বিষয়বস্তুতে চলুন

আবু উবায়দ আল-জুজ্জানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবু উবায়দ আল-জুজ্জানি, (মৃত্যু. ১০৭০), ( ابو عبيد جوزجانی) একজন পারস্য চিকিৎসক এবং গুজগানের ইতিহাসবিদ ছিলেন।[১]

তিনি ইবনে সিনার বিখ্যাত ছাত্র ছিলেন, যার সাথে তার প্রথম দেখা হয়েছিল গোরগানে।[২] তিনি ইবনে সিনার আজীবন সঙ্গী হয়ে ইসফাহানে বহু বছর কাটিয়েছেন। ইবনে সিনার মৃত্যুর পর, তিনি তার গুরুর আত্মজীবনীর একটি সমাপনী অধ্যায় সম্পূর্ণ করেন।[৩]

ইবনে সিনার উপাধি ছিল শেখ আল-রইস। ইতিহাসবিদ ইবনে আবি উসাইবা উল্লেখ করেছেন সিনার ঘনিষ্ঠ সহচর আবু উবায়দ 'শেখ আল-রইস'-এর বাসভবনে একসাথে থাকতেন এবং এখানে প্রতি রাত ইবনে সিনা ও আবু উবায়দ এক এক করে ক্যানন এবং শিফার নির্দেশাবলী অধ্যয়ন করতেন।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ সায়েন্স, মেডিসিন অ্যান্ড টেকনোলজি, আহমাদ দালাল, অক্সফোর্ড হিস্টোরি অব ইসলাম, সম্পাদক জন এল এসপোসিটো, (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, ১৯৯১), পৃষ্ঠা ১৭১
  2. ↑ ইবনে সিনা (১৯৭৪)। দ্য লাইফ অব ইবনে সিনা। সানি প্রেস। পৃ. ৪৩। আইএসবিএন ০-৮৭৩৯৫-২২৬-X।
  3. ↑ এডামসন, পিটার (৭ জুলাই ২০১৬)। Philosophy in the Islamic World: A History of Philosophy Without Any Gaps। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃ. ১১৫। আইএসবিএন ৯৭৮-০-১৯-৯৫৭৭৪৯-১।
  4. ↑ Ibn Abi Usaibaa. 4th ed. Vol. 3. Beirut: House of Culture Press; 1987. Uyun al-Anba fi Tabaqat al Atibba, Dar al-Thiqafa, cited by মুসাভি, জামাল (এপ্রিল–জুন ২০০৯)। "The Place of Avicenna in the History of Medicine": ৩–৮। আইএসএসএন 2008-4625। ওসিএলসি 8145692545। পিএমসি 3558117। পিএমআইডি 23407771। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]