোবর ২০২১। ৩০ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  5. ↑ "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"। দৈনিক মানবজমিন। ১৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  6. ↑ "সমালোচক পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  7. ↑ "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"। দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  8. ↑ "এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে 'খাঁচার ভিতর অচিন পাখি'"। দৈনিক ইনকিলাব। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।
  9. ↑ "দেওয়া হলো সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১"। বাংলা ট্রিবিউন। ১৯ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]