ব্যবহারকারী আলাপ:ROCKY
আলোচনা যোগ করুনআমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম... আমার সাথে যোগাযোগ করতে এখানে বার্তা রাখুন। খুব শীঘ্রই আমি উত্তর দিতে পারবো আশা করি...
শুরু হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫!
[সম্পাদনা]
সুধী ROCKY,
বাংলার প্রেমে উইকি দলের পক্ষ থেকে শুভেচ্ছা!
আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বাংলার প্রেমে উইকি ২০২৫ শুরু হয়েছে! এবছর প্রতিযোগিতার থিম বাংলার পাখি, যেখানে অংশগ্রহণকারীরা বাংলার বৈচিত্র্যময় পাখির ছবি ধারণ ও শেয়ার করতে পারবেন।
প্রতিযোগিতার বিস্তারিত
- 📅 সময়: ১ – ৩১ মার্চ ২০২৫
- 📍 থিম: বাংলার পাখি
- 🎯 আয়োজক: বাংলা উইকিমৈত্রী
বাংলার প্রেমে উইকি হল উইকিমিডিয়া কমন্সে আয়োজিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা, যা বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নথিভুক্ত করতে আয়োজিত হয়। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে, এটি প্রতিবছর একটি নির্দিষ্ট থিমকে কেন্দ্র করে আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা মুক্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে উইকিমিডিয়া কমন্সে তাদের তোলা আলোকচিত্র জমা করেন। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আপনি এই সম্প্রদায়ের অংশ হতে পারেন, যারা বাংলার পাখির সৌন্দর্য, আচরণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হল বাংলার প্রাকৃতিক ঐতিহ্যের সমৃদ্ধি বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
আমি কিভাবে অংশ নিতে পারি?
প্রতিযোগিতাটি ১ - ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত উইকিমিডিয়া কমন্সে চলবে। প্রতিযোগিতা চলাকালীন বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় আপনি অংশ নিতে পারবেন। অংশ নিতে আপনাকে যা করতে হবে—
- 📷 বাংলার পাখির ছবি তুলুন।
- 📤 উইকিমিডিয়া কমন্সে এই লিঙ্ক ব্যবহার করে ছবি আপলোড করুন।
- 📖 প্রতিযোগিতার নিয়ম ও নির্দেশিকা জানতে প্রতিযোগিতার পাতা দেখুন।
কেন অংশ নিবেন?
আপনার অবদানের মাধ্যমে বাংলার পাখির প্রকৃতি ও বৈচিত্র্য নথিভুক্ত হবে এবং সকলের জন্য জ্ঞান সহজলভ্য হবে। পাশাপাশি, রয়েছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ!
পুরস্কার
১ম পুরস্কার: ৫০,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
২য় পুরস্কার: ২৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৩য় পুরস্কার: ১৫,০০০ টাকা, ক্রেস্ট এবং সনদপত্র
৪র্থ-৫ম পুরস্কার: ক্রেস্ট ও সনদপত্র
৬ষ্ঠ-১০ম পুরস্কার: সনদপত্র
শীর্ষ আপলোডার পুরস্কার: সনদপত্র
প্রতিযোগিতার নিয়ম এবং পরিসর সম্পর্কে আরও জানতে, এখানে দেখুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ইমেইল করুন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিন।
শুভেচ্ছান্তে,
বাংলার প্রেমে উইকি দল
#WikiLovesBangla
নুরুল ইসলাম সাদ্দাম পাতাটি পূনরায় প্রতিস্থাপন
[সম্পাদনা]নূরুল ইসলাম সাদ্দাম পাতাটি পূনরায় প্রতিস্থাপন করার অনুরোধ রইলো। M A Isfahani (আলাপ) ০৯:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৫ (ইউটিসি)
নিবন্ধ অপসারণ প্রসঙ্গে
