বিষয়বস্তুতে চলুন

বেলিন্ডা (প্রাকৃতিক উপগ্রহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেলিন্ডা
Image of Belinda acquired by Voyager 2
১৯৮৬ সালে ভয়েজার ২ মহাকাশযান থেকে গৃহীত বেলিন্ডার আলোকচিত্র
আবিষ্কার
আবিষ্কারকস্টিফেন পি. সিনট / ভয়েজার ২
আবিষ্কারের তারিখ১৩ জানুয়ারি, ১৯৮৬
বিবরণ
উচ্চারণ/bɛˈlɪndə/[]
বিশেষণবেলিন্ডীয় (ইংরেজি: বেলিন্ডিয়ান; Belindian)
কক্ষপথের বৈশিষ্ট্য
কক্ষপথের গড়
ব্যাসার্ধ
৭৫,২৫৫.৬১৩ ± ০.০৫৭ কিলোমিটার[]
উৎকেন্দ্রিকতা০.০০০০৭ ± ০.০০০০৭৩[]
কক্ষীয় পর্যায়কাল০.৬২৩৫২৭৪৭০ ± ০.০০০০০০০১৭ দিন[]
নতি০.০৩০৬৩ ± ০.০২৮° (ইউরেনাসের নিরক্ষরেখার প্রতি)[]
যার উপগ্রহইউরেনাস
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ১২৮ × ৬৪ × ৬৪ কিলোমিটার[]
গড় ব্যাসার্ধ৪০.৩ ± ৮ কিলোমিটার[][][]
পৃষ্ঠের ক্ষেত্রফল~২৫,০০০ বর্গ কিলোমিটার[]
আয়তন~৩৮০,০০০ ঘন কিলোমিটার[]
ভর~৩.৬×১০১৭ কিলোগ্রাম[]
গড় ঘনত্ব~১.৩ গ্রাম/ঘন সেন্টিমিটার (অনুমিত)[]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ~০.০১৪ মিটার/বর্গ সেকেন্ড[]
মুক্তি বেগ~০.০৩৪ কিলোমিটার/সেকেন্ড[]
ঘূর্ণনকালসমলয়[]
অক্ষীয় ঢালশূন্য[]
প্রতিফলন অনুপাত০.০৮ ± ০.০১[]
তাপমাত্রা~৬৪ কেলভিন[]

    বেলিন্ডা (ইংরেজি: Belinda) হল ইউরেনাসের একটি অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহ। ১৯৮৬ সালের ১৩ জানুয়ারি ভয়েজার ২ মহাকাশযান থেকে তোলা আলোকচিত্রগুলি থেকে এটি আবিষ্কৃত হয় এবং সেই সময় এটির সাময়িক নামকরণ করা হয় এস/১৯৮৬ ইউ ৫ (ইংরেজি: S/1986 U 5)।[] উপগ্রহটির নামকরণ করা হয় আলেকজান্ডার পোপ রচিত দ্য রেপ অফ দ্য লক ছদ্ম-মহাকাব্যের নায়িকার নামানুসারে। উপগ্রহটি ইউরেনাস ১৪ (ইংরেজি: Uranus XIV) নামেও পরিচিত।[]

    বেলিন্ডা ইউরেনাসের উপগ্রহগুলির পোর্শিয়া গোষ্ঠীর অন্তর্গত। এই গোষ্ঠীর অন্যান্য উপগ্রহগুলি হল বিয়াংকা, ক্রেসিডা, জুলিয়েট, পোর্শিয়া, রোজালিন্ড, কিউপিড, ডেসডিমোনাপার্ডিটা[] এই উপগ্রহগুলির কক্ষপথ ও আলোকমিতি-সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি একই ধরনের।[] এটির কক্ষপথের[] ব্যাসার্ধ ৪৫ কিলোমিটার[] এবং জ্যামিতিক অ্যালবেডো প্রায় ০.০৮।[] এটুকু ছাড়া ডেসডিমোনা সম্পর্কে কার্যত আর কিছুই জানা যায় না।

    ভয়েজার ২ মহাকাশযান থেকে বেলিন্ডাকে লম্বাটে আকারবিশিষ্ট বস্তুর ন্যায় দেখা গিয়েছিল। এটির পরাক্ষ ইউরেনাসের দিকে মুখ করে ছিল। উপগ্রহটি অত্যন্ত লম্বাটে। একটি ছোটো অক্ষটি বড়ো অক্ষটির ০.৫ ± ০.১।[] এটির পৃষ্ঠভাগ ধূসর রঙের।[]

    আরও দেখুন

    [সম্পাদনা]

    পাদটীকা

    [সম্পাদনা]
    1. 1 2 3 4 5 6 অন্যান্য স্থিতিমাপগুলির ভিত্তিতে পরিগণিত।

    তথ্যসূত্র

    [সম্পাদনা]

    গ্রন্থপঞ্জি

    [সম্পাদনা]
    • Jacobson, R. A. (১৯৯৮)। "The Orbits of the Inner Uranian Satellites From Hubble Space Telescope and Voyager 2 Observations"The Astronomical Journal১১৫ (3): ১১৯৫–১১৯৯। বিবকোড:1998AJ....115.1195Jডিওআই:10.1086/300263
    • Karkoschka, Erich (২০০১)। "Voyager's Eleventh Discovery of a Satellite of Uranus and Photometry and the First Size Measurements of Nine Satellites"। Icarus১৫১ (1): ৬৯–৭৭। বিবকোড:2001Icar..151...69Kডিওআই:10.1006/icar.2001.6597
    • "Planetary Satellite Physical Parameters"JPL (Solar System Dynamics)। ১৮ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১২
    • Williams, Dr. David R. (২৩ নভেম্বর ২০০৭)। "Uranian Satellite Fact Sheet"NASA (National Space Science Data Center)। ৫ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১২ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |সূত্র=harv (সাহায্য)
    • Karkoschka, Erich (২০০১)। "Comprehensive Photometry of the Rings and 16 Satellites of Uranus with the Hubble Space Telescope"। Icarus১৫১ (1): ৫১–৬৮। বিবকোড:2001Icar..151...51Kডিওআই:10.1006/icar.2001.6596
    • Marsden, Brian G. (১৬ জানুয়ারি ১৯৮৬)। "Satellites of Uranus"IAU Circular৪১৬৪। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১২
    • USGS/IAU (২১ জুলাই ২০০৬)। "Planet and Satellite Names and Discoverers"Gazetteer of Planetary Nomenclature। USGS Astrogeology। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১২

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]