বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদর
| বাহাদুরপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে বাহাদুরপুর ইউনিয়ন, মাদারীপুর সদরের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৪′১৫″ উত্তর ৯০°৮′৫″ পূর্ব / ২৩.২৩৭৫০° উত্তর ৯০.১৩৪৭২° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | মাদারীপুর সদর উপজেলা |
| ইউনিয়ন পরিষদ | ১৯৪৬ |
| সরকার | |
| • চেয়ারম্যান | এম. এ. সালাম খান (ছলেমান খান)[১] |
| আয়তন | |
| • মোট | ১০.২৫ বর্গকিমি (৩.৯৬ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১০,৮৩৮ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৭.৪% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাহাদুরপুর ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন যা ১১টি গ্রাম নিয়ে গঠিত।। এ এলাকা এক সময় জমিদারি অঞ্চল ছিলো।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]বাহাদুরপুর ইউনিয়নের মোট আয়তন ২,৫৩১ একর বা ১০.২৫ বর্গ কিলোমিটার।[২] গ্রামের সংখ্যা ১১টি। ঘরবাড়ির সংখ্যা ২,৩১৩টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদী।[১]
২০১১ সালের হিসেব অনুযায়ী এ ইউনিয়নে ৮.১৯ কিলোমিটার পাকারাস্তা ও ১৬.৩৫ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে। হাট-বাজার রয়েছে ৩টি। মসজিদের সংখ্যা ৪৩টি এবং মন্দিরের সংখ্যা ১টি।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাহাদুরপুর ইউনিয়নের ২,৩১৩টি পরিবারে মোট জনসংখ্যা ১০,৮৩৮ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১,১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ৫,৩৬৩ জন পুরুষ ও ৫,৪৭৫ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯৮। মুসলিম ধর্মালম্বী ১০,০৯৪ জন ও হিন্দু ধর্মালম্বী ৭৪৪ জন।[৩]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী বাহাদুরপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৪% (পুরুষ ৫০.৭%, মহিলা-৪৪.১%)।[৩] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
উল্লেখযোগ্য স্থান
[সম্পাদনা]- আলগী কাজি বাড়ি মসজিদ - বাহাদুরপুর।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "বাহাদুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ৩ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- 1 2 3 "মাদারীপুর সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- 1 2 COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
