বিষয়বস্তুতে চলুন

রয়্যাল রাম্বল (১৯৮৮)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রয়্যাল রাম্বল
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউএফ
তারিখ২৪ জানুয়ারি ১৯৮৮ (1988-01-24)
মাঠকোপস কলিসিয়াম
শহরহ্যামিল্টন, অন্টারিও
দর্শক সংখ্যা১৮,০০০[]
রয়্যাল রাম্বল-এর কালানুক্রমিক
সর্বপ্রথম ১৯৮৯

রয়্যাল রাম্বল একটি পেশাদার কুস্তি অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[] এটি রয়্যাল রাম্বল কালানুক্রমিকের অধীনে প্রচারিত প্রথম অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ১৯৮৮ সালের ২৪শে জানুয়ারি তারিখে কানাডার অন্টারিওয়ের হ্যামিল্টনের কোপস কলিসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এটি কোপস কলিসিয়ামে অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউএফ-এর সর্বপ্রথম অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি জিম ক্রকেট প্রমোশনসের বাঙ্কহাউস স্ট্যাম্পিডের প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) রাতেই ইউএসএ নেটওয়ার্কে একটি টেলিভিশন স্পেশাল হিসেবে প্রচারিত হয়েছিল, যেখানে রয়্যাল রাম্বল ম্যাচকে মূল আকর্ষণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এটি টেলিভিশন স্পেশাল হিসেবে সম্প্রচারিত একমাত্র রয়্যাল রাম্বল অনুষ্ঠান ছিল, কেননা ১৯৮৯ সাল হতে এটি প্রতি-দর্শনে-পরিশোধ হিসেবে সম্প্রচার শুরু হয়েছিল। ২০১৪ সালে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক চালু হওয়ার পরে, এই উদ্বোধনী রয়্যাল রাম্বলটি পিপিভি বিভাগে রয়্যাল রাম্বল অনুষ্ঠানের বাকি আয়োজনগুলোর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এই অনুষ্ঠানে সর্বমোট চারটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে দ্য আইল্যান্ডার্স দ্য ইয়াং স্ট্যালিয়নসকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, জিম ডুগান ২০ জনের রয়্যাল রাম্বল ম্যাচে সর্বশেষ ওয়ান ম্যান গ্যাংকে নিষ্কাশিত করে জয়লাভ করেছে এবং রিকি স্টিমবোট রিক রুডকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল।[][][]

পটভূমি

[সম্পাদনা]

রয়্যাল রাম্বল হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। "গ্রীষ্মের সবচেয়ে বড় আয়োজন" হিসেবে পরিচিত[] এই অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত প্রধান চারটি প্রতি-দর্শনে-পরিশোধ অনুষ্ঠানের (রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল এবং সার্ভাইভার সিরিজ) মধ্যে একটি;[] এবং ২০২১ সাল অনুযায়ী, প্রধান পাঁচটি অনুষ্ঠানের মধ্যে একটি (যেখানে মানি ইন দ্য ব্যাংক অন্তর্ভুক্ত)।[] এই পাঁচটি প্রধান অনুষ্ঠানের মধ্যে রেসলম্যানিয়ার পর এটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান।[][১০] ১৯৮৮ সালের ২৯শে আগস্ট তারিখে প্রথমবারের মতো রয়্যাল রাম্বল অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানটি রয়্যাল রাম্বল ম্যাচের নামে নামকরণ করা হয়েছে, যা হচ্ছে এটি একটি পরিবর্তিত ব্যাটল রয়্যাল যেখানে কুস্তিগিরগণ একই সময়ে রিংয়ে কুস্তি শুরু করার পরিবর্তে একটি নির্দিষ্ট সময় পর পর প্রবেশ করে। রয়্যাল রাম্বল ম্যাচের ধারণাটি তৈরি করেছিলেন কুস্তিগির প্যাট প্যাটারসন,[১১] যেখানে ২০ জন কুস্তিগির ১ হতে ২০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ম্যাচে প্রবেশ করে। ১ এবং ২ নম্বর কুস্তিগির ম্যাচটি শুরু করবে এবং অন্যান্য কুস্তিগির প্রতি দুই মিনিট পর পর ম্যাচে যোগদান করে।[১২] একটি সাধারণ ব্যাটল রয়্যালের মতো, কুস্তিগিরগণ রিংয়ের উপরের দড়ির উপরে দিয়ে উভয় পা মেঝে স্পর্শ করানোর মাধ্যমে তাদের বিরোধীদের নির্মূল করতে পারে। সকল কুস্তিগিরদের নিষ্কাশন করার পর অবশিষ্ট কুস্তিগির এই ম্যাচের বিজয়ী হন।[১২]

১৯৮৮ সালের এই অনুষ্ঠানটি রয়্যাল রাম্বল কালানুক্রমিকের প্রথম অনুষ্ঠান ছিল, যা ২৪শে জানুয়ারি তারিখে কানাডার অন্টারিওয়ের হ্যামিল্টনের কোপস কলিসিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.prowrestlinghistory.com/supercards/usa/wwf/rumble.html#88
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩
  3. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২
  4. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২
  5. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইয়ের 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬
  6. Dee, Louie (১৭ মে ২০০৬)। "Let the Party Begin"। WWE.com। সংগ্রহের তারিখ ১২ মে ২০০৮
  7. Hamilton, Ian। Wrestling's Sinking Ship: What Happens to an Industry Without Competition। পৃ. ১৬০।
  8. News 3 Staff (২২ আগস্ট ২০২১)। "Las Vegas to host WWE's Money in the Bank in 2022"KSNV। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  9. Paddock, Matty (২১ আগস্ট ২০১৭)। "WWE SummerSlam results: Brock Lesnar and Jinder Mahal survive as Finn Balor defeats Bray Wyatt"The Independent। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭
  10. Crosby, Jack; Silverstein, Adam (১৯ আগস্ট ২০১৮)। "WWE SummerSlam 2018 matches, card, start time, location, 2018 date, PPV rumors"CBS Sports। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮
  11. "Pat Patterson's Bio"WWE। ২৭ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০০৮
  12. 1 2 "Specialty Matches: Royal Rumble"WWE। ১৪ জুলাই ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]