বিগ শো
| বিগ শো | |
|---|---|
২০১১ সালে বিগ শো | |
| জন্ম নাম | পল ডোনাল্ড উইট জুনিয়র[১] |
| জন্ম | ৮ ফেব্রুয়ারি ১৯৭২[২] আইকেন, সাউথ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র[৩] |
| বাসস্থান | ট্যাম্পা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র[২] |
| দাম্পত্য সঙ্গী | মেলিসা পিয়াভিস (বি. ১৯৯৭–২০০২) বেস ক্যাট্রামাডোস (বি. ২০০২) |
| সন্তান | ৩ |
| পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
| রিংয়ে নাম | বিগ শো[২][৪] দ্য জায়ান্ট[২] দ্য বিগ ন্যাস্টি বাস্টার[২] পল উইট[৫] |
| কথিত উচ্চতা | ৭ ফুট ০ ইঞ্চি (২.১৩ মিটার)[৬] |
| কথিত ওজন | ৪৫০ পা (২০০ কিগ্রাম)[৬] |
| কথিত প্রশিক্ষণকেন্দ্র | ট্যাম্পা, ফ্লোরিডা |
| প্রশিক্ষক | ল্যারি শার্প[২] থ্র্যাশার[৭] |
| অভিষেক | অক্টোবর ২৯, ১৯৯৫ |
পল ডোনাল্ড উইট জুনিয়র (জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯৭২) একজন মার্কিন পেশাদার কুস্তিগির ও অভিনেতা। তিনি অল এলিট রেসলিংয়ে চুক্তিবদ্ধ। তিনি ১৯৯৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউই সময়কালে তার রিং নাম দ্য বিগ শো নামে এবং ১৯৯৫ থেকে ১৯৯৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং (ডাব্লিউসিডাব্লিউ)-তে দ্য জায়ান্ট নামে সুপরিচিত।
উইট ১৯৯৪ সালে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি ডাব্লিউসিডাব্লিউর সাথে চুক্তিবদ্ধ হন। তার বিশাল দেহের কারণে তার নামকরণ করা হয় দ্য জায়ান্ট । ১৯৯৯ সালের শুরুর দিকে তিনি ডাব্লিউসিডাব্লিউ ছেড়ে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডাব্লিউডাব্লিউএফ) যোগদান করেন। ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই ও ডাব্লিউসিডাব্লিউয়ে তিনি সাতবার বিশ্ব চ্যাম্পিয়ন হন, তন্মধ্যে দুইবার ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, দুইবার ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ, দুইবার ডাব্লিউডাব্লিউই'র ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একবার ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন। ফলে তিনি এই চারটি শিরোপাজয়ী একমাত্র কুস্তিগির। তিনি ১১ বার বিশ্ব ট্যাগ টিম চ্যাম্পিয়ন হন, তন্মধ্যে একাধিকবার ভিন্ন ভিন্ন সঙ্গীকে নিয়ে ডাব্লিউডাব্লিউএফ/ওয়ার্ল্ড, ডাব্লিউডাব্লিউই ও ডাব্লিউসিডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। আন্তঃমহাদেশীয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জয়ী বিগ শো ডাব্লিউডাব্লিউইর ইতিহাসে ২৪ তম ত্রয়ী মুকুট ও ১২ তম গ্র্যান্ড স্লাম জয়ী। তিনি ওয়ার্ল্ড ওয়ার ৩-এ ৬০ জনের রয়্যাল ব্যাটল এবং রেসলম্যানিয়া ৩১-এ ৩০ জনের আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Buckler, David (March 15, 2012) "Big Show" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুলাই ২০১৫ তারিখে. Online World of Wrestling.
- 1 2 3 4 5 6 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;OWOWনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Big Show's profile"। IMDb। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯।
- ↑ Reynolds, R.D; Brexton, Blade। The Wrestlecrap Book of Lists। পৃ. ২১।
- ↑ "TV.com Profile"। TV.com। ৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 Big Show. wwe.com
- ↑ Murphy, Ryan. (June 9, 2010) Where Are They Now? The Headbangers. WWE. Retrieved on June 8, 2011.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ডাব্লিউডাব্লিউই.কম-এ বিগ শো
- ইন্টারনেট মুভি ডেটাবেজে পল উইট (ইংরেজি)
- পল উইট-এর প্রোফাইল: কেজম্যাচ.নেট, রেসলিংডাটা.কম, ইন্টারনেটের রেস্টলিং ডাটাবেস
- অজানা প্যারামিটারসহ তথ্যছক পেশাদার কুস্তিগির ব্যবহার করা পাতা
- ১৯৭২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন পুরুষ পেশাদার কুস্তিগির
- ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন
- ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন
- এনডাব্লিউএ/ডাব্লিউসিডাব্লিউ/ডাব্লিউডাব্লিউই ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়ন
- ফ্লোরিডার পেশাদার কুস্তিগির
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন পুরুষ বাস্কেটবল খেলোয়াড়
- পেশাদার কুস্তি ঘোষক
- ২০শ শতাব্দীর পুরুষ পেশাদার কুস্তিগির
- ২১শ শতাব্দীর পুরুষ পেশাদার কুস্তিগির
- আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল বিজয়ী
- ইসিডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়ন/ইসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন
- ডাব্লিউসিডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন
- ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন
- ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন
- ডাব্লিউডাব্লিউইর গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন
- ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই হার্ডকোর চ্যাম্পিয়ন
- ২০শ শতাব্দীর মার্কিন পেশাদার কুস্তিগির
- ২১শ শতাব্দীর মার্কিন পেশাদার কুস্তিগির