[সম্পাদনা]জনাব রকি ভাই, আপনি ইতোমধ্যে [নাসিমুন আরা হক] নামে নিবন্ধটি অপসারণ করেছেন। আলাপ পাতায় কেন অপসারণ করা হবেনা, তার ব্যাখ্যা দেয়া আছে। প্রথমত, নিবন্ধটির {{কাজ চলছে }} ট্যাগযুক্ত ছিলো, আপনি অবশ্যই জানেন যে, নিবন্ধ অপসারণ ট্যাগ যোগের জন্য নুন্যতম ৪৮ ঘন্টা সময় থাকে তথ্য আপডেট করার জন্য , এরপর ও নিবন্ধ অপসারণ প্রস্তাবনানুযায়ী নিবন্ধটি ছোট হলে বা তথ্য অসম্পূর্ণ থাকলে অসম্পূর্ণ ট্যাগ যুক্ত করা যেতে পারে, তাও ৪৮ ঘন্টা পরে, নিবন্ধ যাচাইযোগ্য তথ্য যোগ করার তো সময় ই দেননাই, তৈরী করার আগেই অপসারণ করলে বিষটা দুঃখজনক । আশা করবো, নিবন্ধ টি পূনরায় প্রতিস্থাপন করবেন। ধন্যবাদ কিরন 🇧🇩 কিছু বলবেন? ০৯:১৪, ২২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- @Kironshikder যাচাইযোগ্য তথ্য না থাকলে নিবন্ধ রাখার কোন বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে আপনি খেলাঘর ব্যবহার করতে পারেন। নিবন্ধ একটা গ্রহণযোগ্য অবস্থায় আসলে তারপরে প্রধান নামস্থানে স্থানান্তর করে নিতে পারেন।-- রকি (আলাপ) ১০:৪৩, ২২ জানুয়ারি ২০২৬ (ইউটিসি)
- জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সেলার ঢাকা হেডকোয়ার্টার মোঃ আব্দুল হালিম অফিস ১২০০+১০০০ ~2026-79010-3 (আলাপ) ০৬:১০, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
[সম্পাদনা]
প্রিয় ROCKY,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
ঐশিক রেহমান
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৬
০৮:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
Noor
[সম্পাদনা]noot ~2026-92342-3 (আলাপ) ০৪:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬ নিবন্ধ পুনঃপর্যালোচনা
[সম্পাদনা]@ROCKY ভাই হুবার্ট ওয়াল্টার নিবন্ধটির তথ্যসূত্র সমৃদ্ধ করা হয়েছে। নিবন্ধটি পুন:পর্যালোচনা করার অনুরোধ রইলো হাম্মাদ (আলাপ) ১২:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (ইউটিসি)
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ অনলাইন সম্পাদনা সভায় অংশগ্রহণে আমন্ত্রণ!
[সম্পাদনা]
সুধী,
আশা করি আপনি ভালো আছেন। ২০২৬ সালের ৮ই মার্চ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি
অনলাইন সম্পাদনা সভা ২০২৬ আয়োজন করা হয়েছে। এই আয়োজনে নারীকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে নিবন্ধ তৈরির আমাদের এই প্রচেষ্টায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনার শুভ সম্পাদনা কামনা করছি।
উইকিনন্দিনীর পক্ষ থেকে,
সামিহা রহমান
এডভোকেট শিশির মনিরের নিবন্ধটি পুনরুদ্ধার প্রসঙ্গে
[সম্পাদনা]সালাম নিবেন। আমি মোহাম্মদ শিশির মনির নিবন্ধটি তৈরি করেছিলাম। আমি বুঝতে পেরেছি যে আমার লেখায় হয়তো কিছু ত্রুটি ছিল যার কারণে এটি 'নি৭' এর আওতায় পড়েছে। তবে এই ব্যক্তিটি ২০২৬ সালের নির্বাচনে ৬৩,০০০-এর বেশি ভোট পেয়েছেন এবং তিনি একজন সাবেক ছাত্রনেতা এবং নিয়মিতই আইন বিষয়ে সাংবাদিক সম্মেলন করে থাকেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইন বিষয়ক পরামর্শক। আমি নিবন্ধটি আরও উন্নত করতে চাই। দয়া করে নিবন্ধটি আমার Sandbox-এ ফিরিয়ে দিন যেন আমি সেখানে প্রয়োজনীয় পরিবর্তন ও তথ্যসূত্র যোগ করতে পারি। Mehedi Hasan Fahim Bangladesh (আলাপ) ২১:২০, ১৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
- @Mehedi Hasan Fahim Bangladesh নিবন্ধটির উল্লেখযোগ্যতা প্রমাণে যে বিষয়গুলো তুলে ধরেছেন তার কোনটিই এটির উল্লেখযোগ্যতা প্রমাণ করে না। আরও জানতে দেখুন: WP:BIO. -- রকি (আলাপ) ০৩:০৩, ২৫ এপ্রিল ২০২৬ (ইউটিসি)
You may be an eligible candidate for the U4C election
[সম্পাদনা]Greetings,
The Universal Code of Conduct Coordinating Committee (U4C) seeks candidates for the 2026 election. The U4C is the global committee responsible for overseeing enforcement of the Universal Code of Conduct. Elections are held annually, if elected a committee member serves for two years.
