ওমানের পর্যটন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওমানের অন্যতম প্রধান আকর্ষণ দেশটির উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে বিস্তৃত আল হাজর পর্বতমালা। ৩০১০ মিটার উঁচু জেবেল শামস এর সর্বোচ্চ শৃঙ্গ। সোহার ও মাস্কটের মধ্যবর্তী স্থানে ওমান উপসাগরের উপকূল ধরে রয়েছে বিস্তৃত সৈকত, যেগুলিতে ডাইভিং, পানির নিচে ডুব দেওয়া, এবং ডলফিন ও কচ্ছপদের সাথে খেলার ব্যবস্থা আছে। এছাড়াও পক্ষীপ্রিয় মানুষদের জন্যও ওমান জনপ্রিয়। এখানে স্থানীয় প্রায় ৮০ প্রজাতির এবং অতিথি প্রায় আরও ৪০০ প্রজাতির পাখি দেখা যায়। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অতিথি পাখিরা নির্দিষ্ট ঋতুতে ওমানে ফিরে ফিরে আসে। ওমানের মরুভূমি এর বিশালাকার বালিয়াড়িগুলি ঘুরে দেখতেও অনেকে পছন্দ করেন। ওমানের চুনাপাথরের পাহাড়ী গুহাগুলিও বিখ্যাত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত।
[সম্পাদনা] আরও দেখুন
|
|
|---|
| আজারবাইজান • আফগানিস্তান • ইন্দোনেশিয়া • ইয়েমেন • ইরাক • ইরান • ইসরায়েল • উজবেকিস্তান • উত্তর কোরিয়া • ওমান • ক্যাম্বোডিয়া • কুয়েত • কাজাকিস্তান • কাতার • কিরগিজিস্তান • চীন • জর্ডান • জাপান • তুর্কমেনিস্তান • তুরস্ক • তাজিকিস্তান • থাইল্যান্ড • দক্ষিণ কোরিয়া • নেপাল • পূর্ব তিমুর • পাকিস্তান • ফিলিপাইন • ব্রুনাই • বাংলাদেশ • বাহরাইন • ভুটান • ভারত • ভিয়েতনাম • মঙ্গোলিয়া • মায়ানমার • মালদ্বীপ • মালয়েশিয়া • লাওস • লেবানন • শ্রীলংকা • সংযুক্ত আরব আমিরাত • সাইপ্রাস • সিঙ্গাপুর • সিরিয়া • সৌদি আরব |

