বদরপাশা ইউনিয়ন
| বদরপাশা | |
|---|---|
| ইউনিয়ন | |
| ডাকনাম: পরিষদ | |
| বাংলাদেশে বদরপাশা ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১২′৫০″ উত্তর ৯০°২′২৪″ পূর্ব / ২৩.২১৩৮৯° উত্তর ৯০.০৪০০০° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | রাজৈর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | সাবিনা ইয়াসমিন (মিরু) |
| আয়তন | |
| • মোট | ২৩.৭৯ বর্গকিমি (৯.১৯ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৫,১০১ |
| • জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৬.৫% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| পোস্ট কোড | ৭৯১১,৭৯১০ |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বদরপাশা ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন যা ১৪টি গ্রাম নিয়ে গঠিত। শংকরদী, বদরপাশা, চর মস্তফাপুর, নয়ানগর, উমারখালি, কৃষ্ণপুর,পাঠান কান্দি, ইশিবপুর,দাড়াদিয়া, দুর্গাবদ্দি, ও গোপালগঞ্জ [১]
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]বদরপাশা ইউনিয়নের মোট আয়তন ৫,৮৭৮ একর বা ২৩.৭৯ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৪টি। ঘরবাড়ির সংখ্যা ৫,২৮৫টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদী।
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বদরপাশা ইউনিয়নের ৫,২৮৫টি পরিবারে মোট জনসংখ্যা ২৫,১০১ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ১২,২৫২ জন পুরুষ ও ১২,৮৪৯ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯৫। মুসলিম ধর্মালম্বী ২৩,৯৪১ জন, হিন্দু ধর্মালম্বী ১,১৫৯ জন ও খ্রিস্টান ধর্মালম্বী ১ জন।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী বদরপাশা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৫% (পুরুষ ৪৭.৭%, মহিলা-৪৫.৩%)।[২] শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন এন্ড কলেজ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বদরপাশা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২০।
- 1 2 COMMUNITY REPORT: MADARIPUR (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
