বিষয়বস্তুতে চলুন

বিষয়শ্রেণী:উইকিপিডিয়ার জমা কাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অধ্যাপক রাজিয়া সুলতানা

অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট গবেষক এবং লেখক। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের পাণ্ডুলিপি পাঠ, সম্পাদনা এবং নজরুল সাহিত্যের বিশ্লেষণে তিনি অনন্য অবদান রেখে গেছেন।

জন্ম ও শিক্ষাজীবন

রাজিয়া সুলতানা ১৯৩৭ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে তিনি বাংলায় স্নাতক (সম্মান) এবং ১৯৫৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৮৫ সালে তিনি মধ্যযুগের কবি আবদুল হাকিমের জীবন ও কর্ম নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

রাজিয়া সুলতানা ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।এর আগে তিনি বিভিন্ন সরকারি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৯২ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

সাহিত্যে অবদান ও গ্রন্থ

রাজিয়া সুলতানার সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য

গুলে বকাওলী (১৯৭০),

আবদুল হাকিম রচনাবলী (১৯৮৯)

মোহাম্মদ আবদুল কাইউমের সাথে তিনি যৌথভাবে সম্পাদনা করেন আলাওল রচনাবলী (২০০৭)

প্রাচীন ও মধ্যযুগের বাংলা ভাষার অভিধান (২০০৭)

তাঁর অন্যান্য বইয়ের মধ্যে নজরুল-অন্বেষা (১৯৬৯), কথাশিল্পী নজরুল (১৯৭৫), আবদুল হাকিম: কবি ও কাব্য (১৯৮৭), সাহিত্য-বীক্ষণ (১৯৮৮) ইত্যাদি উল্লেখযোগ্য।

পুরষ্কার

বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানা বেশ কিছু পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।তার মধ্যে বাংলা একাডেমি প্রদত্ত

'সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার' (২০২২),

'নজরুল পুরস্কার' (২০২৪)

সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।

প্রয়াণ

অধ্যাপক ড. রাজিয়া সুলতানা গত ১৮ই এপ্রিল ২০২৬ কানাডায় ইন্তেকাল করেন।

এই পাতাটি হালনাগাদ করুন
এই পাতাটি হালনাগাদ করুন

এই পাতাটি
হালনাগাদ করুন

    এই বিষয়শ্রেণীতে উইকিপিডিয়ার জমাকাজ থাকে। জমাকাজ হল কাজের তালিকা যা করতে হবে, কিন্তু কিছু সময়ের জন্য করা হচ্ছে না।

    {{জমা কাজ}} ব্যবহার করে কোনো পাতাকে এই বিষয়শ্রেণীতে যুক্ত করা হয়।

    উপবিষয়শ্রেণীসমূহ

    এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ২১টি উপবিষয়শ্রেণীর মধ্যে ২১টি উপবিষয়শ্রেণী নিচে দেখানো হয়েছে।

    "উইকিপিডিয়ার জমা কাজ" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ

    এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ২টি পাতার মধ্যে ২টি পাতা নিচে দেখানো হল।