কেপ টাউন
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
কেপ টাউন (আফ্রিকান্স: Kaapstad /ˈkɑːpstɑt/; ক্হোসা: iKapa) দক্ষিণ আফ্রিকার একটি শহর। জনসংখ্যার দিক থেকে এটি দেশের ৩য় বৃহত্তম শহর। এটি পশ্চিম কেপ প্রদেশের প্রাদেশিক রাজধানী, এবং দক্ষিণ আফ্রিকার সংসদীয় রাজধানী। এখানে দেশের সংসদ ও অনেক সরকারী দপ্তর অবস্থিত।
কেপ টাউন প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার বন্দরের জন্য বিখ্যাত। এখানে কেপ পয়েন্ট, টেবিল পর্বত সহ আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে এটিকে বিশ্বের সুন্দরতম শহরগুলির মধ্যে গণ্য করা হয়। এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
কেপ টাউন শহরের পত্তন হয় পূর্ব আফ্রিকা, ভারত ও এশিয়া মহাদেশগামী ওলন্দাজ জাহাজের জ্বালানী কেন্দ্র হিসাবে। ১৬৫২ সালের ৬ই এপ্রিল জ্যান ভান রিবেকের আগমণের মাধ্যমে সাহারা মরুভূমির দক্ষিণে প্রথম স্থায়ী ইউরোপীয় আবাসস্থল স্থাপিত হয়। জোহানেসবার্গের প্রসারণের পূর্ব পর্যন্ত এটিই দক্ষিণ আফ্রিকার জনবহুলতম শহর ছিল।
দক্ষিণ আফ্রিকার ২০০১ সালের আদম শুমারি অনুসারে এই শহরের জনসংখ্যা ২৯ লাখ।[১] এর মোট এলাকার পরিমাণ ২,৪৯৯ বর্গ কিমি (৯৬৫ বর্গ মাইল]), যা দক্ষিণ আফ্রিকার অন্য সব শহরের চাইতে বড়। এখানকার জনসংখ্যার ঘনত্ব১,১৫৮/বর্গ কিমি (২,৯৯৯/ বর্গ মাইল)।[১]
গ্যালারি [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ "Cape Town Municipal Profile 2006"। Municipal Demarcation Board।
আরও দেখুন [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কেপ টাউন |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |