উইলিস ল্যাম্ব
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: উইলিস ল্যাম্ব – সংবাদ, বই, গবেষণাপত্র) |
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
উইলিস ইউজিন ল্যাম্ব (জন্ম: জুলাই ১২, ১৯১৩) একজন মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি ১৯৫৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। হাইড্রোজেন মৌলের বর্ণালির সরল গঠন আবিষ্কার সংশ্লিষ্ট গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ল্যাম্ব পলিকার্প কুশের সাথে মিলে ইলেকট্রনের নির্দিষ্ট কিছু তাড়িতচৌম্বক ধর্ম নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। এর উল্লেখযোগ্য উদাহরণ হল ল্যাম্ব অপসরণ। ল্যাম্ব অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় নিযুক্ত ছিলেন।
উইলিস ল্যাম্বের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেল্স শহরে। তিনি ১৯৩০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলিতে রসায়ন বিভাগে ভর্তি হন এবং ১৯৩৪ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৮ সালে পিএইচডি অর্জন করেন। এরপর শুরু করেন কর্মজীবন। ১৯৫৬ থেকে ১৯৬২ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ওয়াইকহ্যাম অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ইয়েল, কলাম্বিয়া এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।