মাইকেল ক্লার্ক
| ব্যক্তিগত তথ্য | ||||
|---|---|---|---|---|
| পূর্ণ নাম | মাইকেল জন ক্লার্ক | |||
| ডাকনাম | পাপ, ক্লেরকি, টপ ডগ, নেমো, এমিনেম[১] | |||
| উচ্চতা | ১.৭৮ মিটার () | |||
| ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||
| বোলিংয়ের ধরন | স্লো বামহাতি অর্থোডক্স | |||
| ভূমিকা | ব্যাটসম্যান, অস্ট্রেলীয় অধিনায়ক | |||
| আন্তর্জাতিক তথ্য | ||||
| জাতীয় পার্শ্ব | অস্ট্রেলিয়া | |||
| টেস্ট অভিষেক (ক্যাপ ৩৮৯) | ৬ অক্টোবর ২০০৪ বনাম ভারত | |||
| শেষ টেস্ট | ৯ নভেম্বর ২০১২ বনাম দক্ষিণ আফ্রিকা | |||
| ওডিআই অভিষেক (ক্যাপ ১৪৯) | ১৯ জানুয়ারি ২০০৩ বনাম ইংল্যান্ড | |||
| শেষ ওডিআই | ৩ সেপ্টেম্বর ২০১২ বনাম পাকিস্তান | |||
| ওডিআই শার্ট নং | ২৩ | |||
| দেশীয় দলের তথ্য | ||||
| বছর | দল | |||
| ২০০০– | নিউ সাউথ ওয়েলস | |||
| ২০০৪ | হ্যাম্পশায়ার | |||
| ২০১২-বর্তমান | পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া | |||
| কর্মজীবনের পরিসংখ্যান | ||||
| প্রতিযোগিতা | টেস্ট | ওডিআই | এফসি | লিস্ট এ |
| ম্যাচসমূহ | ৮৪ | ২২১ | ১৪৮ | ২৮৯ |
| রানের সংখ্যা | ৬,৩৫৬ | ৭,২৭৮ | ১০,৬৩০ | ৯,২০২ |
| ব্যাটিং গড় | ৫০.৮৪ | ৪৫.৪৮ | ৪৬.২১ | ৪৩.০০ |
| ১০০/৫০ | ২০/২২ | ৭/৫৪ | ৩৫/৩৯ | ৮/৬৯ |
| সর্বোচ্চ রান | ৩২৯* | ১৩০ | ৩২৯* | ১৩০ |
| বল বোল্ড | ২,০৮২ | ২,৪৮৯ | ৩,২৬৮ | ৩,১৯৯ |
| উইকেট | ২৯ | ৫৬ | ৪০ | ৮৩ |
| বোলিং গড় | ৩৫.৬২ | ৩৭.১২ | ৪৩.২৭ | ৩১.৫৯ |
| ইনিংসে ৫ উইকেট | ২ | ১ | ২ | ১ |
| ম্যাচে ১০ উইকেট | ০ | ০ | ০ | ০ |
| সেরা বোলিং | ৬/৯ | ৫/৩৫ | ৬/৯ | ৫/৩৫ |
| ক্যাচ/স্ট্যাম্পিং | ৯২/– | ৮৪/০ | ১৫৪/– | ১১৩/০ |
| উৎস: Cricinfo, ১১ সেপ্টেম্বর, ২০১২ | ||||
মাইকেল জন ক্লার্ক (ইংরেজি: Michael John Clarke; জন্ম: ২ এপ্রিল, ১৯৮১) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লিভারপুলে জন্মগ্রহণকারী পেশাদার ক্রিকেটার ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের অধিনায়ক। তার ডাক নাম পাপ কিংবা ক্লেরকি। ডানহাতি মাঝারী-সারির ব্যাটসম্যান হিসেবে তার বেশ সুনাম রয়েছে। এছাড়াও, তিনি উচ্চমানের ফিল্ডার ও মাঝে-মধ্যে বামহাতি অর্থোডক্স স্পিন বোলিং করে থাকেন। তিনি নিউ সাউথ ক্রিকেট দল|নিউ সাউথ ওয়েলসের পক্ষ হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছেন।
পরিচ্ছেদসমূহ |
ক্রিকেট জীবন [সম্পাদনা]
জানুয়ারি, ২০১১ সালে তাকে অস্ট্রেলিয়ার টুয়েন্টি২০ ক্রিকেট দল থেকে সরিয়ে টেস্ট এবং ওয়ান-ডে ক্রিকেটের অধিনায়ক করা হয়।[২] ২০১০-১১ মৌসুমের এ্যাশেজ সিরিজে ৫ম টেস্টে এসসিজিতে অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিংয়ের অসুস্থতাজনিত কারণে অধিনায়ক মনোনীত হন। ক্রিকেটের দীর্ঘস্থায়ী সংস্করণ টেস্টে আরো মনোনিবেশ ঘটানোর লক্ষ্যে ৭ জানুয়ারি, ২০১১ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেন।[৩] ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর পন্টিং অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক থেকে পদত্যাগ করলে ক্লার্ক স্থায়ীভাবে টেস্ট ও ওডিআইয়ে অধিনায়ক হন।[৪]
