গুয়াহাটি
| গুয়াহাটি | |
|
|
|
|
|
|
| স্থানাঙ্ক | [http://toolserver.org/~geohack/geohack.php?pagename=%E0%A6%97%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF¶ms=26.17_N_91.77_E_type:landmark_region:IN-X {{Coord/dec2dms/
dm|26.17}}N {{Coord/dec2dms/ dm|91.77}}E / 26.17°N 91.77°E] |
| দেশ | |
| রাজ্য | অসম |
| জেলা | কামরূপ |
| Mayor | Dolly Borah |
| জনসংখ্যা • ঘনত্ব |
৮,০৮,০২১ (2001) • ৩,৯৩৫ /km² (১০,১৯২ /sq mi) |
| সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
| আয়তন • উচ্চতা |
>২১৬ বর্গ কি.মি. (৮৩ বর্গ মাইল)> • ৫৫ m (১৮০ ft) |
| ওয়েবসাইট | www.guwahatimunicipalcorporation.com |
গুয়াহাটি (অসমীয়া ভাষায়: গুৱাহাটী গুয়াহাটি) উত্তর পূর্ব ভারতের অসম অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ও রাজধানী শহর। শহরটি পশ্চিম অসমে ব্রহ্মপুত্র নদের তীরে, মেঘালয় অঙ্গরাজ্যের সাথে সীমান্তের কাছে অবস্থিত। গুয়াহাটি একটি শিল্পশহর, গুরুত্বপূর্ণ নদীবন্দর এবং অসমের বাণিজ্যিক কেন্দ্র। এখানে পাট, তুলা, চাল এবং চায়ের বাজার আছে। এখানকার কলকারখানার মধ্যে ভোজ্য তেল পরিশোধন, সাবান ও কাঠ উৎপাদন, বস্ত্র বয়ন, এবং ময়দা পেষার কল। খ্রিস্টীয় ৫ম শতকের শুরুর দিকে গৌহাটি হিন্দু কামরূপ রাজ্যের রাজধানী ছিল। এখানকার বহু মন্দির বহুদিন ধরেই হিন্দুদের একটি তীর্থস্থানে। এদের মধ্যে কামাখ্যা ও ঊমানন্দা মন্দির দুইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরের কেন্দ্রস্থলে ১০ম শতকে নির্মিত জনার্দন মন্দির দাঁড়িয়ে আছে; এই হিন্দু মন্দিরটিতে বুদ্ধের একটি চিত্র আছে।
গুয়াহাটিতে ১৯৪৮ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
১৯শ শতকে গুয়াহাটি সাময়িকভাবে বার্মার অধীনে ছিল। ১৮২৬ সাল থেকে ১৮৭৪ সাল পর্যন্ত এটি ব্রিটিশ শাসনাধীন অসমের রাজধানী ছিল। বর্তমানে এখানে ৮ লক্ষেরও বেশি লোক বাস করেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |