ব্রতাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রতাইন
Région Bretagne
ব্রতাইন-এর পতাকা
(Région flag) (Region logo)
অবস্থান
ফ্রান্সের মানচিত্রে ব্রতাইন রেজিওঁটিকে চিহ্নিত করা হয়েছে
প্রশাসন
রাজধানী রেন
প্রাদেশিক সভাপতি জঁ-ইভ ল্য দ্রিয়ঁ
(পার্তি সোসিয়ালিস্ত) (২০০৪ থেকে)
দেপার্ত্যমঁসমূহ কত-দার্মর
ইল-এ-ভিলেন
মর্বিয়ঁ
ফিনিস্তের
আরোঁদিস্‌মঁসংখ্যা ১৫
ক্যান্টনসংখ্যা ২০১
কমুনসংখ্যা ১,২৬৮
পরিসংখ্যান
আয়তন ২৭,২০৯ বর্গকিমি
জনসংখ্যা (Ranked ৭তম)
 - ১লা জানুয়ারি, ২০০৭ প্রাক্কলিত ৩১,০৩,০০০
 - ৮ই মার্চ, ১৯৯৯ আদমশুমারি ২৯,০৬,১৯৭
 - ঘনত্ব (২০০৭) ১১৪/বর্গকিলোমিটার
ফরাসি ভূমি নিবন্ধন উপাত্ত, যাতে হ্রদ, পুকুর, ১ বর্গকিলোমিটারের চেয়ে বড় হিমবাহ, এবং নদীর মোহনাগুলিকে গণনায় ধরা হয়নি।
France

ব্রতাইন (ফরাসি ভাষায়: Bretagne; ব্রেটন ভাষায়: Breizh ব্রেইস;ইংরেজি ভাষায়: Brittany ব্রিটানি) ফ্রান্সের উত্তর-পশ্চিম কোনায় অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল বা রেজিওঁ। এটি একটি উপদ্বীপ যার একপাশে ইংলিশ চ্যানেল ও অন্যপাশে পশ্চিমে বিস্কে উপসাগর

বর্তমান ব্রতাইন রেজিওঁ বা প্রশাসনিক অঞ্চলটি ঐতিহাসিক ব্রতাইন অঞ্চলের পশ্চিমের ৮০% অংশ নিয়ে গঠিত। রেন (Renne) শহর এই অঞ্চলের রাজধানী। ২য় বিশ্বযুদ্ধ শেষে ঐতিহাসিক ব্রতাইনের বাকী ২০% এবং আরও কিছু কিছু ঐতিহাসিক অঞ্চল নিয়ে আরেকটি প্রশাসনিক অঞ্চল পেই-দ্য-লা-লোয়ার অঞ্চলটি গঠন করা হয়, যার রাজধানী নঁত, ঐতিহাসিক ব্রতাইনেরই একটি বন্দর শহর। মূলত রেন ও নঁতের মধ্যে রেষারেষি থামাতে এই দুইটি প্রদেশ গঠন করা হয়েছিল। নঁত ছিল ১৬শ শতক পর্যন্ত ব্রতাইনের রাজধানী। এরপর থেকে রেন শহর প্রশাসনিক কাজে প্রাধান্য পায়।

রেন বাদে ব্রতাইনের সমস্ত প্রধান শহরই গুরুত্বপূর্ণ বন্দর। এদের মধ্যে আছে সাঁ-নাজের, ব্রেস্ত, সাঁ-মালো, লোরিয়াঁ।

জুলিয়াস সিজার ৫৬ খ্রিস্টপূর্বাব্দে অঞ্চলটি বিজয় করেন। রোমান শাসনের শেষের দিকে ও তার পরে অ্যাংলো-স্যাক্সনদের অত্যাচারে ব্রিটেনের আদি কেল্টীয় জাতিগুলি, যারা ব্রাইটন নামে পরিচিত, উত্তরে ওয়েল্‌স, পশ্চিমে কর্নওয়াল অঞ্চলে সরে যায় এবং এদেরই একাংশ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপীয় মূল ভূখণ্ডে বর্তমান ব্রতাইনে এসে বসতি গাড়ে। ব্রতাইন নামটি (মূল ব্রেটন ভাষাতে: Breizh ব্রেইস) এখান থেকেই এসেছে। এই ব্রাইটনেরা ব্রেটন ভাষাতে কথা বলত, এবং এদের ভাষার সাথে ওয়েল্‌শ ভাষাকর্নিশ ভাষার মিল আছে। ব্রিটেনের অধিবাসীরা নিজেদের দেশকে ডাকত The Great Britain বা বড় ব্রিটেন আর ব্রতাইনকে ডাকত The Little Britain অর্থাৎ ছোট ব্রিটেন। তখন এটি ছিল একটি স্বাধীন ডিউকশাসিত অঞ্চল। ৯ম শতকে ফ্রান্স এই অঞ্চলটি দখলের চেষ্টা চালায়, কিন্তু প্রতিবারই এখানকার অধিবাসীদের সাথে যুদ্ধে পরাজিত হয়। পরবর্তীতে ১২শ শতকে ইংল্যান্ডের রাজা ২য় হেনরি অঞ্চলটিকে ইংল্যান্ডের অন্তর্ভুক্ত করলে সে চেষ্টাও ব্রতাইনবাসী ব্যর্থ করে দেয়। এতে নেতৃত্ব দেন হেনরিরই নিজের ছেলে ব্রতাইনের ভবিষ্যৎ ডিউক ২য় জেফরি। ১১৯৬ সালে জেফরির ছেলে ১ম আর্থার ছিলেন ব্রতাইনের পরবর্তী ডিউক। তিনিও একইভাবে ইংল্যান্ডের আগ্রাসন প্রতিরোধ করেন। শেষ পর্যন্ত ১৫শ শতকের শেষে এসে ফ্রান্সের সেনাবাহিনী ব্রতাইনকে পদানত করতে সক্ষম হয় এবং ব্রতাইনের ডিউকের বংশধর ১২ বছর বয়সী ডিউককন্যা আন-কে ফ্রান্সের রাজা দ্বাদশ লুইকে বিয়ে করতে বাধ্য করা হয়। এরই রেশ ধরে ১৫৩২ সালে এসে ব্রতাইন ফ্রান্সের অংশে পরিণত হয়। ১৯শ শতকে এখানে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, তবে ফ্রান্সের থেকে বিচ্ছিন্ন হবার প্রচেষ্টা প্রতিহত করা হয়। ফ্রান্সের সাথে বহু শতক ধরে একসাথে বসবাসের ফলে এক ধরনের একীকরণ ঘটলেও এখনও এখানকার জনগণ বহু প্রাচীন রীতিনীতি ও ঐতিহ্য ধরে রেখেছে, যা একান্তই ব্রতাইনের নিজস্ব। তবে ১৯৪০-এর দশকের পর থেকে এখানে ব্রেটন ভাষার ব্যবহার ধীরে ধীরে কমতে শুরু করে ও ফরাসি ভাষার প্রচলন বৃদ্ধি পায়।

[সম্পাদনা] গ্যালারি

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