জন এডওয়ার্ড হপক্রফট
| জন এডওয়ার্ড হপক্রফট | |
|---|---|
| জন্ম | অক্টোবর ৭, ১৯৩৯ সিয়াটল, Washington |
| জাতীয়তা | মার্কিন |
| কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
| প্রতিষ্ঠান | Cornell University, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় |
| প্রাক্তন ছাত্র | স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, সিয়াটল বিশ্ববিদ্যালয় |
| উল্লেখযোগ্য পুরস্কার | টুরিং পুরস্কার (১৯৮৬) Harry H. Goode Memorial Award (2005) IEEE John von Neumann Medal (2010) |
জন এডওয়ার্ড হপক্রফট একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের আইবিএম অধ্যাপক।
পরিচ্ছেদসমূহ |
শিক্ষাজীবন[সম্পাদনা]
তিনি ১৯৬১ সালে সিয়াটল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগ থেকে ১৯৬২ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৬৪ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১]
কর্মজীবন[সম্পাদনা]
হপক্রফট ১৯৬৪ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এর তড়িৎ প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৬৭ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭০-৭১ সালে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭২ সালে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৮৫-১৯৯৩ সাল পর্যন্ত তিনি কর্নেল বিস্ববিদ্যালয়ের কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের জোসেফ সি ফোর্ড অধ্যাপক ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ১৯৩৯-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- American computer scientists
- Turing Award laureates
- Fellows of the Association for Computing Machinery
- Cornell University faculty
- Stanford University alumni
- Seattle University alumni
- Fellows of Society for Industrial and Applied Mathematics
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র
- সিয়াটল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক