২ (সংখ্যা)
| ||||
|---|---|---|---|---|
| অঙ্কবাচক | দুই | |||
| পূরণবাচক | ২য় (দ্বিতীয়) | |||
| সংখ্যা ব্যবস্থা | দ্বিমিক | |||
| গুণকনির্ণয় | ২ | |||
| গসিয়ান পূর্ণসংখ্যা গুণকনির্ণয় | ||||
| মৌলিক | ১ম | |||
| ভাজক | ১, ২ | |||
| গ্রিক অঙ্ক | Β´ | |||
| রোমান অঙ্ক | II, ii | |||
| গ্রিক উপসর্গ | di- | |||
| লাতিন উপসর্গ | duo- bi- | |||
| বাইনারি | ১০২ | |||
| টাইনারি | ২৩ | |||
| কোয়াটারনারি | ২৪ | |||
| কুইনারি | ২৫ | |||
| সেনারি | ২৬ | |||
| অকট্যাল | ২৮ | |||
| ডুওডেসিমেল | ২১২ | |||
| হেক্সাডেসিমেল | ২১৬ | |||
| ভাইজেসিমেল | ২২০ | |||
| বেজ ৩৬ | ২৩৬ | |||
| গ্রীক | β' | |||
| আরবি, কুর্দি, ফার্সি, সিন্ধি, উর্দু | ٢ | |||
| Ge'ez | ፪ | |||
| ইংরেজি | 2 | |||
| চীনা | 二,弍,貳 | |||
| দেবনাগরী | २ | |||
| তেলুগু | ౨ | |||
| তামিল | ௨ | |||
| কন্নড় | ೨ | |||
| হিব্রু | ב | |||
| খমের | ២ | |||
| থাই | ๒ | |||
২ (দুই) একটি অঙ্ক, সংখ্যা এবং হরফ। এটি ১ এবং ৩ এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হল ২। কোনো কোনো সংস্কৃতিতে এ সংখ্যাটির ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে।
গণিতে ২
[সম্পাদনা]কোনো পূর্ণ সংখ্যা যদি ২ দ্বারা বিভাজ্য হয় তবে তাকে জোড় সংখ্যা বলা হয়। পূর্ণ সংখ্যাগুলো যদি কোনো জোড় সংখ্যা ভিত্তিক সংখ্যাপদ্ধতিতে (যেমন: দশমিক, ষোড়শিক ইত্যাদি) লেখা হয় তবে শুধুমাত্র সংখ্যার শেষ অঙ্কটি দেখেই সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। শেষ অঙ্কটি জোড় হলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য (অর্থাৎ জোড় সংখ্যা), আর শেষ অঙ্কটি বিজোড় হলে সংখ্যাটি বিজোড় সংখ্যা। দশমিক পদ্ধতিতে ২-এর গুণিতকগুলো সবসময় ০, ২, ৪, ৬ বা ৮ দিয়ে শেষ হয়।
২ হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা (এ কারণে একে ব্যতিক্রমী মৌলিক সংখ্যা বলা হয়)।[১] আবার ২-এর পরবর্তী সংখ্যা ৩-ও মৌলিক। পরপর দুটি সংখ্যা মৌলিক হওয়ার এটিই একমাত্র ঘটনা। ২ হচ্ছে প্রথম সোফিয়ে গার্মেইন মৌলিক, প্রথম ফ্যাক্টোরিয়াল মৌলিক, প্রথম লুকাস মৌলিক এবং প্রথম রামানুজান মৌলিক।[২]
২ হল তৃতীয় (বা চতুর্থ) ফিবোনাচ্চি সংখ্যা।
বিজ্ঞানে ২
[সম্পাদনা]- ডিএনএ ডাবল হেলিক্সে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ডের সংখ্যা।[৩]
- প্রথম জাদু সংখ্যা।[৪]
- হিলিয়ামের পারমাণবিক সংখ্যা।[৫]
- হাইড্রোজেনের আইসোটোপ – ডিউটেরিয়ামের পারমাণবিক ভর।
- ২ প্যালাস মূল বেষ্টনীর একটি বৃহৎ গ্রহাণু যা এ পর্যন্ত আবিষ্কৃত দ্বিতীয় গ্রহাণু।[৬]
- রোমান II (সাধারণত) দ্বিতীয়-আবিষ্কৃত উপগ্রহ বা ছোট গ্রহের নামকরণে ব্যবহৃত হয়। (যেমন: Pluto II এবং (87) Sylvia II Remus)
- যুগ্ন তারা বা বাইনারি স্টার নামক তারা ব্যবস্থা দুইটি তারার সমন্বয়ে গঠিত হয়, যারা তাদের সাধারণ ভরকেন্দ্রকে কেন্দ্র করে আবর্তীত হয়।[৭]
- মস্তিষ্কের সেরিব্রাল হেমিস্ফিয়ারের সংখ্যা।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ John Horton Conway & Richard K. Guy, The Book of Numbers. New York: Springer (1996): 25. আইএসবিএন ০-৩৮৭-৯৭৯৯৩-X. "Two is celebrated as the only even prime, which in some sense makes it the oddest prime of all."
- ↑ "Sloane's A104272 : Ramanujan primes"। The On-Line Encyclopedia of Integer Sequences। OEIS Foundation। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "Double-stranded DNA"। Scitable। Nature Education। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ "The Complete Explanation of the Nuclear Magic Numbers Which Indicate the Filling of Nucleonic Shells and the Revelation of Special Numbers Indicating the Filling of Subshells Within Those Shells"। www.sjsu.edu। ২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ Bezdenezhnyi, V. P. (২০০৪)। "Nuclear Isotopes and Magic Numbers"। Odessa Astronomical Publications। ১৭: ১১। বিবকোড:2004OAP....17...11B।
- ↑ "Asteroid Fact Sheet"। nssdc.gsfc.nasa.gov। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ Staff (১৭ জানুয়ারি ২০১৮)। "Binary Star Systems: Classification and Evolution"। Space.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
- ↑ Lewis, Tanya (২৮ সেপ্টেম্বর ২০১৮)। "Human Brain: Facts, Functions & Anatomy"। livescience.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "২"। প্রাইম কিউরিয়স (ইংরেজি ভাষায়)।