ক্রেসিডা (প্রাকৃতিক উপগ্রহ)
- ৫৪৮ ক্রেসিডা নামে একটি গ্রহাণুও রয়েছে।
ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত ক্রেসিডার আলোকচিত্র | |
| আবিষ্কার | |
|---|---|
| আবিষ্কারক | স্টিফেন পি. সিনোট / ভয়েজার ২ |
| আবিষ্কারের তারিখ | ৯ জানুয়ারি, ১৯৮৬ |
| বিবরণ | |
| উচ্চারণ | /ˈkrɛsɪdə/[১] |
| নামকরণের উৎস | Χρησίδα; Cressida |
| বিশেষণ | ক্রেসিডীয় (ইংরেজি: ক্রেসিডিয়ান; Cressidian /krɛˈsɪdiən/[২]) |
| কক্ষপথের বৈশিষ্ট্য | |
| কক্ষপথের গড় ব্যাসার্ধ | ৬১,৭৬৬.৭৩০ ± ০.০৪৬ km[৩] |
| উৎকেন্দ্রিকতা | ০.০০০৩৬ ± ০.০০০১১[৩] |
| কক্ষীয় পর্যায়কাল | ০.৪৬৩৫৬৯৬০১ ± ০.০০০০০০০১৩ দিন[৩] |
| নতি | ০.০০৬ ± ০.০৪০° (ইউরেনাসের নিরক্ষরেখার প্রতি)[৩] |
| যার উপগ্রহ | ইউরেনাস |
| ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
| মাত্রাসমূহ | ৯২ × ৭৪ × ৭৪ কিলোমিটার[৪] |
| গড় ব্যাসার্ধ | ৩৯.৪ ± ২ কিলোমিটার[৪][৫][৬] |
| পৃষ্ঠের ক্ষেত্রফল | ~২০,০০০ বর্গ কিলোমিটার[ক] |
| আয়তন | ~২৬০,০০০ ঘন কিলোমিটার[ক] |
| ভর | ২.৫±০.৪×১০১৭ কিলোগ্রাম[৭] |
| গড় ঘনত্ব | ০.৮৬±০.১৬ গ্রাম/ঘন সেন্টিমিটার[৭] |
| বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ | ~০.০১৩ মিটার/বর্গ সেকেন্ড[ক] |
| মুক্তি বেগ | ~০.০৩৪ কিলোমিটার/সেকেন্ড[ক] |
| ঘূর্ণনকাল | সমলয়[৪] |
| অক্ষীয় ঢাল | শূন্য[৪] |
| প্রতিফলন অনুপাত | |
| তাপমাত্রা | ~৬৪ কেলভিন[ক] |
ক্রেসিডা (ইংরেজি: Cressida; /ˈkrɛsɪdə/) হল ইউরেনাসের একটি অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। ১৯৮৬ সালের ৯ জানুয়ারি ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত আলোকচিত্রগুলি থেকে এটি আবিষ্কৃত হয় এবং সাময়িকভাবে এস/১৯৮৬ ইউ ৩ (ইংরেজি: S/1986 U 3) নামে চিহ্নিত হয়।[৯] উপগ্রহটির নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়র রচিত ট্রলিয়াস অ্যান্ড ক্রেসিডা নাটকের (কাহিনিটি জিওফ্রে চসার ও অন্যান্যদের রচনাতেও পাওয়া যায়) ট্র্যাজিক নায়িকা তথা ক্যালকাসের ট্রোজান কন্যা ক্রেসিডার নামানুসারে। এটি ইউরেনাস ৯ (ইংরেজি: Uranus IX) নামেও পরিচিত।[১০]
ক্রেসিডা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্তর্গত অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ডেসডিমোনা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, বেলিন্ডা ও পার্ডিটা।[৮] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[৮] এটির কক্ষপথের ব্যাসার্ধ ৪১ কিলোমিটার[৪] এবং জ্যামিতিক অ্যালবেডো ০.০৮।[৮] এটুকু ছাড়া এই উপগ্রহটির সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।[৩]
ভয়েজার ২ কর্তৃক গৃহীত আলোকচিত্রগুলিতে ক্রেসিডাকে একটি লম্বাটে বস্তুর ন্যায় দেখায়, যার পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে রয়েছে। বিয়াংকার ঊর্ধ্বধ লম্বিত উপগোলকের কক্ষগুলির অনুপাত ০.৮ ± ০.৩।[৪] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[৪]
