বিষয়বস্তুতে চলুন

ব্রক লেজনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্রক লেজনার
জন্ম
ব্রক এডোয়ার্ড লেজনার

(1977-07-12) জুলাই ১২, ১৯৭৭ (বয়স ৪৯)
পেশাপেশাদার কুস্তিগির, মিশ্র মার্শাল শিল্পী, আমেরিকান ফুটবল খেলোয়াড়
কর্মজীবনপেশাদার কুস্তিগির:
২০০০-২০০৭, ২০১২-2026
আমেরিকান ফুটবল খেলোয়াড়:
২০০৪
মিশ্র মার্শাল শিল্পী:
২০০৬-২০১১, ২০১৬
দাম্পত্য সঙ্গীস্যাবল (বি. ২০২৬)
সন্তান৪
রিংয়ে নামব্রক লেজনার
কথিত উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)[১]
কথিত ওজন২৮৬ পা (১৩০ কিগ্রাম)[১]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
মিনিয়াপোলিস, মিনেসোটা[১]
প্রশিক্ষকব্র্যাড রেইগানস[২]
কার্ট হেনিগ[২]
ডীন মালেনকো[২]
ডগ ব্যাশাম[২]
নাইটমেয়ার ড্যানি ডেভিস[২]
অভিষেকঅক্টোবর ২০০০
অবসর2026

ব্রক এডোয়ার্ড লেজনার [৩] (/ˈlɛznər/;জন্ম ১২ জুলাই ১৯৭৭)[৩] একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং পূর্বে অপেশাদার কুস্তিগির, পেশাদার আমেরিকান ফুটবল খেলোয়াড়, এবং মিশ্র মার্শাল শিল্পী,[৪] বর্তমানে সে ডাব্লিউডাব্লিউই এর ডাব্লিউডাব্লিউই র ব্রান্ডের সাথে চুক্তিবদ্ধ আছেন।[৫] তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই- তে স্বাক্ষর করেছেন যেখানে তাকে "ফ্রি এজেন্ট" মনোনীত করা হয়েছে, যা তাকে র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডে উপস্থিত হওয়ার অনুমতি দেয়। প্রায়শই বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত, লেসনারই একমাত্র ব্যক্তি যিনি ডাব্লিউডাব্লিউই, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি), নিউ জাপান প্রো-রেসলিং (এনজিপিডাব্লিউ)। তিনি ৭ বারের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন

বিসমার্ক স্টেট কলেজএ তার অপেশাদার কুস্তি জীবনের সাফল্যের পর মিনেসোটা বিশ্ববিদ্যালয় এ যোগ দান করেন ,সেখানে (১০৬ টা ম্যাচ জিতেন এবং ৫টা ম্যাচ হারেন), এরপর ২০০০ সালে লেজনার ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তিবদ্ধ হন। সে ওহাইয়ো ভ্যালি রেসলিং (ওভিডাব্লিউ) উন্নয়ন প্রোমোশনাল এড এ সাক্ষর করেন , সেখানে তিনি তিনবার ওভিডাব্লিউ সাউদার্ন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন ,ট্যাগ টিম পার্টনার ছিলেন শেলটন বেঞ্জামিন। ২০০২ সালে ডাব্লিউডাব্লিউই-এ অভিষেক হয় লেজনারের। লেজনার ডাব্লিউডাব্লিউই-এ অভিষেকের ৫ মাসের মধ্যে ২৫ বছর, ৪৪ দিন বয়সে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জয় করে।

প্রথম জীবন

[সম্পাদনা]

ব্রক লেজনার ওয়েবস্টের, দক্ষিণ ডেকোটা,-এ ১৯৭৭ সালের ১২-ই জুন জন্মগ্রহণ করেন।.[৬] তিনি তার মা-বাবা স্টেফানি এবং রিচার্ড লেজনার লালন-পালনে বড় হন।[৭] তিনি জার্মান বংশদ্ভুত।[৮] তার দুই বড় ভাই ট্রয় এবং চাদ, এবং ব্র্যান্ডি নামে একটি ছোট বোন আছে।

পেশাদারী কুস্তির কর্মজীবন

[সম্পাদনা]

ডাব্লিউডাব্লিউই

[সম্পাদনা]

বিভিন্ন স্টোরিলাইন

[সম্পাদনা]

৭ জুলাই, ২০১৬ সালের স্ম্যাকডাউন এর পর্বে ঘোষণা করা হয় যে, ২০১৬ সালের সামারস্ল্যাম-এ ব্রক লেজনার রেন্ডি অরটন-এর মোকাবিলা করবে।[৯] এর দুই দিন পর ৯ জুলাই ২০১৬-এ, ডাব্লিউডাব্লিউই লেজনারকে UFC 200-তে খেলার জন্য অনুমতি প্রদান করে। ১৯ জুলাই ২০১৬-এ, ডাব্লিউডাব্লিউই ড্রাফট-এ ব্রক লেজনার ডাব্লিউডাব্লিউই র-এর পঞ্চম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।[১০] রিপোর্ট দাবী করে যে সে এক নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতো যদিনা সে UFC ড্রাগ পরীক্ষা ব্যর্থ না হতো।[১১]

সমাপনী ধাপ

[সম্পাদনা]
  • এফ–ফাইভ (ফায়ারম্যান'স ক্যারি ফেসবাস্টার)
  • কিমুরা লক
  • ব্রক লক

উল্লেখযোগ্য পদক্ষেপ

[সম্পাদনা]
  • জার্মান সুপ্লেক্স
  • সুপ্লেক্স

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Brock Lesnar bio"। WWE। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৫।
  2. 1 2 3 4 5 "Brock Lesnar"। Cagematch.net। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫।
  3. 1 2 "Biography for Brock Lesnar"। IMDB.com। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০০৯।
  4. ↑ "UFC signs former WWE star Brock Lesnar"। 411mania.com। ২৩ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০০৭।
  5. ↑ Weyer, Michael (২৪ ফেব্রুয়ারি ২০১৬)। "Lesnar is an unstoppable monster"। The Sportster। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৬।
  6. ↑ Death Clutch: My Story of Determination, Domination, and Survival (আইএসবিএন ৯৭৮-০০৬২০২৩১১৭)
  7. ↑ "Legends of Pro Wrestling"। google.ca।
  8. ↑ "Myrtle Baule. United States Census, 1930." Stated here that Lesnar's paternal great-grandmother was born in Germany. FamilySearch. Retrieved October 15, 2015.
  9. ↑ Clapp, John। "Randy Orton vs. Brock Lesnar"। WWE। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬।
  10. ↑ "2016 WWE Draft results: WWE officially ushers in New Era"। WWE। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬।
  11. ↑ Oestriecher, Blake (২৩ জুলাই ২০১৬)। "This Week In WWE Biz: Roman Reigns' Failure, Original Brock Lesnar Plans, John Cena's Impact, More"। Forbes। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]