উত্তরখান
| উত্তরখান | |
|---|---|
| পাড়া | |
শাহ কবিরের মাজার | |
| উত্তরখানের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°৫২′৪৮″ উত্তর ৯০°২৬′৩৮″ পূর্ব / ২৩.৮৮০০৮২° উত্তর ৯০.৪৪৩৭৮৮° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | ঢাকা জেলা |
| সিটি কর্পোরেশন | ডিএনসিসি |
| আয়তন | |
| • মোট | ৩৫ বর্গকিমি (১৪ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১,২৬,১৪৯ |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ডাক কোড | ১২৩০ |
উত্তরখান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা। এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে অবস্থিত। এটি ঢাকার উত্তরাঞ্চলের পশ্চিম দিকে আব্দুল্লাহপুর থেকে পূর্বদিকে তেরমুখ সেতু পর্যন্ত বিস্তৃত।
অবস্থান
[সম্পাদনা]তুরাগ ও বালু নদী দ্বারা বেষ্টিত উত্তরখানের উত্তরে গাজীপুর সদর উপজেলা, দক্ষিণে দক্ষিণখান, পশ্চিমে খিলক্ষেত এবং পূর্বদিকে কালীগঞ্জ উপজেলা অবস্থিত।[১] এর বিপরীত দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]বলা হয়ে থাকে যে ইসলাম ধর্মপ্রচারক শাহ কবির ১৬০১ সালে ভারতীয় উপমহাদেশের উত্রেখান নামক স্থান হতে থেকে এই এলাকায় এসে বসতি স্থাপন করেছিলেন বিধায় স্থানটির নাম উত্তরখান হয়েছে।[৩] অতীতে উত্তরখান এলাকা নিয়ে ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের অধীনস্থ প্রশাসনিক ইউনিয়ন ছিল[৪] যা ১৬টি ওয়ার্ডে বিভক্ত ছিল।[৫] ২০০৬ সালে এখানে একটি থানা প্রতিষ্ঠা করা হয়।[৬] পরবর্তীতে ২০১৫ সালে এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়।[৭] সীমানা সম্প্রসারণের পর ইউনিয়নটিকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করা হয়। অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত এলাকাটি ২৬ জুলাই ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একীভূত হয়ে যাওয়ার পর এলাকাটির অধিকাংশ অংশে নগরায়ণ ঘটে। প্রায় একই সময়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য নির্মাণ সরঞ্জাম নির্মাণ করতে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরখানে সড়ক নির্মাণ করায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটে।[২] ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান অনুযায়ী উত্তরখানে একটি ইকোপার্ক ও ওয়াটারপার্ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।[৮]
এলাকা
[সম্পাদনা]নিম্নোক্ত এলাকাগুলো নিয়ে উত্তরখান গঠিত:[৯]
| ওয়ার্ড | এলাকা |
|---|---|
| ওয়ার্ড ৪৪ | দক্ষিণপাড়া, আক্তারটেক, পূর্বপাড়া, রাতুটি, ভাটুরিয়া, ভারারদী, করিমেরবাগ, পোড়াদিয়া, উত্তরপাড়া, আমাইয়া, ডোবাদিয়া, বুড়িরটেক |
| ওয়ার্ড ৪৫ | আলীনগর, উত্তরখান, গাজীপাড়া, সরকারপাড়া, কানিপাড়া |
| ওয়ার্ড ৪৬ | স্নানঘাট, খাজারদিয়া, ময়নারটেক, পূর্বপাড়া, কুমারখোলা, আলমপুর, চাঁদপাড়া, চাঁনপাড়া, পালারটেক, মুন্ডা, মাস্টারপাড়া |
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০২২ সালের আদমশুমারী অনুযায়ী উত্তরখানের জনসংখ্যা ১,২৬,১৪৯ জন। এর মধ্যে মুসলিম ১,২১,৭০৯ জন, হিন্দু ৩,৮০৭ জন, খ্রিস্টান ৬০০ জন, বৌদ্ধ ২০ জন এবং অন্যান্য ধর্মাবলম্বী ১৩ জন। ৬৫,৪৮৭ জন পুরুষ এবং ৬০,৬৬২ জন নারী।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বঞ্চনা পূরণের আশায় উত্তরখানের বাসিন্দারা"। প্রথম আলো। ১৯ মে ২০১৬। ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 শুভ, আরিফুল হাসান; আফরোজ, অনন্য (১৫ মার্চ ২০২৫)। "ধানখেত থেকে বহুতল ভবন: উত্তরখান যেভাবে শহরের অন্যান্য এলাকার সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "হযরত শাহ কবির (র:) মাজার ও অজানা ইতিহাস"। সিটিজেননিউজ২৪.কম। ২৬ নভেম্বর ২০২০। ২৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "উত্তরখান ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ইসলাম, কাজী রফিকুল (১ অক্টোবর ২০১৭)। "উত্তরখানের ১৬ ওয়ার্ডের সবগুলোর রাস্তাই ভাঙা, জনদুর্ভোগ চরমে"। ঢাকাটাইমস২৪.কম। ২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ শরীফ খুরশীদ আলম (২০১২)। "উত্তরখান থানা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"। বাংলাদেশ প্রতিদিন। ১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯।
- ↑ আব্দুল্লাহ, মতিন (২৪ জানুয়ারি ২০২৩)। "ঢাকার প্রাণ ফেরাবে নতুন ৮৮টি পার্ক"। যুগান্তর। ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Dhaka North City Corporation (Administrative Map)" (পিডিএফ)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০২০। ৩০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "জনশুমারি ও গৃহগণনা ২০২২, জেলা রিপোর্ট: ঢাকা" (পিডিএফ)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুন ২০২৪। ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।