ক্রেসিডার কক্ষপথ ইউরেনাসের ইটা (η) বলয়ের মধ্যে ৩:২ অনুরণনের কাছাকাছি। বলয়টির আকৃতিতে বিশৃংখলা সম্ভবত ক্রেসিডার ভর পরিমাপের একটি পন্থা। এটির ভর ২.৫±০.৪×১০১৭ কিলোগ্রাম। ক্রেসিডা হল ইউরেনাসের একমাত্র ক্ষুদ্রাকার উপগ্রহ যেটির ভর সরাসরি পরিমাপ করা গিয়েছে।[৭]
পরবর্তী ১০ কোটি বছরে ক্রেসিডার সঙ্গে ডেসডিমোনার সংঘর্ষ ঘটতে পারে।[১১]
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Benjamin Smith (1903) The Century Dictionary and Cyclopedia
- ↑ Kellog (1995) Boccaccio's and Chaucer's Cressida
- 1 2 3 4 5 Jacobson, R. A. (১৯৯৮)। "The Orbits of the Inner Uranian Satellites From Hubble Space Telescope and Voyager 2 Observations"। The Astronomical Journal। ১১৫ (3): ১১৯৫–১১৯৯। বিবকোড:1998AJ....115.1195J। ডিওআই:10.1086/300263।
- 1 2 3 4 5 6 7 Karkoschka, Erich (২০০১)। "Voyager's Eleventh Discovery of a Satellite of Uranus and Photometry and the First Size Measurements of Nine Satellites"। Icarus। ১৫১ (1): ৬৯–৭৭। বিবকোড:2001Icar..151...69K। ডিওআই:10.1006/icar.2001.6597।
- 1 2 "Planetary Satellite Physical Parameters"। JPL (Solar System Dynamics)। ২৪ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৮।
- 1 2 Williams, Dr. David R. (২৩ নভেম্বর ২০০৭)। "Uranian Satellite Fact Sheet"। NASA (National Space Science Data Center)। ৫ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৮।
- 1 2 3
Chancia, Robert. A.; Hedman, Matthew M.; French, Richard G. (২৮ আগস্ট ২০১৭)। "Weighing Uranus' moon Cressida with the η ring"। The Astronomical Journal। ১৫৪ (4): ১৫৩। আরজাইভ:1708.07566। বিবকোড:2017AJ....154..153C। ডিওআই:10.3847/1538-3881/aa880e।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - 1 2 3 4 Karkoschka, Erich (২০০১)। "Comprehensive Photometry of the Rings and 16 Satellites of Uranus with the Hubble Space Telescope"। Icarus। ১৫১ (1): ৫১–৬৮। বিবকোড:2001Icar..151...51K। ডিওআই:10.1006/icar.2001.6596।
- ↑ Smith, B. A. (১৬ জানুয়ারি ১৯৮৬)। "Satellites of Uranus"। IAU Circular। ৪১৬৪। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১১।
- ↑ "Planet and Satellite Names and Discoverers"। Gazetteer of Planetary Nomenclature। USGS Astrogeology। ২১ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০০৬।
- ↑ Duncan, Martin J.; Lissauer, Jack J. (১৯৯৭)। "Orbital Stability of the Uranian Satellite System"। Icarus। ১২৫ (1): ১–১২। বিবকোড:1997Icar..125....1D। ডিওআই:10.1006/icar.1996.5568।
