বিষয়বস্তুতে চলুন

এভার বানেগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এভার বানেগা
২০১১ সালে এভার বানেগা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগা
জন্ম (1988-06-29) ২৯ জুন ১৯৮৮ (বয়স ৩৭)
জন্ম স্থান রোজারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
নুয়েভো হরিজন্তে
আলিয়াঞ্জা স্পোর্ট
২০০০–২০০৭ বোকা জুনিয়র্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭ বোকা জুনিয়র্স ২৮ (০)
২০০৮– ভালেনসিয়া ১২৯ (৯)
২০০৮–২০০৯অ্যাটলেটিকো মাদ্রিদ (ধার) ২৪ (১)
জাতীয় দল
২০০৭ আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ ১৪ (০)
২০০৮ আর্জেন্টিনা অলিম্পিক (০)
২০০৮– আর্জেন্টিনা ২৪ (২)
অর্জন ও সম্মাননা
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
Men's ফুটবল
স্বর্ণ পদক - প্রথম স্থান২০০৮ বেইজিংদলীয় প্রতিযোগিতা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ আগস্ট ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ আগস্ট ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগা (জন্ম ২৯ জুন ১৯৮৮) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার স্পেনীয় ক্লাব ভালেনসিয়ার হয়ে প্রধানত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।

ক্লাব ক্যারিয়ার

[সম্পাদনা]

বোকা জুনিয়র্স

[সম্পাদনা]

বানেগা জন্মগ্রহণ করেন রোজারিওতে। তিনি বোকা জুনিয়র্সের যুব দল থেকে উঠে এসেছেন। ১৮ বছর বয়সে তিনি মূল দলে খেলার সুযোগ পান। ২০০৭ সালের জানুয়ারিতে সতীর্থ ফেরন্যান্দো গ্যাগো রিয়াল মাদ্রিদে চলে গেলে, অল্প বয়স হওয়া সত্ত্বেও বানেগাকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়।[]

২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি, বানফিল্ডের বিপক্ষে বোকার ৪–০ গোলে জয়ের খেলায় বানেগার পেশাদার অভিষেক হয়। ১ জুন, একটি খেলায় জয়ের পর যখন তিনি মাঠ ছাড়েন, তখন তাকে দাড়িয়ে সম্মান জানানো হয়।[]

ভালেনসিয়া

[সম্পাদনা]
ভালেনসিয়ার হয়ে খেলছেন বানেগা।

২০০৮ সালের ৫ জানুয়ারি, প্রায় ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বানেগা স্পেনীয় ক্লাব ভালেনসিয়ার সাথে সাড়ে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেন।[] লিগের ১৩তম রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলায় তার অভিষেক হয়। দ্বিতীয়ার্ধে তিনি বদলি হিসেবে নামেন। খেলায় ভালেনসিয়া ০–১ গোলের ব্যবধানে পরাজিত হয়।[]

২০০৮–০৯ মৌসুমে বানেগাকে ধার হিসেবে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।[] চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলায় পিএসভি এইন্ডহোভেনের বিপক্ষে তার দাপ্তরিক অভিষেক হয়। খেলায় অ্যাটলেটিকো ৩–০ গোলে জয় লাভ করে।[] অবশ্য, অ্যাটলেটিকোতে দলের প্রথম একাদশে জায়গা করে নিতে তিনি ব্যর্থ হন। এছাড়া ভিয়ারিয়াল[] এবং আলমেরিয়ার[] বিপক্ষে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।

অ্যাটলেটিকো থেকে ফেরার পর মনে করা হয়েছিল বানেগা ইংরেজ দল এভারটনে যোগ দেবেন,[] কিন্তু ভিসা জটিলতার কারণে তা আর হয়নি। ২০০৯–১০ মৌসুমে লিগের প্রথম খেলায় সেভিয়ার বিপক্ষে ভালেনসিয়া ২–০ গোলে জয় লাভ করে। উভয় গোলেই সহায়তা করেন বানেগা।[১০] ২০১০ সালের ১৭ জানুয়ারি, বানেগা ভালেনসিয়ার হয়ে প্রথম গোল করেন। খেলায় ভিয়ারিয়ালের বিপক্ষে তারা ৪–১ গোলের ব্যবধানে জয় লাভ করে।[১১]

২০১০–১১ মৌসুমে বানেগা ২৮টি খেলায় মাঠে নামেন। এর মধ্যে ১৯টিতে প্রথম একাদশে জায়গা পান এবং দুইটি গোল করেন। ভালেনসিয়া তৃতীয় অবস্থানে থেকে লিগ শেষ করে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি, তার পায়ের উপর দিয়ে নিজেরই গাড়ি চলে যাওয়ায় তিনি ইনজুরি আক্রান্ত হয়ে পড়েন। তার বাম পায়ের গোড়ালি ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ের টিবিয়া ও ফিবুলা ভেঙ্গে যায়। তার গোড়ালির অস্ত্রোপচার করানোর প্রয়োজন হয়, ফলে মৌসুমের অবশিষ্ট অংশে তিনি আর মাঠে নামতে পারেননি।[১২]

