বিষয়বস্তুতে চলুন

আবুবকর সিদ্দিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবুবকর সিদ্দিক
জন্ম(১৯৩৬-০৮-১৯)১৯ আগস্ট ১৯৩৬
গোটাপাড়া গ্রাম, বাগেরহাট, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২৮ ডিসেম্বর ২০২৩(2023-12-28) (বয়স ৮৭)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষাএম এ
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাশিক্ষক, লেখক, কবি
পরিচিতির কারণপ্রবন্ধ, কবিতা
উল্লেখযোগ্য কর্ম
একাত্তরের হৃদভস্ম (১৯৯৭)
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

আবুবকর সিদ্দিক (১৯ আগস্ট ১৯৩৪– ২৮ ডিসেম্বর ২০২৩)[][] একজন বাংলাদেশী কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সমালোচক।

জন্ম ও শৈশব

[সম্পাদনা]

আবুবকর সিদ্দিক ১৯৩৪ সালের ১৯ আগস্ট (২ ভাদ্র ১৩৪১) রবিবার, বাগেরহাটের গোটাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।[] তার পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন সরকারি চাকুরিজীবী এবং মা মতিবিবি ছিলেন গৃহিণী। তার পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার বৈটপুর গ্রামে।

পিতার সরকারি চাকরির সুবাদে ১৯৩৫ থেকে তিনি হুগলি শহরে বসবাস করতে থাকেন। ১৯৪৩ সালে তার পিতা বর্ধমানে বদলি হয়ে গেলে তিনিও সেখানে চলে যান।[][]

শিক্ষা জীবন

[সম্পাদনা]

১৯৫২ সালে আবুবকর বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সরকারি পিসি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৮ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

স্নাতকোত্তর সম্পন্ন করে আবুবকর শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। প্রথমে চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে ব্রজলাল কলেজ, প্রফুল্ল চন্দ্র কলেজ, ফকিরহাট কলেজকুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর দীর্ঘদিন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭ জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর ঢাকার নটর ডেম কলেজ এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।[][]

উপন্যাস

[সম্পাদনা]
  • জলরক্ষস (১৯৮৫) ওসিএলসি 17117540[]
  • খরাদাহ (১৯৮৭) ওসিএলসি 423293860
  • বারুদপোড়া প্রহর (১৯৬৬)
  • একাত্তরের হৃদভস্ম (১৯৯৭) ওসিএলসি 37694758

ছোটগল্পগ্রন্থ

[সম্পাদনা]
  • ভূমিহীন দেশ (১৯৮৫)
  • চরবিনাশকাল (১৯৮৭)
  • মরে বাঁচার স্বাধীনতা (১৯৮৭)
  • কুয়ো থেকে বেরিয়ে (১৯৯৪)
  • ছায়াপ্রধান অঘ্রান (২০০০)

কাব্যগ্রন্থ

[সম্পাদনা]
  • ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯)
  • বিনিদ্র কালের ভেলা (১৯৭৬)
  • হে লোকসভ্যতা (১৯৮৪)
  • মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬)
  • হেমন্তের সোনালতা (১৯৮৮)
  • নিজস্ব এই মাতৃভাষায় (১৯৯৭)
  • কালো কালো মেহনতী পাখি (২০০০)
  • কংকালে অলংকার দিয়ো (২০০১)
  • শ্যামল যাযাবর (২০০০)
  • মানব হাড়ের হিম ও বিদ্যুত (২০০২)
  • মনীষাকে ডেকে ডেকে (২০০২)
  • আমার যত রক্তফোঁটা (২০০২)
  • শ্রেষ্ঠ কবিতা (২০০২)
  • কবিতা কোব্রামালা (২০০৫)
  • বৃষ্টির কথা বলি বীজের কথা বলি (২০০৬)
  • এইসব ভ্রুণশস্য (২০০৭)
  • বাভী (২০০৮)
  • নদীহারা মানুষের কথা (২০০৮)
  • হট্টমালা (২০০১)  ছড়াগ্রন্থ

পুরস্কার

[সম্পাদনা]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আবুবকর সিদ্দিক এক ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন। তার মেয়ে বিদিশা এরশাদ ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী।[]

মৃত্যু

[সম্পাদনা]

আবুবকর সিদ্দিক ২০২৩ সালের ২৮ ডিসেম্বর খুলনার সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেদিন শহীদ হাদিস পার্কে জানাজা শেষে তাকে খুলনার টুটপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "প্রখ্যাত কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিক আর নেই"বাংলা ট্রিবিউন। ২৮ ডিসেম্বর ২০২৩।
  2. 1 2 3 Islam, Manu (২০০১)। Who's Who in Bangladesh 2000। Centre for Bangladesh Culture। পৃ. ১০। ওসিএলসি 48517841
  3. "শুভ জন্মদিন কবি আবুবকর সিদ্দিক"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০
  4. 1 2 3 জয়নুদ্দীন, মোহাম্মদ (২২ ডিসেম্বর ২০১৯)। "আবুবকর সিদ্দিক : বহুমুখী প্রতিভার প্রতিভূ"কালি ও কলম। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০
  5. "আজ কবি আবু বকর সিদ্দিকের জন্মদিন"বাংলাদেশ প্রতিদিন। ২৬ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০
  6. "আবুবকর সিদ্দিক এর বই সমূহ"রকমারি.কম। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২০
  7. "পুরস্কারপ্রাপ্ত লেখক তালিকা"বাংলা একাডেমি। ২৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  8. 1 2 "কবি আবু বকর সিদ্দিক আর নেই"ইত্তেফাক। ২৯ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২৪