সাফল্য গাঁথা [সম্পাদনা]
২২ নভেম্বর, ২০১২ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটসম্যানরূপে এক পঞ্জিকা বর্ষে ৪টি দ্বি-শতক হাকিয়ে বিশ্বরেকর্ড গড়েন। দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এডিলেইড ওভালে এ বিরল কৃতিত্ব অর্জন করেন।
জানুয়ারি, ২০১২ সালে ভারতের বিরুদ্ধে ২য় টেস্টে অধিনায়ক হিসেবে ত্রি-শতক হাঁকান। ২০০৩ সালে ম্যাথু হেইডেনের পর তিনি এ কৃতিত্ব গড়েন এবং ভারত-অস্ট্রেলিয়ার মধ্যেকার সর্বোচ্চ ব্যক্তিগত রান গড়েন। এসসিজিতে পূর্বের সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের আর. ই. ফস্টারের, ২০০০-০১ মৌসুমে।[৫] এ সিরিজে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে জয়ী হয়; পাশাপাশি ক্লার্ক সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৬] সিরিজে তিনি ১২৫.২০ রান গড়ে ৬২৬ রান করেছিলেন।[৭] এডিলেডের ৪র্থ টেস্টে রিকি পন্টিং (২২১) ও মাইকেল ক্লার্কের (২১০) ৩৮৬ রানের জুটিটি অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট ইতিহাসের ৪র্থ সর্বোচ্চ রান।[৮] ২০১২ সালের ফ্রাঙ্ক ওরেল ট্রফির পর ইয়ান চ্যাপেল ক্লার্ক সম্বন্ধে মন্তব্য করেন যে,[৯]
| “ | সে দ্রুত সাহসী ও আগ্রাসী ভূমিকা নিয়ে তার অধিনায়কত্ব প্রতিষ্ঠিত করেছে। তার বিনোদনধর্মী মনোভাবের মাধ্যমে একটিমাত্র লক্ষ্য নির্ধারণ করেছে। তাহলো শুরু থেকেই জয়ের জন্যে মনোনিবেশ ঘটানো। এ ধারাটি সকল অধিনায়কেরই থাকা উচিত, কিন্তু দুঃখজনকভাবে তা ঘটেনি। | ” |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Quick Facts"। http://www.michaelclarke.info/quickfacts.php। সংগৃহীত 6 January 2012।
- ↑ "Michael Clarke Quits Twenty20 | Michael Clarke Quits T20 Cricket"। Smh.com.au। http://www.smh.com.au/sport/cricket/clarke-quits-as-australias-twenty20-captain-as-england-completes-ashes-humiliation-20110107-19i3n.html।
- ↑ "Australian news: Michael Clarke quits Twenty20, Cameron White is new captain | Australia Cricket News"। ESPN Cricinfo। http://www.espncricinfo.com/australia/content/current/story/495742.html। সংগৃহীত 2012-02-21।
- ↑ "Clarke needs to improve his man-management - Warne"। Reuters। 1 April 2011। http://in.reuters.com/article/2011/04/01/idINIndia-56041920110401। সংগৃহীত 28 January 2012।
