বিষয়বস্তুতে চলুন

মোহাম্মদ নাইম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ নাইম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মদ নাইম শেখ[১]
জন্ম (1999-08-22) ২২ আগস্ট ১৯৯৯ (বয়স ২৭)
ফরিদপুর, বাংলাদেশ
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি
ব্যাটিংয়ের ধরনবাম-হাতি
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১০০)
৯ জানুয়ারি ২০২২ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৩৩)
৬ মার্চ ২০২০ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই২৮ মে ২০২১ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৬৭)
৩ নভেম্বর ২০১৯ বনাম ভারত
শেষ টি২০আই৩০ আগস্ট ২০২২ বনাম আফগানিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৯ঢাকা ডায়নামাইট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৪ ২২ ৬ ৪৩
রানের সংখ্যা ১০ ৫৭০ ১৮৩ ১,৮২২
ব্যাটিং গড় ২.৫০ ২৭.১৪ ১৬.৬৩ ৪৪.৪৩
১০০/৫০ ০/০ ০/৪ ০/১ ৪/১২
সর্বোচ্চ রান ৯ ৮১ ৬৫ ১৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৯/– ২/– ২১/–
উৎস: ESPNcricinfo, ৩০ আগস্ট ২০২২
পদকের তথ্য
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
মেন্স ক্রিকেট
সাউথ এশিয়ান গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান২০১৯ কাঠমান্ডু/পোখারাদল

মোহাম্মদ নাইম (জন্ম ২২ আগস্ট ১৯৯৯) একজন বাংলাদেশী ক্রিকেটার। [২] তিনি ২২ ফেব্রুয়ারি ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেট তালিকায় স্থান অর্জন করেছিলেন।[৩] তিনি লিস্ট এ ক্রিকেটে অভিষেকের আগে ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের দলে ছিলেন।[৪]

তিনি ১৫ ই অক্টোবর ২০১৮ সালে ১৯১৮-১৯ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিস ক্রিকেট দলে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।[৫] অক্টোবরে ২০১৮ সালে ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটস দলে তাকে জায়গা দেওয়া হয়েছিল।[৬] ১২ জানুয়ারি ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। [৭]

তিনি ২০১৮-১৯ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ টুর্নামেন্টে রূপগঞ্জের হয়ে শীর্ষস্থানীয় রান সংগ্রহকারী, ১৬ ম্যাচে ৮০৭ রান নিয়ে ছিলেন। [৮]

২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএলে তিনি রংপুর রেন্ঞ্জার্সের হয়ে খেলবেন।

আন্তর্জাতিক কর্মজীবন

[সম্পাদনা]

২০১৯ এর অক্টোবরে ভারত সফর সিরিজের টি২০আই স্কোয়াডে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।[৯] বাংলাদেশ জাতীয় দলের হয়ে ভারতের বিপরীতে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেটে তার অভিষেক হয় ৩ নভেম্বর ২০১৯ তারিখে।[১০]

২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের সাথে সিরিজে বাংলাদেশ জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[১১] একই সিরিজের শেষ ও তৃতীয় ওডিআই ম্যাচে ৬ ফেব্রুয়ারি ২০২০ জিম্বাবুয়ের বিপরীতে তার অভিষেক হয়।[১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "ICC U19 World Cup: South African Bowlers Lead Demolition Job Against Bangladesh"। News18। ৩১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
  2. ↑ "Mohammad Naim"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৮।
  3. ↑ "26th match, Dhaka Premier Division Cricket League at Dhaka, Feb 22 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৮।
  4. ↑ "Media Release : ICC Under 19 Cricket World Cup 2018: Bangladesh squad announced"। Bangladesh Cricket Board। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৭।
  5. ↑ "Tier 2, National Cricket League at Bogra, Oct 15-18 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৮।
  6. ↑ "Full players list of the teams following Players Draft of BPL T20 2018-19"। Bangladesh Cricket Board। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
  7. ↑ "12th Match (D/N), Bangladesh Premier League at Dhaka, Jan 12 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯।
  8. ↑ "Dhaka Premier Division Cricket League, 2018/19 - Legends of Rupganj: Batting and bowling averages"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯।
  9. ↑ "Arafat Sunny, Al-Amin Hossain, Tamim Iqbal back in Bangladesh squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৯।
  10. ↑ "1st T20I (N), Bangladesh tour of India at Delhi, Nov 3 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৯।
  11. ↑ "Afif Hossain and Mohammad Naim break into Bangladesh ODI squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০।
  12. ↑ "3rd ODI (D/N), Zimbabwe tour of Bangladesh at Sylhet, Mar 6 2020"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।

বহিঃসংযোগ

[সম্পাদনা]