This year the U4C requires candidates to hold administrator rights on at least one wiki, which is why you are being contacted as you appear to hold this right. There are other requirements, such as candidates must be at least 18 years old and may not be employed by the Wikimedia Foundation or other related chapters and affiliates. You can find more information in the call for candidates on Meta-wiki. Additionally, the committee's working language is English; some ability to communicate in English is required.
The election opens on 18 May, if you are eligible and interested you have until 10 May to submit your candidacy. There will week between for candidates to answer questions from the community. Voting takes place privately in SecurePoll, successful candidates must receive at least 60% support. More information is available on the 2026 Elections page, including timelines and other candidacy information. If you read over the material and consider yourself qualified, please consider submitting your name to run for the committee. If you think someone else in your community might be interested and qualified, please encourage them to run.
In partnership with the U4C -- Keegan (WMF) (talk) ১৮:৩০, ২৮ এপ্রিল ২০২৬ (ইউটিসি)আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৬
[সম্পাদনা]সুপ্রিয় ROCKY,

আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে, ২০২৬ সালের ১৮–২৪ মে বাংলা উইকিপিডিয়ায় এক সপ্তাহব্যাপী একটি বিশেষ অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে। ২০২৪ সালে প্রথমবারের মতো শুরু হওয়া এই উদ্যোগের ধারাবাহিকতায় এবছরও আমাদের লক্ষ্য বাংলা ভাষায় জাদুঘর ও সংশ্লিষ্ট বিষয়সমূহের নিবন্ধ সমৃদ্ধ করা এবং সেগুলোর মানোন্নয়নে অবদান রাখা। ইতোপূর্বে আপনি এই আয়োজনে অংশ নিয়েছিলেন। আপনার অবদান ও সম্পাদনার মাধ্যমে এবছরও আপনি এই জ্ঞানভিত্তিক কার্যক্রমের অংশ হতে পারেন। অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রদান করা হবে উইকিপদক ও সনদপত্র। সম্পাদনাসভা সম্পর্কিত বিস্তারিত জানতে দেখুন আয়োজনের মূল পাতা। আপনার অংশগ্রহণ বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এছাড়াও, পর্যালোচক হিসেবে যুক্ত হয়ে অবদান রাখতে চাইলে এখানে বার্তা দিন।
আপনার সম্পাদনা শুভ হোক।
আয়োজক দলের পক্ষে,
— মহীন
--MediaWiki message delivery (আলাপ) ১৯:৩৩, ১৬ মে ২০২৬ (ইউটিসি)
ঈদ মোবারক!
[সম্পাদনা]|
ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অনন্ত সুখ। |
বিশ্বকাপ ২০২৬ অংশ নিন!
[সম্পাদনা]প্রিয় ROCKY,
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে! এই উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ফুটবল ও বিশ্বকাপ সংক্রান্ত তথ্যের ঘাটতি পূরণে আজ ১১ জুন থেকে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এডিটাথন। জ্ঞানকোষের এই মাঠে ফুটবল উৎসবে যোগ দিয়ে বাংলা উইকিপিডিয়াকে আরও তথ্যসমৃদ্ধ করতে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
- সময়কাল: ১১ জুন – ১৯ জুলাই ২০২৬
- লক্ষ্য: ফুটবল সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি ও বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন
- স্বীকৃতি: সফল অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল উইকিপদক, শীর্ষ ৩ জনের জন্য সার্টিফিকেট এবং বিশেষ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার!
আপনি আপনার সুবিধামতো খেলোয়াড়, দল বা স্টেডিয়ামের নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করে এই এডিটাথনে অংশ নিতে পারেন।
আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। শুভ সম্পাদনা!
ধন্যবাদান্তে,
ঐশিক রেহমান
০৫:০৯, ১১ জুন ২০২৬ (ইউটিসি)
