–১
| |||||
|---|---|---|---|---|---|
| অঙ্কবাচক | −১, বিয়োগ এক, ঋণাত্মক এক | ||||
| পূরণবাচক | −প্রথম (প্রথম ঋণাত্মক) | ||||
| Arabic | −١ | ||||
| চীনা সংখ্যা | 负一,负弌,负壹 | ||||
| বাংলা | −১ | ||||
| বাইনারি (বাইট) |
| ||||
| হেক্স (বাইট) |
| ||||
গণিতে, −১ হলো ১-এর যোগাত্মক বিপরীত সংখ্যা। অর্থাৎ, ১-এর সাথে −১ যোগ করলে যোগফল ০ (যোগাত্মক অভেদ) হয়। এটি ঋণাত্মক দুই (−২) অপেক্ষা বড় এবং ০ অপেক্ষা ছোট।
ঋণাত্মক এক সংখ্যাটি eiπ = −1 সমীকরণের মাধ্যমে অয়লারের অভেদের সাথে সম্পর্কিত।
সফটওয়্যার ডেভেলপমেন্টে, −১ হলো পূর্ণসংখ্যার একটি সাধারণ প্রাথমিক (initial) মান। এছাড়া কোনো ভেরিয়েবলে কোনো অর্থপূর্ণ তথ্য না থাকলে তা নির্দেশ করতেও এটি ব্যবহৃত হয়।
ঋণাত্মক একের কিছু বৈশিষ্ট্য ধনাত্মক একের অনুরূপ হলেও এর কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে।[১]
বীজগণিতীয় বৈশিষ্ট্য
[সম্পাদনা]যেকোনো সংখ্যাকে −১ দিয়ে গুণ করলে সংখ্যাটির চিহ্ন পরিবর্তিত হয়। বণ্টন বিধি (distributive law) এবং গুণের অভেদ উপাদান ১-এর ধারণা ব্যবহার করে যেকোনো বাস্তব সংখ্যা x-এর জন্য এটি প্রমাণ করা যায়:
x + (−1)⋅x = 1⋅x + (−1)⋅x = (1 + (−1))⋅x = 0⋅x = 0
এখানে আমরা এই সত্যটিও ব্যবহার করি যে, যেকোনো বাস্তব সংখ্যা x-এর জন্য 0⋅x = 0। এটি বর্জন বিধি (cancellation property) থেকে এভাবে দেখানো যায়:
0⋅x = (0 + 0)⋅x = 0⋅x + 0⋅x।

অন্য কথায়,
x + (−1)⋅x = 0,
সুতরাং, (−1)⋅x বা −x হলো x-এর যোগাত্মক বিপরীত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Mathematical analysis and applications By Jayant V. Deshpande, আইএসবিএন ১-৮৪২৬৫-১৮৯-৭