বিষয়বস্তুতে চলুন

ডেসডিমোনা (প্রাকৃতিক উপগ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৬৬৬ ডেসডিমোনা নামে একটি গৌণ গ্রহও রয়েছে।
ডেসডিমোনা
ডেসডিমোনার আবিষ্কারকালীন আলোকচিত্র
আবিষ্কার
আবিষ্কারকস্টিফেন পি. সিনোট / ভয়েজার ২
আবিষ্কারের তারিখ১৩ জানুয়ারি, ১৯৮৬
বিবরণ
উচ্চারণ/dɛzdɛˈmnə/[]
বিশেষণডেসডিমোনীয় (ইংরেজি: ডেসডিমোনান; Desdemonan,[] অথবা ডেসডিমোনিয়ান; Desdemonian,[] বা Desdemonean[]) /dɛzdɛˈmn(i)ən/
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষপথের গড়
ব্যাসার্ধ
৬২,৬৫৮.৩৬৪ ± ০.০৪৭ কিলোমিটার[]
উৎকেন্দ্রিকতা০.০০০১৩ ± ০.০০০০৭০[]
কক্ষীয় পর্যায়কাল০.৪৭৩৬৪৯৫৯৭ ± ০.০০০০০০০১৪ দিন[]
নতি০.১১২৫২ ± ০.০৩৭° (ইউরেনাসের নিরক্ষরেখার প্রতি)[]
যার উপগ্রহইউরেনাস
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ৯০ × ৫৪ × ৫৪ কিলোমিটার[]
গড় ব্যাসার্ধ৩২.০ ± ৪ কিলোমিটার[][][]
পৃষ্ঠের ক্ষেত্রফল~১৪,৫০০ বর্গ কিলোমিটার[]
আয়তন~১৬৪,০০০ ঘন কিলোমিটার[]
ভর~১.৮×১০১৭ কিলোগ্রাম[]
গড় ঘনত্ব~১.৩ গ্রাম/ঘন সেন্টিমিটার (অনুমিত)[]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ~০.০১১ মিটার/এস2[]
মুক্তি বেগ~০.০২৭ km/s[]
ঘূর্ণনকালসমলয়[]
অক্ষীয় ঢালশূন্য[]
প্রতিফলন অনুপাত
তাপমাত্রা~৬৪ কেলভিন[]

    ডেসডিমোনা (ইংরেজি: Desdemona) হল ইউরেনাসের একটি অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। ১৯৮৬ সালের ১৩ জানুয়ারি ভয়েজার ২ মহাকাশযান থেকে তোলা আলোকচিত্রগুলি থেকে এটি আবিষ্কৃত হয় এবং সেই সময় এটির সাময়িক নামকরণ করা হয় এস/১৯৮৬ ইউ ৬ (ইংরেজি: S/1986 U 6)।[১০] উপগ্রহটির নামকরণ করা হয়েছে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো নাটকের নামচরিত্র ওথেলোর স্ত্রী ডেসডিমোনার নামানুসারে। উপগ্রহটি ইউরেনাস ১০ (ইংরেজি: Uranus X) নামেও পরিচিত।[১১]

    ডেসডিমোনা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ক্রেসিডা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, বেলিন্ডাপার্ডিটা[] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[] এটির কক্ষপথের[] ব্যাসার্ধ ৩২ কিলোমিটার[] এবং জ্যামিতিক অ্যালবেডো প্রায় ০.০৮।[] এটুকু ছাড়া ডেসডিমোনা সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।

    ভয়েজার ২ মহাকাশযান থেকে ডেসডিমোনাকে লম্বাটে আকারবিশিষ্ট বস্তুর ন্যায় দেখা গিয়েছিল। এটির পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে ছিল। ডেসডিমোনার ঊর্ধ্বধ লম্বিত উপগোলকের অক্ষগুলির অনুপাত ০.৬ ± ০.৩।[] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[]

    পরবর্তী ১০ কোটি বছরের মধ্যে ডেসডিমোনার সঙ্গে সম্ভবত প্রতিবেশী উপগ্রহ ক্রেসিডা ও জুলিয়েটের সংঘর্ষের একটি ঘটনা ঘটবে।[১২]

    আরও দেখুন

    [সম্পাদনা]

    পাদটীকা

    [সম্পাদনা]
    1. 1 2 3 4 5 6 অন্যান্য স্থিতিমাপগুলির ভিত্তিতে পরিগণিত।

    তথ্যসূত্র

    [সম্পাদনা]
    1. Benjamin Smith (1903) The Century Dictionary and Cyclopedia
    2. Harris & Lazzari (1997) Shakespearean criticism
    3. Daileader (2005) Racism, misogyny, and the Othello myth
    4. Genova (1997) Power, gender, values
    5. 1 2 3 4 5 Jacobson, R. A. (১৯৯৮)। "The Orbits of the Inner Uranian Satellites From Hubble Space Telescope and Voyager 2 Observations"The Astronomical Journal১১৫ (3): ১১৯৫–১১৯৯। বিবকোড:1998AJ....115.1195Jডিওআই:10.1086/300263
    6. 1 2 3 4 5 6 7 Karkoschka, Erich (২০০১)। "Voyager's Eleventh Discovery of a Satellite of Uranus and Photometry and the First Size Measurements of Nine Satellites"। Icarus১৫১ (1): ৬৯–৭৭। বিবকোড:2001Icar..151...69Kডিওআই:10.1006/icar.2001.6597
    7. 1 2 3 "Planetary Satellite Physical Parameters"JPL (Solar System Dynamics)। ২৪ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৮
    8. 1 2 Williams, Dr. David R. (২৩ নভেম্বর ২০০৭)। "Uranian Satellite Fact Sheet"NASA (National Space Science Data Center)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০০৮
    9. 1 2 3 4 Karkoschka, Erich (২০০১)। "Comprehensive Photometry of the Rings and 16 Satellites of Uranus with the Hubble Space Telescope"। Icarus১৫১ (1): ৫১–৬৮। বিবকোড:2001Icar..151...51Kডিওআই:10.1006/icar.2001.6596
    10. Smith, B. A. (১৬ জানুয়ারি ১৯৮৬)। "Satellites of Uranus"IAU Circular৪১৬৪। ৫ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১১
    11. "Planet and Satellite Names and Discoverers"Gazetteer of Planetary Nomenclature। USGS Astrogeology। ২১ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০০৬
    12. Duncan, Martin J.; Lissauer, Jack J. (১৯৯৭)। "Orbital Stability of the Uranian Satellite System"। Icarus১২৫ (1): ১–১২। বিবকোড:1997Icar..125....1Dডিওআই:10.1006/icar.1996.5568

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]