আন্তর্জাতিক ক্যারিয়ার

[সম্পাদনা]
আর্জেন্টিনার হয়ে খেলছেন বানেগা।

কানাডায় ২০০৭ অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের জন্য সার্জিও অ্যাগুয়েরোর সাথে দলে জায়গা পান বানেগা। প্রতিযোগিতায় আর্জেন্টিনার সবকয়টি খেলায় তিনি মাঠে নামেন।

২০০৮ সালের জানুয়ারিতে ভালেনসিয়ায় যোগদানের পর আর্জেন্টিনা জাতীয় দলে বানেগার অভিষেক হয়। ৬ ফেব্রুয়ারি, গুয়েতেমালার বিপক্ষে ঐ খেলায় আর্জেন্টিনা ৫–০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে।[১৩]

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণ করেন বানেগা। প্রতিযোগিতায় আর্জেন্টিনা স্বর্ণপদক জিতে।

ভালেনসিয়ার সাথে দূর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও ২০১০ বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে জায়গা পাননি বানেগা।

২০১৩ সালের ২৬ মার্চ, বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন বানেগা। খেলাটি ১–১ গোলে ড্র হয়।[১৪]

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]

৬ অক্টোবর ২০১৩ অনুসারে।[১৫][১৬]

ক্লাব মৌসুম লিগ কাপ মহাদেশীয় মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
ভালেনসিয়া ২০০৭–০৮ ১২১৪
মোট ১২১৪
অ্যাটলেটিকো মাদ্রিদ ২০০৮–০৯ ২২৩১
মোট ২৪৩১
ভালেনসিয়া ২০০৯–১০ ৩৬৪৫
২০১০–১১ ২৭৩৩
২০১১–১২ ১৪২৬
২০১২–১৩ ২৯৪০
২০১৩–১৪ ১১১২
মোট ১১৭১৮২৩১৫৮১১
ক্যারিয়ারে সর্বমোট ১৫৩১০২৪২৬২০৩১২

আন্তর্জাতিক গোল

[সম্পাদনা]
#তারিখমাঠপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
২৬ মার্চ ২০১৩ইস্তাদিও হেরন্যান্দো সিলেস, লা পাজ, বলিভিয়া বলিভিয়া১–১১–১২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
১৪ আগস্ট ২০১৩ইস্তাদিও অলিম্পিকো, রোম, ইতালি ইতালি২–০২–১প্রীতি খেলা

সম্মাননা

[সম্পাদনা]

ক্লাব

[সম্পাদনা]
বোকা জুনিয়র্স
ভালেনসিয়া

আন্তর্জাতিক

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gago me dijo que nunca me olvide de jugar"Olé (স্পেনীয় ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  2. "Boca, successo e standing ovation per Banega"Tutto Mercato (ইতালীয় ভাষায়)। ১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  3. "Valencia agree to sign Argentine midfielder Banega"রয়টার্স। ৫ জানুয়ারি ২০০৮। ৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  4. Picard, Laurent (১৪ জানুয়ারি ২০০৮)। "Banega happier than ever"। Setanta Sports। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Banega swaps Valencia for Atlético"উয়েফা। ২৮ আগস্ট ২০০৮।
  6. "Aguero brace sinks Eindhoven"ইএসপিএন সকারণেট। ১৬ সেপ্টেম্বর ২০০৮। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১জুন ২০১৩ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  7. "Atlético fight back to earn thrilling point"উয়েফা। ২৬ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  8. "Almeria 1–1 Atlético Madrid"ইএসপিএন সকারণেট। ১৮ জানুয়ারি ২০০৯। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  9. "Everton secure Banega work permit"বিবিসি স্পোর্ট। ২২ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  10. "Valencia 2–0 Sevilla FC"ইএসপিএন সকারণেট। ৩০ আগস্ট ২০০৯। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  11. "Valencia thrash rivals"ইএসপিএন সকারণেট। ১৭ জানুয়ারি ২০১০। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩
  12. "Car accident ends Banega's season at Valencia"উয়েফা। ২০ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৩
  13. "Goleada de la Selección Olímpica ante Guatemala en Los Angeles"। এএফএ। ৭ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩ (স্পেনীয়)
  14. Edwards, Daniel (২৬ মার্চ ২০১৩)। "Bolivia 1-1 Argentina: Albiceleste stumble ataltitude but remain on track for Brazil"Goal.com। ২ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩
  15. "Éver Banega – Performance data"Transfermarkt। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩
  16. "Ever Banega Bio, Stats, News"ইএসপিএন সকারণেট। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]