কুনিয়া ইউনিয়ন
| কুনিয়া | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে কুনিয়া ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১২′১১″ উত্তর ৯০°৬′৫৪″ পূর্ব / ২৩.২০৩০৬° উত্তর ৯০.১১৫০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | মাদারীপুর সদর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | অমিত হোসেন কবির[১] |
| আয়তন | |
| • মোট | ১৬.৫৮ বর্গকিমি (৬.৪০ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ১৭,৯৯৩ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.১% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |

কুনিয়া ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন যা ১৯টি গ্রাম নিয়ে গঠিত। মাদারীপুর সদর হতে প্রায় ১৬ কিলোমিটার দুরে অবস্থিত।[১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]কুনিয়া ইউনিয়নের মোট আয়তন ৪,০৯৪ একর বা ১৬.৫৮ বর্গ কিলোমিটার।[২] গ্রামের সংখ্যা ১৯টি। ঘরবাড়ির সংখ্যা ৩,৬০০টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে আরিয়াল খাঁ ও কুমার নদী।[১]
২০১১ সালের হিসাব অনুযায়ী এ ইউনিয়নে ৮.৯৩ কিলোমিটার পাকারাস্তা ও ২৮.২০ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে। হাট-বাজার রয়েছে ৩টি। মসজিদের সংখ্যা ৫৯টি এবং মন্দিরের সংখ্যা ২টি।[২]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী কুনিয়া ইউনিয়নের ৩,৬০০টি পরিবারে মোট জনসংখ্যা ১৭,৯৯৩ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ৮,৮৯৫ জন পুরুষ ও ৯,০৯৮ জন মহিলা। মুসলিম ধর্মালম্বী ১৭,৫৮৭ জন, ও হিন্দু ধর্মালম্বী ৪০৬ জন।[৩]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী কুনিয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.১% (পুরুষ ৪৯.৩%, মহিলা ৪৩.১%)।[৩] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১টি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "কুনিয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
- 1 2 3 "মাদারীপুর সদর উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২০।
- 1 2 COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |