চশমাপরা হনুমান
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | চশমাপরা হনুমান[১] | |
|---|---|
| সংরক্ষণ অবস্থা | |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | প্রাণী জগৎ |
| পর্ব: | কর্ডাটা |
| শ্রেণী: | স্তন্যপায়ী |
| বর্গ: | Primates |
| পরিবার: | Cercopithecidae |
| গণ: | Trachypithecus |
| প্রজাতি: | T. phayrei |
| colspan=2 style="text-align: center; background-color: transparent; text-align:center; border: 1px solid red;" | দ্বিপদী নাম | |
| Trachypithecus phayrei (Blyth, 1847) |
|
চশমাপরা হনুমান (ইংরেজি: Phayre's Leaf Monkey) (বৈজ্ঞানিক নাম: Trachypithecus phayrei) হচ্ছে হনুমানের একটি বিশেষ জাত। এর অন্য নাম ফ্যায়র্স ল্যাঙ্গুর (Phayre's Langur)।[৩]
পরিচ্ছেদসমূহ |
বিবরণ [সম্পাদনা]
চশমাপরা হনুমান আকারে অনেক ছোট। এদের দেহের তুলনায় লেজ বড় হয়ে থাকে। শরীরের দৈর্ঘ্য হয় সাধারণত ৫৩ সেন্টিমিটার, লেজের দৈর্ঘ্য হয় প্রায় ৭৬ সেন্টিমিটার। গায়ের লোমের রং মেটে বাদামি থেকে কালচে বাদামি। পেট আর বুকের রং সাদাটে। চোখের চারপাশের লোম সাদা রঙের হয়ে থাকে বলেই মনে হয় চশমা পরে আছে। মুখের রংও হয় সাদা। প্রাপ্তবয়স্ক চশমাপরা হনুমানের মাথার লোম বেশ বড় হয়, দেখলে পরচুলা পরে আছে বলে মনে হয়। হাত-পায়ের রং কালো হয়ে থাকে। বাচ্চা রং হয় সাদা, গোলাপি আর বাদামির মিশ্রণে।[৩]
অন্য হনুমানের চেয়ে এরা লাজুক প্রকৃতির। দিনের বেলায় ঘন বনের ছায়াযুক্ত স্থানে বিচরণ করতে পছন্দ করে। সহজে এরা মাটিতে নামে না।[৩]
এরা দল বেঁধে চলাফেরা করলেও সহসা এদের চোখে পড়ে না। দলে বাচ্চাসহ সাত-আটটি হনুমান থাকে একটি পুরুষ হনুমানের নেতৃত্বে। তবে দলে কোনো পুরুষ হনুমান দলপতি হবার যোগ্যতাসম্পন্ন হয়ে উঠলে বিদ্যমান পুরুষ দলনেতা অনেক সময় নেতৃত্ব বজায় রাখতে মা হনুমানকে দ্রুত ঋতুমতি করার জন্য বাচ্চাদের মেরে ফেলে। এই পরিকল্পনায় আগের দলপতির বংশ নাশের একটি পরিকল্পনাও থাকে এই হত্যাকান্ডে।[৩]
খাদ্যতালিকা [সম্পাদনা]
চশমাপরা হনুমান গাছের কচি পাতা, ফুল, ফল, বীজ, কীটপতঙ্গ, পাখির ডিম খেয়ে জীবনধারণ করে। পানির চাহিদা মেটাতে এরা শিশির লেগে থাকা পাতা চাটে অথবা পানিবহুল লতাগুল্ম খায়।[৩]
আবাস [সম্পাদনা]
চশমাপরা হনুমান চিরহরিৎ বনের প্রাণী। সাধারণত বাংলাদেশ, ভারত, মায়ানমার, চীন, থাইল্যান্ড, লাওস প্রভৃতি দেশে দেখা যায় এদের।[২] বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী বন, বিশেষ করে লাউয়াছড়া, রেমা-কালেঙ্গা, সাতছড়ি, পাবলাখালি, কাপ্তাইয়ের বনে চশমাপরা হনুমান দেখতে পাওয়া যায়। তবে বাংলাদেশের জঙ্গলগুলো ছোট আর ফাঁকা হয়ে যাওয়ায় চশমাপরা হনুমান আশঙ্কাজনক হারে কমে গেছে।[৩]
বহিঃসংযোগ [সম্পাদনা]
- ADW-তে চশমাপরা হনুমানের ছবি
- চশমাপরা হনুমান-এর ওপর প্রবন্ধ
- চশমাপরা হনুমান-এর ওপর প্রবন্ধ
- চশমাপরা হনুমান-এর ওপর প্রবন্ধ
আরো দেখুন [সম্পাদনা]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Groves, C. (2005). Wilson, D. E., & Reeder, D. M.. ed. Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. পৃ: 178. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100733.
- ↑ ২.০ ২.১ Bleisch, B., Brockelman, W., Timmins, R. J., Nadler, T., Thun, S., Das, J. & Yongcheng, L. (2008). Trachypithecus phayrei. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on 4 January 2009.
- ↑ ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ ৩.৫ খসরু চৌধুরী (মে ৫, ২০১০ খ্রিস্টাব্দ)। "চশমাপরা হনুমান" (in বাংলা) (প্রিন্ট)। দৈনিক প্রথম আলো (ঢাকা)। http://prothom-alo.com/detail/news/61024। সংগৃহীত মে ৬, ২০১০ খ্রিস্টাব্দ।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |