উল্লাসকর দত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উল্লাসকর দত্ত (জন্ম: ১৬ এপ্রিল ১৮৮৫ - মৃত্যু: ১৭ মে ১৯৬৫) একজন ব্রিটিশ বিরোধী বাঙালি স্বাধীনতা সংগ্রামী ।

সূচিপত্র

[সম্পাদনা] প্রাথমিক জীবন

উল্লাসকরের জন্ম হয় তদানিন্তন অবিভক্ত বাংলার ব্রাহ্মণবাড়িয়ার কালিকাছা বা কালিকচ্ছ গ্রামে। তাঁর পিতার নাম দ্বিজদাস ।

তিনি কলকাতাপ্রেসিডেন্সি কলেজ এর ছাত্র ছিলেন, এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় হতে কৃষিবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। তবে কলেজে পড়ার সময় ইংরেজ অধ্যাপক রাসেল বাঙালিদের সম্পর্কে কটূক্তি করার দরুন উল্লাসকর তাঁকে আঘাত করেন, এজন্য উল্লাসকরকে কলেজ হতে বহিষ্কার করা হয়েছিল । এই সময় থেকে তাঁর জীবনে পরিবর্তন আসে ।

[সম্পাদনা] বিপ্লবী কর্মকান্ড

উল্লাসকর যুগান্তর দলে যোগ দেন। তিনি বিস্ফোরক নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেন। ১৯০৮ সালে তাঁর তৈরি বোমা ক্ষুদিরাম বসুহেমচন্দ্র দাস ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে আক্রমণে ব্যবহার করেছিলেন। [১] তবে এই হামলা বানচাল হয়ে যায়, এবং পুলিশ উল্লাসকর দত্ত সহ যুগান্তর দলের অনেক সদস্যকে গ্রেফতার করে।

[সম্পাদনা] বিচার ও সাজা

উল্লাসকর ২ মে ১৯০৮ খ্রিস্টাব্দে মুরারিপুকুর বাগানে ধরা পড়েন । ১৯০৯ খ্রিস্টাব্দে আলীপুর বোমা মামলা নামের এই বিখ্যাত মামলায় উল্লাসকর এবং বারীন ঘোষকে ফাঁসীর আদেশ দেয়া হয়। তবে পরবর্তীকালে এই সাজা রদ করে তাঁকে আন্দামান দ্বীপের জেলে যাবজ্জ্বীবন দ্বীপান্তরের সাজা দেয়া হয়।

[সম্পাদনা] জেল খাটা

আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে উল্লাসকর দত্তকে শারীরিক নির্যাতনের সম্মুখীন হতে হয়। এর ফলে তিনি সাময়িকভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ১৯২০ সালে তাঁকে মুক্তি দেয়া হলে তিনি কলকাতা শহরে ফেরৎ আসেন।

[সম্পাদনা] পরবর্তী জীবন

উল্লাসকরকে পরে ১৯৩১ সালে আবারও গ্রেফতার করা হয়, ও ১৮ মাসের কারাদন্ড দেয়া হয়। ১৯৪৭ এর ভারত বিভাগের পর তিনি গ্রামের বাড়ি কালিকাছাতে ফেরৎ যান।

১৯৪৮ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়েসে বিশিষ্ট নেতা বিপিনচন্দ্র পালের বিধবা মেয়েকে বিয়ে করেন । সেখানে ১০ বছর কাটানোর পর তিনি ১৯৫৭ সালে কলকাতায় প্রত্যাবর্তন করেন। উল্লাসকর তাঁর শেষ জীবন শিলচরে কাটান এবং সেখানেই ১৯৬৫ সালের ১৭ই মে মৃত্যুবরণ করেন। [২] [৩]

উল্লাসকর দত্ত রচিত দুটি গ্রন্থ হল - দ্বীপান্তরের কথা এবং আমার কারাজীবন

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Government of India, Home Political Department A. Proceedings, May 1908, Nos. 112-150
  2. Official report, Assam Legislative Assembly
  3. সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ

[সম্পাদনা] বহিঃসংযোগ

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