সের্গেই ব্রিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সের্গেই ব্রিন
Sergey Brin cropped.jpg
জন্ম সের্গেই মিখাইলোভিচ ব্রিন
ইংরেজি: Sergey Mikhaylovich Brin
রুশ: Серге́й Миха́йлович Брин

আগস্ট ২১, ১৯৭৩ (1973-08-21) (বয়স ৩৯)
মস্কো, সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)
বাসস্থান লস অ্যালটোস, ক্যালির্ফোনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তা আমেরিকান
বংশোদ্ভূত রাশিয়ান ইহুদি
অ্যালমা ম্যাটার ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশা কম্পিউটার প্রকৌশী, ইন্টারনেট উদ্যোক্তা
যে জন্য পরিচিত গুগল স্থপতি
মোট সম্পত্তি Red Arrow Down.svg US$১৬.৭ বিলিয়ন (২০১১)[১]
দাম্পত্য সঙ্গী অ্যান ওজসিস্কি[২]
সন্তান
স্বাক্ষর
ওয়েবসাইট
stanford.edu/~sergey

সের্গেই ব্রিন বা সের্গেই মিখাইলোভিচ ব্রিন (রুশ: Сергей Михайлович Брин; ইংরেজি ভাষায়: Sergey Mikhaylovich Brin; জন্ম: ২১শে অগাষ্ট, ১৯৭৩) একজন রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলীইন্টারনেট উদ্যোক্তা। তিনি সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।

জীবনী [সম্পাদনা]

সের্গেই ব্রিন ১৯৭৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কোতে একটি ইহুদি পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মাইকেল ব্রিন ও মাতার নাম ইউজেনিয়া ব্রিন। মাইকেল ব্রিন ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয় এর গণিতের শিক্ষক ও ইউজেনিয়া ব্রিন নাসার গোডার্ড খেয়াযান নিক্ষেপন কেন্দ্র এর গবেষক। ব্রিন ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্র প্রবাসী হন।

পড়াশোনা [সম্পাদনা]

ব্রিন ১৯৯০ সালে ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শ্রেণীতে ভর্তি হন। ১৯৯৩ সালে তিনি সম্মান ডিগ্রি অজর্ন করেন। তিনি উচ্চশিক্ষার জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এ কম্পিউটার বিজ্ঞানে ভর্তি হন। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জনে বিরতি গ্রহন করছেন।

তথ্যসূত্র [সম্পাদনা]