বিষয়বস্তুতে চলুন

রয়্যাল রাম্বল (১৯৯০)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রয়্যাল রাম্বল
ট্যাগলাইনএভরি ম্যান ফর হিমসেলফ
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউএফ
তারিখ২১ জানুয়ারি ১৯৯০ (1990-01-21)
মাঠঅরল্যান্ডো এরিনা
শহরঅরল্যান্ডো, ফ্লোরিডা
দর্শক সংখ্যা১৬,০০০[১]
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক
← নো হোল্ডস বারড রেসলম্যানিয়া ৬ →
রয়্যাল রাম্বল-এর কালানুক্রমিক
← ১৯৮৯ ১৯৯১ →

রয়্যাল রাম্বল একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[২] এটি রয়্যাল রাম্বল কালানুক্রমিকের অধীনে প্রচারিত তৃতীয় অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ১৯৯০ সালের ২১শে জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর অরল্যান্ডো এরিনায় অনুষ্ঠিত হয়েছে। এটি অরল্যান্ডো এরিনায় অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউই-এর সর্বপ্রথম অনুষ্ঠান ছিল।

প্রাক-প্রদর্শনে একটিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট ছয়টি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে হাল্ক হোগান রয়্যাল রাম্বল ম্যাচে সর্বশেষ মিস্টার পারফেক্টকে নিষ্কাশন করার মাধ্যমে ম্যাচটি জয়লাভ করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, রনি গারভিন সাবমিশন ম্যাচে গ্রেগ ভ্যালেন্টাইনকে এবং ট্যাগ টিম ম্যাচে দ্য বুশওয়াকার্স দ্য ফ্যাবুলাস রুজসকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইয়ের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল।[৩][৪][৫]

পটভূমি

[সম্পাদনা]

রয়্যাল রাম্বল হলো ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত একটি বার্ষিক সরাসরি অনুষ্ঠান, যা সাধারণত প্রতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। "গ্রীষ্মের সবচেয়ে বড় আয়োজন" হিসেবে পরিচিত[৬] এই অনুষ্ঠানটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত প্রধান চারটি প্রতি-দর্শনে-পরিশোধ অনুষ্ঠানের (রেসলম্যানিয়া, রয়্যাল রাম্বল এবং সার্ভাইভার সিরিজ) মধ্যে একটি;[৭] এবং ২০২১ সাল অনুযায়ী, প্রধান পাঁচটি অনুষ্ঠানের মধ্যে একটি (যেখানে মানি ইন দ্য ব্যাংক অন্তর্ভুক্ত)।[৮] এই পাঁচটি প্রধান অনুষ্ঠানের মধ্যে রেসলম্যানিয়ার পর এটি ডাব্লিউডাব্লিউই দ্বারা আয়োজিত দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান।[৯][১০] ১৯৮৮ সালের ২৯শে আগস্ট তারিখে প্রথমবারের মতো রয়্যাল রাম্বল অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানটি রয়্যাল রাম্বল ম্যাচের নামে নামকরণ করা হয়েছে, যা হচ্ছে এটি একটি পরিবর্তিত ব্যাটল রয়্যাল যেখানে কুস্তিগিরগণ একই সময়ে রিংয়ে কুস্তি শুরু করার পরিবর্তে একটি নির্দিষ্ট সময় পর পর প্রবেশ করে। রয়্যাল রাম্বল ম্যাচের ধারণাটি তৈরি করেছিলেন কুস্তিগির প্যাট প্যাটারসন,[১১] যেখানে ৩০ জন কুস্তিগির ১ হতে ৩০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ম্যাচে প্রবেশ করে। ১ এবং ২ নম্বর কুস্তিগির ম্যাচটি শুরু করে এবং অন্যান্য কুস্তিগির প্রতি দুই মিনিট পর পর ম্যাচে যোগদান করে।[১২] একটি সাধারণ ব্যাটল রয়্যালের মতো, কুস্তিগিরগণ রিংয়ের উপরের দড়ির উপরে দিয়ে উভয় পা মেঝে স্পর্শ করানোর মাধ্যমে তাদের বিরোধীদের নির্মূল করতে পারে। সকল কুস্তিগিরদের নিষ্কাশন করার পর অবশিষ্ট কুস্তিগির এই ম্যাচের বিজয়ী হন।[১২]

১৯৯০ সালের এই অনুষ্ঠানটি রয়্যাল রাম্বল কালানুক্রমিকের তৃতীয় অনুষ্ঠান ছিল, যা ২১শে জানুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর অরল্যান্ডো এরিনায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সম্প্রচার করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ https://www.cagematch.net/?id=1&nr=1763
  2. ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩।
  3. ↑ গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২।
  4. ↑ "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২।
  5. ↑ স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইয়ের 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬।
  6. ↑ Dee, Louie (১৭ মে ২০০৬)। "Let the Party Begin"। WWE.com। সংগ্রহের তারিখ ১২ মে ২০০৮।
  7. ↑ Hamilton, Ian। Wrestling's Sinking Ship: What Happens to an Industry Without Competition। পৃ. ১৬০।
  8. ↑ News 3 Staff (২২ আগস্ট ২০২১)। "Las Vegas to host WWE's Money in the Bank in 2022"। KSNV। সংগ্রহের তারিখ ৩১ মে ২০২২।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  9. ↑ Paddock, Matty (২১ আগস্ট ২০১৭)। "WWE SummerSlam results: Brock Lesnar and Jinder Mahal survive as Finn Balor defeats Bray Wyatt"। The Independent। ২৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৭।
  10. ↑ Crosby, Jack; Silverstein, Adam (১৯ আগস্ট ২০১৮)। "WWE SummerSlam 2018 matches, card, start time, location, 2018 date, PPV rumors"। CBS Sports। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৮।
  11. ↑ "Pat Patterson's Bio"। WWE। ২৭ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০০৮।
  12. 1 2 "Specialty Matches: Royal Rumble"। WWE। ১৪ জুলাই ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০০৭।

বহিঃসংযোগ

[সম্পাদনা]