বিষয়বস্তুতে চলুন

ক্যালিস্টো (প্রাকৃতিক উপগ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ ক্যালিস্টো । ১৬১০ সালে গ্যালিলিও এই উপগ্রহটি আবিষ্কার করেন[১] । পরবর্তীতে জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস গ্রিক পৌরাণিক চরিত্রের নামানুসারে এর নামকরণ করেন। গ্রিক পৌরাণিক কাহিনি অনুযায়ী, ক্যালিস্টো ছিলেন একজন জলপরী বা আর্কেডিয়ার রাজা লাইকনের কন্যা, যার নামের আক্ষরিক অর্থ "সবচেয়ে সুন্দরী"। সৌরজগতের উপগ্রহগুলোর মধ্যে ক্যালিস্টো তৃতীয় বৃহত্তম[১] এবং বৃহস্পতির উপগ্রহগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম[১] । ক্যালিস্টোর ব্যাস প্রায় বুধ গ্রহের ব্যাসের ৯৯% এর সমান (৪,৮২১ কিলোমিটার) কিন্তু ভর বুধের এক-তৃতীয়াংশের সমান । এর পৃষ্ঠতল সৌরজগতের অন্যতম প্রাচীন (প্রায় ৪ বিলিয়ন বছর পুরোনো) এবং এটি গ্রহাণুর আঘাতে সৃষ্ট অজস্র গর্তে ভরা। ক্যালিস্টো পৃথিবীর চাঁদের চেয়ে প্রায় এক-তৃতীয়াংশ বড় এবং বৃহস্পতিকে গড়ে ১.৮৮৩ মিলিয়ন কিমি দূরত্বে প্রদক্ষিণ করে, যা পৃথিবীকে প্রদক্ষিণকারী চাঁদের দূরত্বের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। ক্যালিস্টোর কক্ষপথের ব্যাসার্ধ প্রায় ১৮,৮৩,০০০ কিলোমিটার[১] ।

বৃহষ্পতির উপগ্রহ ক্যালিস্টো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Callisto"। NASA Solar System Exploration (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০১৯। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২১।