সিন্ডিকেট (ওয়েব ধারাবাহিক)
| সিন্ডিকেট | |
|---|---|
| ধরন |
|
| লেখক | শিহাব শাহীন |
| পরিচালক | শিহাব শাহীন |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | খৈয়াম সানু সন্ধি |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ১ |
| পর্বের সংখ্যা | ৭ (পর্বের তালিকা) |
| নির্মাণ | |
| প্রযোজক | রেদওয়ান রনি |
| চিত্রগ্রাহক | কামরুল ইসলাম শুভ |
| সম্পাদক | জোবায়ের আবীর পিয়াল |
| স্থিতিকাল | ২০-৩০ মিনিট |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | চরকি |
| মুক্তি | ১০ জুলাই ২০২২ – ১০ জুলাই ২০২২ |
সিন্ডিকেট শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি চরকি ওয়েব প্ল্যাটফর্মের অনুষ্ঠান। এতে সাতটি পর্ব রয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ।[১]
২০২২ সালের ১০ই জুলাই ঈদুল আজহায় ধারাবাহিকটি প্রচারিত হয়। প্রচারের পরপরই ধারাবাহিকটি দর্শকদের প্রশংসা কুড়ায়।[২]
পটভূমি
[সম্পাদনা]দিনে দুপুরে ব্যাংকের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয় প্রশ্নবিদ্ধ, রহস্যে ঘেরা, ব্যাংক কর্মকর্তা জিশা। সবাই একে আত্মহত্যা বললেও জিশার প্রেমিক ও সহকর্মী আদনানের ধারণা ঠান্ডা মাথায় খুন করা হয়েছে জিশাকে। আদনান অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত আই টি অফিসার। সে ছুটছে সেই সিন্ডিকেটের পিছনে। তাকে সহযোগিতা করে তার সহকর্মী স্বর্ণা।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- আফরান নিশো - হাবিবুর রহমান আদনান
- নাজিফা তুষি - জোবায়দা ইয়াসমিন জিশা
- তাসনিয়া ফারিণ - সামিয়া সুলতানা স্বর্ণা
- শতাব্দী ওয়াদুদ - সোহেল চৌধুরী
- রাশেদ মামুন অপু - নাসিরউদ্দিন হায়দার রতন
- নাসির উদ্দিন খান - রফিকুল ইসলাম মিয়া/শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন/অ্যাকাউন্ট্যান্ট
- রিশাদ মাহমুদ - পুলিশ
- অর্নব অন্তু - রবিন
- ইথেনা অধিকারী - তিথি
- এলিনা শাম্মী - নাইলা
- জাহিদ ইসলাম
- শারমীন শর্মি - রুপালি হায়দার
- এ কে আজাদ সেতু - সুরেশ
- মাসুম বাশার - মানবসম্পদ প্রধান (এইচআর হেড)
- সমু চৌধুরী - চেয়ারম্যান
- সাইফ হোসেন - ফারাবি
- রকি খান
- সঞ্জয়
- শিখা মৌ - স্বর্ণার মা
- দিহান
- সবিতা
- হোসেন নিরব
- সায়েম সামাদ
- জুলফিকার চঞ্চল
- তুহিন চৌধুরী
- রিপা রঞ্জনা
পর্ব
[সম্পাদনা]| নং. | পর্ব | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
|---|---|---|---|---|
| ১ | অব্যক্ত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ২ | আঘাত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ৩ | অন্বেষণ | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ৪ | অভিনয় | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ৫ | আকাঙ্ক্ষা | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ৬ | অঙ্কুরিত | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
| ৭ | উন্মোচন | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১০ জুলাই ২০২২ |
সঙ্গীত
[সম্পাদনা]ধারাবাহিকটির সুর করেছেন এবং গানের কথা লিখেছেন খৈয়াম সানু সন্ধি। এতে একটি গান রয়েছে, গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল ও মুশাররাত আঁচল।
| গানের তালিকা | |||||
|---|---|---|---|---|---|
| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
| ১. | "কথা ছিলো" | খৈয়াম সানু সন্ধি | খৈয়াম সানু সন্ধি | রেহান রাসুল ও মুশাররাত আঁচল | ২:৫৯ |
সিক্যুয়েল
[সম্পাদনা]এই সিরিজের মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ভিলেন অ্যালেন স্বপন চরিত্রটি। তারই ধারাবাহিকতায় নির্মাতা শিহাব শাহীন এর সিক্যুয়েল মাইশেলফ অ্যালেন স্বপন নির্মাণ করেন এবং মাইশেফল অ্যালেন স্বপন ২ আসে তবে সিক্যুয়েল বলা হলেও, এটি হবে প্রিক্যুয়েল। এতে অ্যালেন স্বপনের অর্থ পাচারের হোতা হয়ে উঠার গল্প দেখা যাবে।[৩][৪][৫] এটাকে সিরিয়ালি সাজালে এমন হয় যে ৪>১>২ এভাবে এসেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঈদে নিশো, ফারিণ, নাজিফাদের 'সিন্ডিকেট'"। দৈনিক প্রথম আলো। ৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২২।
- ↑ "আলোচনায় 'সিন্ডিকেট', রিভিউতে ১০–এ কত দিচ্ছেন দর্শক?"। দৈনিক প্রথম আলো। ১১ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "সিন্ডিকেটের 'অ্যালেন স্বপন' ফিরছেন 'মাইসেলফ অ্যালেন স্বপন' হয়ে"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।
- ↑ "অ্যালেন স্বপন ইজ ব্যাক, সঙ্গে মিথিলা!"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ফিরছেন 'অ্যালেন স্বপন'"। www.kalerkantho.com। 2023-01। সংগ্রহের তারিখ 2023-04-22।
{{ওয়েব উদ্ধৃতি}}:|তারিখ=এর মান পরীক্ষা করুন (সাহায্য)