- ↑ Jackson, Glenn (5 January 2012)। "Advantage Australia as Clarke's triple ton puts hosts in box seat"। Sydney Morning Herald (Fairfax Media)। http://www.smh.com.au/sport/cricket/advantage-australia-as-clarkes-triple-ton-puts-hosts-in-box-seat-20120105-1pm0m.html।
- ↑ Barrett, Chris (29 January 2012)। "Clarke's declaration: Bring on the Ashes"। Sydney Morning Herald। http://www.smh.com.au/sport/cricket/clarkes-declaration-bring-on-the-ashes-20120128-1qn1j.html। সংগৃহীত 28 January 2012।
- ↑ "Records / Border-Gavaskar Trophy, 2011/12 / Most runs"। ESPNcricinfo। http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=6636;type=series। সংগৃহীত 28 January 2012।
- ↑ "Clarke, Ponting double up in Adelaide run-fest"। Sydney Morning Herald। 25 January 2012। http://www.smh.com.au/sport/cricket/clarke-ponting-double-up-in-adelaide-runfest-20120125-1qgw5.html। সংগৃহীত 28 January 2012।
- ↑ "Captains: follow Clarke's lead"। http://www.espncricinfo.com/magazine/content/story/562068.html। সংগৃহীত 1 July 2012।
আরো পড়ুন [সম্পাদনা]
- Roebuck, Peter. "Pup's a brand new dog." Cricinfo. 1 October 2008. [১] (accessed 28 October 2008).
- Daniel Brettig. "It's now about gaining respect as a leader" Interview Cricinfo. 18 April 2011. [২]
- Channel 9. "Live Telecast.1/12/11 Clarke drops easy catch"
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Michael Clarke |
- Official Michael Clarke website
- Cricinfo profile on Michael Clarke
- HowSTAT! statistical profile on Michael Clarke
- টুইটার এ মাইকেল ক্লার্ক
| পূর্বসূরী রিকি পন্টিং |
অ্যালান বোর্ডার পদক বিজয়ী ২০০৫ |
উত্তরসূরী রিকি পন্টিং |
| পূর্বসূরী ব্রেট লি |
অ্যালান বোর্ডার পদক বিজয়ী রিকি পন্টিংয়ের সঙ্গে ২০১০ |
উত্তরসূরী শেন ওয়াটসন |
| পূর্বসূরী রিকি পন্টিং |
অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (টি২০ আন্তর্জাতিক) ২০০৯-২০১১ |
উত্তরসূরী ক্যামেরন হোয়াইট |
| পূর্বসূরী রিকি পন্টিং |
অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেট অধিনায়ক ২০১১- |
উত্তরসূরী অভিষেক হয়নি |
| পূর্বসূরী রিকি পন্টিং |
অস্ট্রেলিয়া ওডিআই ক্রিকেট অধিনায়ক ২০১১- |
উত্তরসূরী অভিষেক হয়নি |
|
|
|||||
|
|||||
|
|||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||
টেমপ্লেট:New South Wales Cricket Team টেমপ্লেট:Pune Warriors squad
|
||||||||
|
||||||||||
টেমপ্লেট:Australia Squad 2007 ICC World Twenty20 টেমপ্লেট:Australia Squad 2009 ICC World Twenty20 টেমপ্লেট:Australia Squad 2010 ICC World Twenty20
|
||||||||||
|
|||||