কাছাড় জেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কাছাড় (অসমীয়া এবং সিলেটি: কাছাড় Kasaŗ, বাংলা: কাছাড় Kachhaŗ), ভারতের আসাম রাজ্যের একটি জেলা। এই জেলার সদর শহর হল শিলচর। কাছাড়ের আয়তন ৩৭৮৬ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ২০০১ এর জনগণনা অনুযায়ী ১,৪৪২,১৪১। বাংলা ভাষা এই জেলায় সরকারী ভাষা হিসাবে স্বীকৃত।
কাছাড়ের সদর শহর শিলচর, আসামের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। এই জেলার একমাত্র বিমানবন্দর শিলচরে অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, শিলচর, ভারতের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ। বরাক নদী এই অঞ্চলের প্রধান নদী।
বহির্সূত্র [সম্পাদনা]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |