স্ট্রবেরি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| স্ট্রবেরী | |
|---|---|
| স্ট্রবেরী | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Plantae |
| বিভাগ: | Magnoliophyta |
| শ্রেণী: | Magnoliopsida |
| বর্গ: | Rosales |
| পরিবার: | Rosaceae |
| গণ: | Fragaria |
| প্রজাতি: | F. × ananassa |
| দ্বিপদী নাম | |
| Fragaria × ananassa Duchesne |
|
স্ট্রবেরী হল এক ধরণের ফ্র্যাগারিয়া (Fragaria) জাতীয় উদ্ভিদ এবং সারা বিশ্বে এটি ফল হিসেবে চাষ করা হয়। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফল, ফলের রস, জ্যাম, আইস ক্রীম, মিল্ক শেক এবং আরও অনেক খাদ্য তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিল্পায়িত খাদ্য তৈরিতে স্ট্রবেরীর সুগন্ধ ব্যবহৃত হয়। ১৭৪০ খ্রিস্টাব্দে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে সর্বপ্রথম স্ট্রবেরীর চাষ করা হয়। এটি পরবর্তীতে চিলি, আর্জেন্টিনা এবং কালক্রমে অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে।