উমেদপুর ইউনিয়ন
| উমেদপুর | |
|---|---|
| ইউনিয়ন | |
| বাংলাদেশে উমেদপুর ইউনিয়নের অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৩°১৯′১৯″ উত্তর ৯০°১১′১৩″ পূর্ব / ২৩.৩২১৯৪° উত্তর ৯০.১৮৬৯৪° পূর্ব | |
| দেশ | বাংলাদেশ |
| বিভাগ | ঢাকা বিভাগ |
| জেলা | মাদারীপুর জেলা |
| উপজেলা | শিবচর উপজেলা |
| সরকার | |
| • চেয়ারম্যান | মোঃ নুরুজ্জামান মুন্সী[১] |
| আয়তন | |
| • মোট | ১৯.৬৫ বর্গকিমি (৭.৫৯ বর্গমাইল) |
| জনসংখ্যা | |
| • মোট | ২৩,৬৭৯ |
| • জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
| সাক্ষরতার হার | |
| • মোট | ৪৮.৮% |
| সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
উমেদপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন যা ১৬টি গ্রাম নিয়ে গঠিত।[১] উমেদপুর ইউনিয়নের উপর দিয়ে ময়নাকাটা নদী প্রবাহিত হয়েছে।
ভৌগোলিক উপাত্ত
[সম্পাদনা]উমেদপুর ইউনিয়নের মোট আয়তন ৪,৮৫৬একর বা ১৯.৬৫ বর্গ কিলোমিটার।। গ্রামের সংখ্যা ১৬টি। ঘরবাড়ির সংখ্যা ৫,১৫৯টি।[২]
এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৫টি। মসজিদের সংখ্যা ১২টি এবং মন্দিরের সংখ্যা ৯টি।[১]
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উমেদপুর ইউনিয়নের ৫,১৫৯টি পরিবারে মোট জনসংখ্যা ২৩,৬৭৯ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১২০৫ জন লোক বাস করে। এদের মধ্যে ১১,৭৩২ জন পুরুষ ও ১১,৯৪৭ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯৮। মুসলিম ধর্মালম্বী ২১,২৪৪ জন, হিন্দু ধর্মালম্বী ২,৪৩৩ জন, খ্রিস্টান ধর্মালম্বী ১ জন ও অন্যান্য ১ জন।[২]
শিক্ষা
[সম্পাদনা]২০১১ সালের হিসেব অনুযায়ী উমেদপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.৮% (পুরুষ ৪৯.৭%, মহিলা ৪৮.০%)।[২] এ ইউনিয়নে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা এবং ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "এক নজরে উমেদপুর ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- 1 2 3 COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৮৫৯৭-০। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বছর (লিঙ্ক)
| বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
