বিষয়বস্তুতে চলুন

বোইজি, আইডাহো

বোইজি, আইডাহো
রাজ্য রাজধানী শহর
ডাকনাম: দ্য সিটি অব ট্রিস (বাংলা:গাছের শহর)
নীতিবাক্য: এনার্জি পেরল সাকসেস (বাংলা:শক্তি বিপদাপন্ন কর সাফল্য)
অ্যাডা কাউন্টির মধ্যে আইডাহোর অবস্থান
বোইজি আইডাহো আইডাহো-এ অবস্থিত
বোইজি আইডাহো
বোইজি আইডাহো
বোইজি আইডাহো মার্কিন যুক্তরাষ্ট্র-এ অবস্থিত
বোইজি আইডাহো
বোইজি আইডাহো
যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থান
স্থানাঙ্ক: ৪৩°৩৬′৫৭″ উত্তর ১১৬°১২′৬″ পশ্চিম / ৪৩.৬১৫৮৩° উত্তর ১১৬.২০১৬৭° পশ্চিম / 43.61583; -116.20167
রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র
রাজ্য আইডাহো
কাউন্টিঅ্যাডা
প্রতিষ্ঠিত১৮৬৩
অন্তর্ভুক্ত১৮৬৪
সরকার
 • ধরনশক্তিশালী-মেয়র
 • শাসকবোয়াই সিটি কাউন্সিল
 • মেয়রলরেন ম্যাকলিন (ডি)
 • কাউন্সিলের সভাপতিইলাইন ক্লিগ
আয়তন[১]
 • রাজ্য রাজধানী শহর৮৫.০০ বর্গমাইল (২১৯.৪৫ বর্গকিমি)
 • স্থলভাগ৮৪.০৩ বর্গমাইল (২১৬.৯৬ বর্গকিমি)
 • জলভাগ০.৯৭ বর্গমাইল (২.৪৯ বর্গকিমি)
উচ্চতা২,৭৩০ ফুট (৮৩০ মিটার)
জনসংখ্যা (২০১০)[২]
 • রাজ্য রাজধানী শহর২,০৫,৬৭১
 • আনুমানিক (২০২০)[৩]২,৪০,৩৮০
 • ক্রমইউ.এস.: ৯৯তম
 • জনঘনত্ব২,৮৬০.৫৪/বর্গমাইল (১,০৫৫.২৮/বর্গকিমি)
 • পৌর এলাকা৩,৪৯,৬৮৪ (ইউএস: ১০৮তম)
 • মহানগর৭,৪৯,২০২ (ইউএস: ৭৮তম)
 • বিশেষণবোইজিয়ান
সময় অঞ্চলএমএসটি (ইউটিসি−৭)
 • গ্রীষ্মকালীন (দিসস)এমডিটি (ইউটিসি−৬)
জিপ কোডসমূহ৮৩৭০১–৮৩৭৯৯
অঞ্চল কোড (সমূহ)২০৮, ৯৮৬
এফএডি কোড১৬-০৮৮৩০
জিএনআইএস বৈশিষ্ট্য আইডি৪০০৫৯০
ওয়েবসাইটwww.cityofboise.org

বোইজি (/ˈbɔɪsi/ (শুনুনⓘ)[৪]) মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর এবং অ্যাডা কাউন্টির কাউন্টি আসন। এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আইডাহোর বোইজি নদীর তীরে অরেগন সীমান্তের ৪১ মাইল (৬৬ কিমি) পূর্বে ও নেভাডা সীমান্তের ১১০ মাইল (১৭৭ কিমি) উত্তরে অবস্থিত। শহরের কেন্দ্রস্থল বা ডাউনটাউন অঞ্চলটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৭০৪ ফুট (৮২৪ মি)। শহরটির আনুমানিক জনসংখ্যা ২০২০ সালের হিসাবে ২,৪০,৩৮০ জন ছিল।[৫]

ট্রেজার ভ্যালি নামে পরিচিত বোইজি মহানগর অঞ্চলটিতে ৭,৪৯,২০২ জনের সমন্বিত জনসংখ্যার সাথে পাঁচটি কাউন্টি অন্তর্ভুক্ত রয়েছে, যা আইডাহো সর্বাধিক জনবহুল মহানগর। মহানগর অঞ্চলটিতে রাজ্যের তিনটি বৃহত্তম শহর বোইজি, নামপা ও মেরিডিয়ান অন্তর্ভুক্ত রয়েছে। বোইজি মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০ম সর্বাধিক জনবহুল মহানগর পরিসংখ্যান অঞ্চল।

ডাউনটাউন বোইজি হল সাংস্কৃতিক কেন্দ্র এবং অনেকগুলি ছোট ব্যবসা ও কিছু মাঝারি সুউচ্চতা সম্পন্ন ভবনের এলাকা। এই অঞ্চলে বিভিন্ন ধরনের দোকান ও পছন্দের খাবার রয়েছে। কেন্দ্রীয়ভাবে, ৮ম স্ট্রিটে ফুটপাতের ক্যাফে ও রেস্তোঁরা সহ একটি পথচারী অঞ্চল রয়েছে। আশেপাশে অনেকগুলি স্থানীয় রেস্তোঁরা, বার ও বুটিক রয়েছে। এই অঞ্চলে বাস্ক ব্লকও রয়েছে, যা বোইজির বাস্ক ঐতিহ্যকে প্রদর্শন করে। ডাউনটাউন বোইজির প্রধান আকর্ষণগুলির মধ্যে আইডাহো স্টেট ক্যাপিটল, ক্যাপিটল বুলেভার্ড ও মেইন স্ট্রিটের কোণে ক্লাসিক মিশরীয় থিয়েটার, জুলিয়া ডেভিস পার্কের সামনের ক্যাপিটলের বোইজি কলা যাদুঘর এবং জুলিয়া ডেভিস পার্কের মাঠের বোইজি চিড়িয়াখানা অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "2019 U.S. Gazetteer Files"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২০।
  2. ↑ "U.S. Census website"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
  3. ↑ https://adacounty.id.gov/developmentservices/wp-content/uploads/sites/37/Population-Demographics.pdf
  4. ↑ "About Boise"। Cityofboise.org। ৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১২।
  5. ↑ Population Estimate, U.S. Census। "Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2018"। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৯।

বহিঃসংযোগ

[সম্পাদনা]