মরীচিকা (ওয়েব ধারাবাহিক)
অবয়ব
| মরীচিকা | |
|---|---|
| ধরন |
|
| চিত্রনাট্য | শিহাব শাহীন |
| পরিচালক | শিহাব শাহীন |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | খৈয়াম সানু সন্ধি |
| দেশ | বাংলাদেশ |
| মূল ভাষা | বাংলা |
| মৌসুমের সংখ্যা | ১ |
| পর্বের সংখ্যা | ৮ (পর্বের তালিকা) |
| নির্মাণ | |
| প্রযোজক | রেদওয়ান রনি |
| চিত্রগ্রাহক | রাজু রাজ |
| সম্পাদক | জোবায়ের আবীর পিয়াল |
| স্থিতিকাল | ২০-৩০ মিনিট |
| মুক্তি | |
| নেটওয়ার্ক | চরকি |
| মুক্তি | ১২ জুলাই ২০২১ – ১২ জুলাই ২০২১ |
মরীচিকা শিহাব শাহীন রচিত ও পরিচালিত বাংলাদেশী অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক। এটি প্রযোজনা করেন রেদওয়ান রনি। এটি চরকি ওয়েব প্ল্যাটফর্মের প্রথম অনুষ্ঠান।[১] ২০২১ সালের ১২ই জুলাই ধারাবাহিকটির প্রথম মৌসুম প্রচারিত হয়। প্রথম মৌসুমে আটটি পর্ব রয়েছে।
আগষ্ট ১৪-এর শিহাব শাহীন আবারও সত্য ঘটনা অবলম্বনে তার নতুন ওয়েব ধারবাহিকের কাজ শুরু করেন।[২] এটি ২০০২ সালে ঘটে যাওয়া মডেল তিন্নি হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত।[৩]
পটভূমি
[সম্পাদনা]একটি হত্যাকাণ্ডকে ঘিরে গল্পটি আবর্তিত। এক সকালে ব্রিজের নিচে এক তরুণী মডেলের লাশ পাওয়া যায়। পুলিশের উপ-পরিদর্শক শাকিল এই মামলার তদন্ত শুরু করেন। তদন্তের ফলে বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের নানা গোপন তথ্য।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- মাহিয়া মাহি - বহ্নি[৪]
- আফরান নিশো - সালাম শরীফ ওরফে বাবু ভাই
- সিয়াম আহমেদ - এসআই শাকিল
- ফারহান আহমেদ জোভান - জুয়েল
- নাজনীন হাসান চুমকি
- ফারজানা রিক্তা - শাকিলের স্ত্রী
- নরেশ ভূঁইয়া
- আবদুল্লাহ রানা - ওসি
- জুলফিকার চঞ্চল
- এ কে আজাদ সেতু
- শিমুল খান
- তৌফিকুল ইমন
- সাজ্জাদ সাজু
- মাগফুজুর রহমান সেনা
- প্রাণেশ রায়
- হোসেন নীরব
- মহসিন আলম
- তুহিন চৌধুরী
- রাশেদুল আওয়াল শাওন
- জয়
- হাফিজ খান
- মুকুল জামিল
- রূপক মুসলি
- আরমান সাদিক
- রাসেল হোসেন
- রাব্বি হক
- মাইদুল হাসান
- সোনালি রহমান
- বৃষ্টি ইসলাম
- রাকিবুল ইসলাম
- আকাশ মৃধা
- রাকিব হাসান
পর্ব
[সম্পাদনা]| নং. | পর্ব | পরিচালক | লেখক | মূল মুক্তির তারিখ |
|---|---|---|---|---|
| ১ | বেওয়ারিশ লাশ | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ২ | পিচ্ছিল সিড়ি | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৩ | বাবু ভাই | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৪ | কানাগলি | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৫ | বাগানবাড়ি | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৬ | প্রত্যক্ষদর্শী | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৭ | ফেরার পথ নেই | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
| ৮ | পাপচক্র | শিহাব শাহীন | শিহাব শাহীন | ১২ জুলাই ২০২১ |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
| প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ৩ সেপ্টেম্বর ২০২২ | নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী | আফরান নিশো | বিজয়ী | [৫] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দারুণ শুরুর অপেক্ষায় চরকি"। চ্যানেল আই অনলাইন। ১২ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "আবারও সত্য ঘটনা অবলম্বনে শিহাব শাহীন"। বাংলা ট্রিবিউন। ৪ অক্টোবর ২০২০। ২৪ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "রহস্যঘেরা 'মরীচিকা' আসছে ১২ জুলাই"। দৈনিক ইনকিলাব। ১০ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "আসছে মাহীর মরীচিকা"। বাংলাদেশ প্রতিদিন। ১১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২১।
- ↑ "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"। দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- চরকিতে মরীচিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ আগস্ট ২০২১ তারিখে
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মরীচিকা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মরীচিকা