আন্দেস পর্বতমালা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দেস পর্বতমালা (স্পেনীয়: Cordillera de los Andes কোর্দ়িয়েরা দ়ে লোস্ আন্দেস্) [১] পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট)।
আন্দিজ পর্বতমালা এশিয়ার বাইরে অবস্থিত সর্বোচ্চ পর্বতমালা যার সর্বোচ্চ শৃঙ্গ আকোঙ্কাগুয়ার (স্পেনীয়: Aconcagua আকোংকাউয়া, কেচুয়া: Aqunqhawaq অক্বোংখওঅক্ব্) উচ্চতা সমূদ্রপৃষ্ঠ হতে ৬,৯৬২ মিটার (২২,৮৪১ ফুট)।
[সম্পাদনা] টীকা ও তথ্যসূত্র
- ↑ আন্দিজ, অ্যান্ডিজ, ইত্যাদি নামেও পরিচিত

